মুক্ত সোর্স সফটওয়্যার
ওপেন সোর্স সফটওয়্যার বা মুক্ত সোর্স সফটওয়্যার ইংরেজি: Open-source software (OSS) হল এক ধরনের কম্পিউটার সফটওয়্যার যা সাধারণত সোর্সকোড হিসাবে পাওয়া যায়। এখানে সোর্স কোড এবং আও কিছু অধিকার মূল কপিরাইট হোল্ডারের অধিনে থাকে যিনি এটি এমন একটি সফটওয়্যার লাইসেন্সে প্রকাশ করে থাকে যার ফলে ব্যবহারকারীরা এটি পরিবর্তন, পরিবর্ধন, সম্পাদনা এবং উন্নয়নের জন্য কাজ করতে পারবে এবই সাথে সে সফটওয়্যারটি বিতরণেরও অধিকার পায়।
কিছু ওপেন সোর্স লাইসেন্স মুক্ত সোর্স লাইসেন্সের সংঙ্গা মেনে প্রকাশ করা হয় আবার এমন অনেক ওপেন সোর্স সফটওয়্যার আছে যা পাবলিক ডোমেইন লাইসেন্সের অধিনে প্রকাশিত।
ওপেন সোর্স সফটওয়্যার প্রায় সময়ই ডেভলপ করা হয় সকলের কোলাবরেটিভ প্রচেষ্ঠার মধ্যমে। ওপেন সোর্স ডেভলপমেন্টের একটি উজ্জ্বল উদাহারণ হল ওপেন সোর্স সফটওয়্যার, একই সাথে ওপেন কন্টেন্ট আন্দোলনও দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে।[১]
স্ট্যান্ডিশ গ্রুপের একটি প্রতিবেদনে বলা হয়েছে ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার করার ফলে গ্রাহকদের প্রতিবছর ৬ হাজার কোটি টাকা স্বাস্ত্রয় হয়।[২][৩]
[সম্পাদনা] মুক্ত সোর্স সংজ্ঞা
মুক্ত সোর্সের সংজ্ঞা ব্যবহার করা হয় যে কোন ধরনের মুক্ত সোর্স উদ্যোগের ক্ষেত্রে। কোন সফটওয়্যার লাইসেন্সসমূহ মুক্ত সোর্সের আওতায় পড়বে সেটি নির্ধারনের জন্য এই সংজ্ঞা ব্যবহার করা হয়।
এই সংজ্ঞাটি তৈরী করা হয়েছে ডেবিয়ান ফ্রি সফটওয়্যার গাইডলাইন এর উপর ভিত্তি করে।Bruce Perens সর্ব প্রথম এটি তৈরীর কাজ শুরু করেছিলেন। ওপেন সোর্স সফটওয়্যারের সাধারণ কিছু বৈশিষ্ট এখানে বর্ণনা করা হয়েছে। এছাড়া ৩য় পয়েন্টে ফ্রি সফটওয়্যার এবং ওপেন সোর্স সফটওয়্যারের মধ্যে আইনী পার্থক্য উল্লেখ করা হয়েছে। ওপেন কন্টেন্ট লাইসেন্স বিষয়ে বর্ণনা রয়েছে ৫ এবং ৬ অংশে যেখানে এই ধরনের তথ্যের ব্যবহারকারী এবং এর ব্যবহার সম্পর্কে বলা হয়েছে। ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স কন্টেন্টের বানিজ্যিক ব্যবহারের অনুমতি দেয় না।
ভূমিকা
- ওপেন সোর্স অর্থ শুধুমাত্র কোড দেখার অনুমতি পাওয়া নয়।
১. পুনঃ বিতরণের স্বাধীনতা
- ওপেন সোর্স সফটওয়্যার বিতরণের ক্ষেত্রে যে নীতিমালাগুলি অবশ্যই মেনে চলতে হবে সেগুলি হল:
২. সোর্স কোড
