ভগিনী গার্গী
| মেরি লুই বার্ক | |
|---|---|
| জন্ম | ১৯১১ |
| মৃত্যু | ২০০৪ |
| জাতীয়তা | যুক্তরাষ্ট্রীয় |
| পেশা | সন্ন্যাসিনী, লেখক |
| যে জন্য পরিচিত | স্বামী বিবেকানন্দ সংক্রান্ত গবেষণা |
ভগিনী গার্গী (১৯১১ – ২০০৪) ছিলেন একজন বিশিষ্ট বিবেকানন্দ-গবেষক।[১] তাঁর পূর্বাশ্রমের নাম মেরি লুই বার্ক। ছয় খণ্ডে রচিত স্বামী বিবেকানন্দ ইন দ্য ওয়েস্ট: নিউ ডিসকভারিজ গ্রন্থের জন্য তিনি ভারত তথা বেদান্ত-বিশেষজ্ঞ মহলে সুপরিচিত।[২]
১৯৪৮ সালে উত্তর ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো শহরে অবস্থিত বেদান্ত সোসাইটির তদনীন্তন মঠাধ্যক্ষ স্বামী অশোকানন্দ বার্ককে রামকৃষ্ণ-বিবেকানন্দ আন্দোলন সম্পর্কে অবহিত করেন।[২] ১৯৭৪ সালে ভারতে এসে রামকৃষ্ণ সংঘে দীক্ষা গ্রহণ করেন বার্ক। তাঁর মেধা ও গবেষণাকর্মের স্বীকৃতিস্বরূপ বেদজ্ঞ পণ্ডিত গার্গীর নামানুসারে ব্রাহ্মচর্য জীবনের নামকরণ হয় ভগিনী গার্গী। ১৯৮৩ সালে রামকৃষ্ণ মিশন তাঁর বিবেকানন্দ-সংক্রান্ত গবেষণার স্বীকৃতিস্বরূপ তাঁর হাতে প্রথম বিবেকানন্দ পুরস্কার তুলে দেন।[২] পরে তিনি সন্ন্যাস গ্রহণ করে প্রব্রাজিকা প্রজ্ঞাপ্রাণা নামে পরিচিত হন।[১]
সাহিত্যকর্ম [সম্পাদনা]
- Swami Vivekananda in the West: New Discoveries.
- A Heart Poured Out: A Story of Swami Ashokananda. Kalpa Tree Press. 2003. আইএসবিএন 9780970636812.
- Shafts of Light: Selected Teachings of Swami Ashokananda for Spiritual Practice. Kalpa Tree Press. 2004. আইএসবিএন 9780970636836.
- Swami Trigunatita: His Life and Work. Vedanta Society of Northern California. 1997. আইএসবিএন 9780961238834.
- Vedantic Tales. Advaita Ashram. 2000. আইএসবিএন 9788175051362.
- A Disciple's Journal: In the Company of Swami Ashokananda. Kalpa Tree Press. 2003. আইএসবিএন 9780970636829.
আরও দেখুন [সম্পাদনা]
পাদটীকা [সম্পাদনা]
- ↑ ১.০ ১.১ "Sister Gargi dead"। The Hindu। 2004-01-22। http://www.hinduonnet.com/2004/01/22/stories/2004012211301200.htm। সংগৃহীত 2008-12-15।
- ↑ ২.০ ২.১ ২.২ "About the Author"। Kalpa Tree Press। http://www.kalpatree.com/mlb.html। সংগৃহীত 2008-12-15।