মৃত্তিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গভীর মৃত্তিকার বিভিন্ন স্তর বা "হরাইজন"

পৃথিবীর উপরিভাগে শিলামণ্ডল ও জীবমণ্ডল (বায়োস্ফীয়ার)-এর সংযোগস্থলে অবস্থিত আস্তরণ যা উৎসবস্তু অণুজীবসমূহ ইত্যাদির প্রভাবে বিশেষ বৈশিষ্ট বহন করে। ভৌতভাবে মৃত্তিকার মধ্যে কঠিন, তরল এবং গ্যাসীয় তিন প্রকার দশাই কলয়েডীয়, প্রলম্বিত ও মিশ্রণ ইত্যাদি বিভিন্ন রকমের সহাবস্থানে সংমিশ্রিত থাকতে পারে।।

  • কঠিন দশাটির মধ্যে থাকে বিভিন্ন প্রকার প্রস্তরচূর্ণ (কেলাসিত ও অকেলাসিত খনিজ পদার্থ) ও নানা ক্ষয়িত জৈব অবশেষ।
  • তরল দশাটির নাম মৃত্তিকা দ্রবণ। এর মধ্যে থেকেই উদ্ভিদরাপুষ্টি আহরণ করে।
  • বায়বীয় দশাটি থেকে উদ্ভিদের মূলগুলি শ্বাস গ্রহণ করে।

পৃথিবীর চারিদিকে মৃত্তিকার স্তরের নাম মৃত্তিকামণ্ডল বা পেডোস্ফীয়ার। এবং শিলামণ্ডল থেকে মৃত্তিকা তৈরির প্রক্রিয়ার নাম পেডোজেনেসিস যেটি রাসায়নিক, ভৌত, জৈব এবং এমনকি নানা মনুষ্য-নির্বাহিত পদ্ধতি দ্বারাও চালিত হয়। পেডোলজি হল মৃত্তিকার ধর্ম বিষয়ক বিজ্ঞান।

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