- সফটওয়্যারের লাইসেন্স কাউকে এটি বিক্রি বা বিতরণে বাধা দিতে পারবে না। একাধিক উৎস থেকে সংগৃহিত বিভিন্ন সফটওয়্যারের সমন্বয়ে একটি ডিস্ট্রিবিউশন হিসাবে এটি বিতরণ করা যাবে। এবং এর জন্য লাইসেন্সধারীকে কোনো নির্দিষ্ট মূল্য বা বিক্রির পর প্রাপ্ত অর্থের কোনো অংশ দিতে হবে না।
৩. পরিবর্তন করার সুযোগ
- প্রোগ্রামের সাথে অবশ্যই সোর্স কোড থাকতে হবে, এবং একই সাথে কম্পাইল করা বা সোর্সকোড বিতরণের অধিকার থাকতে হবে। বিশেষ ক্ষেত্রে সফটওয়্যারের সাথে এর সোর্স কোড নাও থাকতে পারে। তবে এই সোর্স কোড অবশ্যই এমন কোনো স্থানে প্রকাশিত থাকতে হবে যেন সকলে সহজেই এটি পরবর্তীতে ব্যবহারের জন্য পেতে পারে, এবং ইন্টারনেট থেকে বিনামূল্যে ডাউনলোড করার ব্যস্থা থাকতে হবে। সোর্স কোডটি অবশ্যি এমনভাবে প্রকাশিত হতে হবে যেন প্রোগ্রামাররা পরবর্তীতে এটি সম্পাদনা করতে পারে। ইচ্ছাকৃতভাবে বিকৃত কোড দেয়া যাবে না। এমনকি কোডের মধ্যমরূপ যেমন আউটপুট, ট্রান্সলেটর দ্বারা অনুবাদকৃত কোন কোড এক্ষেত্রে গ্রহনযোগ্য নয়।
৪. লেখকের সোর্স কোডের শুদ্ধতা
- লাইসেন্স অবশ্যই পরিবর্তন এবং ডিরাইভড সফটওয়্যার তৈরীর অনুমতি দেয়। একই সাথে লাইসেন্সে পরিবর্তীত সংস্করণটি পূনঃবিতরণের অধিকার দেয় তবে অবশ্যই নতুন সফটওয়্যারটি মূল সংস্করনে উল্লেখিত নীতিমালাগুলি সংরক্ষিত থাকতে হবে।
৫. কোনো ব্যাক্তি বা দলের প্রতি বৈশম্য নয়
- লাইসেন্সে সোর্স কোড পুনঃবিতরণ না করার ব্যাপারে নিশ্চিত করা হতে পারে যদি পরিবর্তীত সোর্স কোড লাইসেন্সে এমন "প্যাচ ফাইল" তৈরী ও বিতরণের অনুমতি দেয় যা কোড কম্পাইল করার সময় মূল প্রোগ্রামটি ভিন্নভাবে পরিবর্তন করে দেয়। লাইসেন্সে অবশ্যই পরিবর্তীত সোর্সকোড পুনঃবিতরণের অধিকার দিতে হবে। তবে পরিবর্তীত সংস্করণটির নাম বা ভার্সন নম্বর আলাদা হতে পারে।
৬. বিশেষ কোনো ক্ষেত্রে ব্যবহারে বাধা দান বা বৈশম্য সৃষ্টি
- লাইসেন্সে অবশ্যই কোনো ব্যক্তি বা দলের প্রতি বৈশম্য করা যা না।
৭. লাইসেন্সের বিতরণ
- লাইসেন্সের মাধ্যমে কোন ভাবেই ব্যবহারকারীদের বিশেষ কোন ক্ষেত্রে ব্যবহারে বাধ্য বা বাধা দেয়া যাবে না। যেমন কোনো সফটওয়্যার ব্যবসাঅ ক্ষেত্রে ব্যবহারে বাধা দেয়া বা শুধুমাত্র গবেষনার ক্ষেত্রে ব্যবহারে বাধ্য করা যাবে না।
৮. লাইসেন্সটি নির্দিষ্ট কোনো পণ্যের ব্যাপারে সীমাবদ্ধ হওয়া যাবে না
- প্রোগ্রাম ব্যবহারের ক্ষেত্রে যে সকল অধিকার নিশ্চিত করা হয়েছে, সেগুলি এর সকল ব্যবহারকারীদের ক্ষেত্রে সমনভাবে প্রযোজ্য হবে। এবং সফটওয়্যারটি ব্যবহার করার ক্ষেত্রে অতিরিক্ত কোনো লাইসেন্স ব্যবহারের প্রয়োজন হবে না।
