মেট্রিক্স
মেট্রিক্স (ইংরেজি Matrix) একটি গাণিতিক শব্দ ।
মেট্রিক্স বলতে মূলত দুপাশে বন্ধনী দ্বারা আবদ্ধ বিভিন্ন নম্বরের একধরণের আয়তক্ষেত্রাকার বিন্যাসকে বুঝায় যা বিশেষ কিছু নিয়মের অধীনে পরিচালিত হয়। তার মাঝে দুটি নিয়ম সর্বাধিক গুরুত্বপূর্ণ :
- কিছু সমসত্ত্ব রৈখিক সমীকরণের সমষ্টির সহগ দ্বারা নির্ণয়যোগ্যতা
- কিছু অসমসত্ত্ব রৈখিক সমীকরণের সমষ্টির আর্গুমেন্ট দ্বারা নির্ণয়যোগ্যতা
মেট্রিক্সের সংজ্ঞা হিসেবে বলা যায় আয়তাকারে সারি ও কলামে বা শুধু সারিতে বা শুধু কলামে সাজানো ও বন্ধনী দ্বারা আবদ্ধ সংখ্যাগোষ্ঠি একটি মেট্রিক্স গঠন করে।
একটি মেট্রিক্স কে তার সারি এবং কলাম সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয়। যেমন: 
উপরোক্ত মেট্রিক্সে তার উপাদানগুলোকে (a11, a12 প্রভৃতি) m সংখ্যক সারি এবং n সংখ্যক কলাম দ্বারা প্রকাশ করা হয়েছে। তাই একে m×n মেট্রিক্স বলা হয়। সাধারণত এই ধরনের মেট্রিক্সকে A=[amn] দ্বারা প্রকাশ করা হয়।
পরিচ্ছেদসমূহ |
প্রকারভেদ[সম্পাদনা]
কলাম মেট্রিক্স[সম্পাদনা]
যে মেট্রিক্সে একটি মাত্র কলাম থাকে।
যেমন : 
সারি মেট্রিক্স[সম্পাদনা]
যে মেট্রিক্সে একটি মাত্র সারি থাকে।
যেমন : 
বর্গ(square) মেট্রিক্স[সম্পাদনা]
যে মেট্রিক্সে কলাম ও সারির সংখ্যা সমান। অর্থাৎ যদি কোন মেট্রিক্স [aij]এর উপাদান এমন হয় যে i=j তবে তাকে বর্গ ম্যট্রিক্স বলে।
যেমন : 
কর্ণ(diagonal) মেট্রিক্স[সম্পাদনা]
যদি কোন বর্গ ম্যট্রিক্সের উপাদানগুলোর মধ্যে কর্ণ ব্যাতীত সকল উপাদানের মান শুন্য(০) হয় তবে তাকে কর্ণ মেট্রিক্স বলে। অর্থাৎ যদি মেট্রিক্স[aij]-এর উপদান এমন হয় যে aij=0, যখন
তখন তাকে কর্ণ মেট্রিক্স বলে। 
অভেদক(identity) মেট্রিক্স[সম্পাদনা]
একটি বর্গ মেট্রিক্সের কর্ণ বরাবর উপাদানের মান ব্যতীত সকল উপাদান যদি শুন্য(০) হয় এবং কর্ণ বরাবর উপাদানের মান যদি এক(1) হয় তবে তাকে অভেদক মেট্রিক্স বলে। সকল অভেদক মেট্রিক্স-ই কর্ণ মেট্রিক্স। অর্থাৎ যদি কোনো মেট্রিক্স [aij]-এর উপাদান এমন হয় যে aij=0 যখন
এবং aij=1 যখন i=j তখন তাকে অভেদক মেট্রিক্স বলে।

শূণ্য মেট্রিক্স[সম্পাদনা]
যখন কোনো মেট্রিক্সের সকল উপাদানের মান শুন্য হয় তাকে শুন্য মেট্রিক্স বলে। অর্থাৎ [aij] একটি শুন্য মেট্রিক্স যখন aij=0।
যেমন: 
প্রতিসম (Symmetric) মেট্রিক্স[সম্পাদনা]
যে অশুন্য বর্গ মেট্রিক্সের সারি(গুলোকে) কলাম অথবা কলাম(গুলোকে) সারিতে রূপান্তরিত করলে একই মেট্রিক্স পাওয়া যায় তাকে প্রতিসম মেট্রিক্স বলে। অর্থাৎ [aij] একটি প্রতিসম মেট্রিক্স যখন aij=aji। যেমন: 
স্কিউ(skew) প্রতিসম মেট্রিক্স[সম্পাদনা]
যে বর্গ মেট্রিক্সের সারি(গুলোকে) কলাম অথবা কলাম(গুলোকে) সারিতে রূপান্তরিত করলে ঐ মেট্রিক্সের উপাদানের বিপরীত মান সম্বলিত মেট্রিক্স পাওয়া যায় তাকে স্কিউ প্রতিসম মেট্রিক্স বলে। অর্থাৎ [aij] একটি প্রতিসম মেট্রিক্স যখন aij= -aji।
উদাহরণ:
হার্মেশিয়ান(hermetian) মেট্রিক্স[সম্পাদনা]

স্কিউ হার্মেশিয়ান মেট্রিক্স[সম্পাদনা]
মেট্রিক্সের বীজগণিত[সম্পাদনা]
- মূল নিবন্ধ: মেট্রিক্সের বীজগণিত
যোগ[সম্পাদনা]
- মূল নিবন্ধ: মেট্রিক্সের যোগ
দুইটি mXn মেট্রিক্স A এবং B, তাদের যোগ A+B একটি mXn মেট্রিক্স হবে যা গণনা করা হয়েছে সংশ্লিষ্ট উপাদান সমূহের যোগের মাধ্যমে (অর্থ্যাৎ, (A + B)[i, j] = A[i, j] + B[i, j])। উদাহরণঃ
স্কেলার গুণন[সম্পাদনা]
- মূল নিবন্ধ: মেট্রিক্সের গুণন
একটি মেট্রিক্স A এবং একটি রাশি বা সংখ্যা c, স্কেলার গুণন cA গণনা করা হয় স্কেলার রাশি c কে A এর প্রতিটি উপাদান দিয়ে গুণ করে (অর্থ্যাৎ, (cA)[i, j] = cA[i, j] )। উদাহরণঃ
মেট্রিক্স গূণন[সম্পাদনা]
র্যাংক[সম্পাদনা]
অনুরাশি(minor)[সম্পাদনা]
সহগুণক(cofactor)[সম্পাদনা]
মেট্রিক্সের বিপরীত[সম্পাদনা]
ট্রান্সপোজ[সম্পাদনা]
অনুবন্ধী মেট্রিক্স[সম্পাদনা]
বহিঃসংযোগ[সম্পাদনা]
- সম্পদ বা উপায়
- অনলাইন মেট্রিক্সের গণক
- ফ্রিওয়ার
- MATRIX 2.1 Excel add-in, foxes
- MacAnova, ইউনিভার্সিটি অব মিনেসোটা প্ররিসংখ্যানের বিদ্যালয়