৯. লাইসেন্সের মাধ্যমে অন্যান্য কোনো সফটওয়্যারেও বিধিনিষেধ আরোপ করা যাবে না
- প্রোগ্রামটি ব্যবহার করার ক্ষেত্রে যেসকল অধিকার সংরক্ষিত থাকবে তা কেবল মাত্র নির্দিষ্ট একটি ডিস্ট্রিবিউশনে সম্পৃক্ত হওয়ার জন্য প্রযোজ্য হওয়া যাবে না। সফটওয়্যারটি যদি মূল লাইসেন্সের অধিনে থেকে ঐ ডিস্ট্রিবিউশন থেকে আলাদা করে বিতরণ বা ব্যবহার করা হয় তবে ঐ প্রত্যেক ব্যবহারকারীই সেই সকল অধিকার পাবে যা ডিস্ট্রিবিউশনের সাথে থাকা অবস্থায় সফটওয়্যারের মূল সংস্করণে দেয়া হয়েছে।
১০. লাইসেন্স নির্দিষ্ট কোনো প্রযুক্তির ক্ষেত্রে সীমাবদ্ধ রাখা যাবে না
- এই লাইসেন্সের অধিনে প্রকাশিত এবং অন্যান্য সফটওয়্যারের সমন্বয়ে তৈরী ডিস্টিবিউশনের ক্ষেত্রে লাইসেন্সের মাধ্যমে ঐ সকল সফটওয়্যারের জন্য কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করা যাবে না। উদাহারণ স্বরূপ বলা যেতে পারে, লাইসেন্সে এমন কিছু উল্লেখ করা যাবে না যেন কম্পিউটারে এই সফটওয়্যারের পাশাপাশি অন্য যেসকল সফটওয়্যার ব্যবহার করা হবে প্রত্যেকটিই মুক্ত সোর্স হতে হবে।
- লাইসেন্সের কোনো অংশের মাধ্যমে এটি নির্দিষ্ট কোনো প্রযুক্তি বা ব্যবহারকারী মাধ্যমের ক্ষেত্রে সীমাবদ্ধ করা যাবে না
– মুক্ত সোর্স আন্দোলন, http://opensource.org/docs/osd
[সম্পাদনা] ইতিহাস
ফ্রি সফটওয়্যার আন্দোলন শুরু হয় ১৯৮৩ সালে। পরবর্তীতে ১৯৯৮ সালে ফ্রি সফটওয়্যার এর পরিবর্তে ওপেন সোর্স সফটওয়্যার ইংরেজি: open source software (OSS) কথাটি ব্যবহার শুরু হয়। এর মাধ্যমে আন্দোলনের মূল কথাগুলি সঠিক ভাবে প্রকাশ করা বানিজ্যিক ক্ষেত্রে ব্যবহারে সহজ হয়।[৪]. সফটওয়্যার ডেভলপারগণ তাদের তৈরী সফটওয়্যার মুক্ত সোর্স লাইসেন্সের অধিনে প্রকাশ করে থাকেন যেন অন্যান্য ব্যবহারকারীরা এই সফটওয়্যারের উপর ভিত্তি করে নতুন কোনো সফটওয়্যার তৈরী করতে পারে অথবা এটির অভ্যন্তরীন বিভিন্ন বৈশিষ্ট বুঝতে পারে। মুক্ত সোর্স সফটওয়্যার সমূহ সাধারণত যে কোন ব্যবহারকারী সম্পাদনা করতে, নতুন অপারেটিং সিস্টম এবং প্রসেসর আর্কিটেকচারের উপযোগী করে তৈরী করতে বিতরণ এবং বাজারজাত করার অনুমতি দেয়। স্কলার ক্যাসন এবং রায়ন গবেষণার মাধ্যমে মুক্ত সোর্স সফটওয়্যার ব্যবহার করার বেশ কিছু কারণ অনুসন্ধান করেছেন।-
মুক্ত সোর্সের সংজ্ঞা, উল্লেখযোগ্যভাবে মুক্ত সোর্স দর্শনকে উপস্থাপন করে। একই সাথে এর মাধ্যমে মুক্ত সোর্স সফটওয়্যার সমূহ ব্যবহার, সম্পাদনা, বিতরণ পদ্ধতির প্রতি দিক নির্দেশনা দেয়। সফটওয়্যার লাইসেন্সের মাধ্যমে ব্যবহারকারীদের এমন কিছু অধিকার দেয়া হয় যা অন্যান্য ক্ষেত্রে কপিরাইন আইনে মালিকের নিকট সংরক্ষিত থাকে।
[সম্পাদনা] সংজ্ঞা
[সম্পাদনা] মুক্ত সোর্সের সংজ্ঞা
[সম্পাদনা] Perens' principles
[সম্পাদনা] Proliferation of the term
[সম্পাদনা] সফটওয়্যারের অন্যান্য ব্যবহার
[সম্পাদনা] ব্যবসার ধরন
[সম্পাদনা] বহুল ব্যবহৃত মুক্ত সোর্স পণ্য
সাধারণত মুক্ত সোর্স সফটওয়্যার প্রকল্পসমূহ তৈরী এবং ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন একদল স্বেচ্ছাসেবক প্রোগ্রামার। অত্যাধিক জনপ্রিয় মুক্ত সোর্স পণ্যের মধ্যে রয়েছে অ্যাপাচি এইচটিটিপি সার্ভার, ই-কমার্স প্লাটফর্ম ওএসকমার্স, ইন্টারনেট ব্রাউজার মোজিলা ফায়ারফক্স। জিএনইউ/ লিনাক্স হল অন্যতম সফল মুক্ত সোর্স প্রকল্প, এটি একটি মুক্ত সোর্স ইউনিক্স-লাইক অপারেটিং সিস্টেম।[৫][৬] কিছু কিছু ক্ষেত্রে মুক্ত সোর্স সফটওয়্যার ব্যবহার একটি আদর্শ হিসাবে গ্রহন করা হয়, যেমন অ্যাসটেরিক্স (পিবিএক্স) ভিত্তিক ভিওআইপি অ্যপলিকেশন। মুক্ত সোর্স স্ট্যান্ডার্ড শুধুমাত্র মুক্ত সোর্স সফটওয়্যারেই ব্যবহার করা হয় এমন নয়। যেমন মাইক্রোসফট মুক্ত ডকুমেন্ট ফরম্যাট[৭] গ্রহন করার মাধ্যমে মুক্ত সোর্স আলোচনায় এসেছে, মূলত তারা অফিস মুক্ত এক্সএমএল ফরম্যাট নামে একটি নতুন মুক্ত স্ট্যান্ডার্ড তৈরী করেছে।
[সম্পাদনা] উন্নয়নের দর্শণ
[সম্পাদনা] লাইসেন্স
[সম্পাদনা] অর্থয়ন
[সম্পাদনা] মুক্ত নয় এমন সফটওয়্যারের সাথে তুলনা
[সম্পাদনা] ফ্রি সফটওয়্যার এবং মুক্ত সফটওয়্যারের তুলনা
[সম্পাদনা] মুক্ত সোর্স এবং সোর্স কোড সহজলভ্য
[সম্পাদনা] Pros and cons
[সম্পাদনা] ডেভলপমেন্ট টুল
[সম্পাদনা] বিভিন্ন প্রকল্প এবং সংস্থা
[সম্পাদনা] সনদ
[সম্পাদনা] সমালোচনা
[সম্পাদনা] আরও দেখুন
- ফ্রি সফটওয়্যার
- Free alternatives to proprietary software
- List of open source software packages
- Open source advocacy
- Open Source Initiative
- Open source software security
- Open source video games
- Business models for open source software
- Shared source
- Timeline of open source software
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ Verts, William T. (2008-01-13). Open source software. World Book Online Reference Center. http://www.worldbookonline.com/wb/Article?id=ar751706.
- ↑ Rothwell, Richard (2008-08-05). Creating wealth with free software. Free Software Magazine. http://www.freesoftwaremagazine.com/community_posts/creating_wealth_free_software। সংগৃহীত হয়েছে: 2008-09-08.
- ↑ Standish Newsroom - Open Source (প্রেস রিলিজ). (Boston). 2008-04-16. http://standishgroup.com/newsroom/open_source.php। সংগৃহীত হয়েছে: 2008-09-08.
- ↑ Raymond, Eric S. (1998-02-08). Goodbye, "free software"; hello, "open source". http://www.catb.org/~esr/open-source.html। সংগৃহীত হয়েছে: 2008-08-13.
- ↑ Michael J. Gallivan, “Striking a Balance Between Trust and Control in a Virtual Organization: A Content Analysis of Open Source Software Case Studies”, Info Systems Journal 11 (2001): 277–304
- ↑ Hal Plotkin, “What (and Why) you should know about open-source software” Harvard Management Update 12 (1998): 8-9
- ↑ উদ্ধৃতি ত্রুটি: অবৈধ
<ref>ট্যাগ;papers.ssrn.comনামের refগুলির জন্য কোন টেক্সট প্রদান করা হয়নি
[সম্পাদনা] বিস্তারিত জানুন
Lui, K.M.; Chan, K.C.C. (2008). Software Development Rhythms: Harmonizing Agile Practices for Synergy. প্রকাশক: John Wiley and Sons. আইএসবিএন 978-0-470-07386-5.
[সম্পাদনা] আইন এবং অর্থনৈতিক দিক
- Benkler, Yochai (2002), “Coase's Penguin, or, Linux and The Nature of the Firm." Yale Law Journal 112.3 (Dec 2002): p367(78) (in Adobe pdf format)
v. Engelhardt, Sebastian (2008) (PDF). "The Economic Properties of Software", Jena Economic Research Papers, Volume 2 (2008), Number 2008-045. http://ideas.repec.org/p/jrp/jrpwrp/2008-045.html.
- Lerner, J. & Tirole, J. (2002): ‘Some simple economics on open source’, Journal Of Industrial Economics 50(2), p 197–234
Välimäki, Mikko (2005) (PDF). The Rise of Open Source Licensing: A Challenge to the Use of Intellectual Property in the Software Industry. প্রকাশক: Turre Publishing. http://pub.turre.com/openbook_valimaki.pdf.
- Polley, Barry (2007-12-11); “Open Source Discussion Paper – version 1.0” (PDF)। 2007-12-12 তারিখে সংগৃহীত।।
- Rossi, M. A. (2006): Decoding the free/open source software puzzle: A survey of theoretical and empirical contributions, in J. Bitzer P. Schröder, eds, ‘The Economics of Open Source Software Development’, p 15–55.
[সম্পাদনা] বহিঃসংযোগ
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: Free software |
- Computerworld article: Does the open-source development model work for business users?
- The Open Source Initiative's definition of open source
- Open Sources: Voices from the Open Source Revolution — an online book containing essays from prominent members of the open source community
- Free / Open Source Research Community — Many online research papers about Open Source
- FreeOpenSourceSoftware.org - Wiki on Open Source history, organizations, licenses, people, software.
- KDE developer Aaron Siego's presentation "How OSS Improves Society" at the 2nd Trans-Pacific Open Source Software Conference in Honolulu, Hawaii, January 2006.
- Whence The Source: Untangling the Open Source/Free Software Debate, essay on the differences between Free Software and Open Source, by Thomas Scoville
- Berry, D M (2004). The Contestation of Code: A Preliminary Investigation into the Discourse of the Free Software and Open Software Movement, Critical Discourse Studies, Volume 1(1).
- EU study on adopting FLOSS
- Open Source Observatory and Repository
- Calls for open source government