মি. অ্যান্ড মিসেস. স্মিথ (২০০৫-এর চলচ্চিত্র)
| মি. অ্যান্ড মিসেস. স্মিথ | |
| পরিচালক | ডউগ লাইম্যান |
|---|---|
| প্রযোজক | আকিভা গোল্ডসম্যান আর্নন মিলক্যান |
| কাহিনী | সাইমন কিনবার্গ |
| শ্রেষ্ঠাংশে অভিনয় | ব্র্যাড পিট অ্যাঞ্জেলিনা জোলি ভিন্স ভগ কেরি ওয়াশিংটন অ্যাডাম ব্রুডি |
| সঙ্গীত পরিচালক | জন পাওয়েল |
| চিত্র গ্রহণ | বোজান বাজেলি |
| সম্পাদনা | মাইকেল ট্রনিক |
| পরিবেশক | টোয়েন্টিন্থ সেঞ্চুরি ফক্স |
| মুক্তির তারিখ |
১০ জুন, ২০০৫ |
| দৈর্ঘ্য | প্রেক্ষাগৃহ — ১২০ মিনিট আনরেটেড — ১২৩ মিনিট |
| দেশ | যুক্তরাষ্ট্র |
| ভাষা | ইংরেজি, স্পেনীয় |
| নির্মাণ ব্যয় | ৭৭০ কোটি টাকা |
| মোট আয় | ৩,৩৪৭ কোটি টাকা |
মি. অ্যান্ড মিসেস. স্মিথ (ইংরেজি: Mr. & Mrs. Smith) হচ্ছে ২০০৫ সালে নির্মিত একটি অ্যাকশনধর্মী রোমান্টিক কমেডি চলচ্চিত্র। এটির পরিচালক ছিলেন ডউগ লাইম্যান এবং চলচ্চিত্ররূপ দিয়েছেন সাইমন কিনবার্গ। মূল সঙ্গীত পরিচালক হচ্ছেন জন পাওয়েল। ছবির শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। ছবিতে দেখা যায় তাঁরা দুজন স্বামী-স্ত্রী এবং তাঁদের দাম্পত্য জীবন অত্যন্ত একঘেয়েমী পূর্ণ। তাঁদের মধ্যে একটি মিল যে তাঁরা দুজনেই গোপন হত্যাকারী, যদিও তাঁরা পরস্পরের এ পেশা সম্পর্কে প্রথমে অবগত ছিলেন না। কিন্তু তাঁরা তাঁদের নিজ নিজ পেশাগত জীবন সম্পর্কে যথেষ্ট গোপনীয়তা বজায় রেখে চলতেন। এই চলচ্চিত্রটির একটি উপন্যসরূপ পরবর্তীতে প্রকাশ পায়। উপন্যাসটি লেখেন ক্যাথি এন ডুবস্কি। মি. এন্ড মিসেস. স্মিথ-এর ডিভিডির জার্মান সংস্করণ বিশ্বব্যাপী বিতর্কের সৃষ্টি করে, কারণ ডিভিডিতে কপি করার সময় ডিভিডির সাথে একটি রুটকিট সংযুক্ত হয়ে গিয়েছিলো।[১]
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ Video-Kopiersperre Alpha-DVD blockiert Brenner (Google translation) Heise Online 13 February 2006
[সম্পাদনা] বহিঃসংযোগ
| উইকিউক্তিতে নিচের বিষয় সম্পর্কে সংগৃহীত উক্তি আছে:: মি. অ্যান্ড মিসেস. স্মিথ |
- মি. অ্যান্ড মিসেস. স্মিথ (২০০৫-এর চলচ্চিত্র) — প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
- মি. অ্যান্ড মিসেস. স্মিথ — ইন্টারনেট মুভি ডেটাবেজ
- মি. অ্যান্ড মিসেস. স্মিথ - টিসিএম মুভি ডেটাবেজ
- মি. অ্যান্ড মিসেস. স্মিথ — বক্স অফিস মোজো
- মি. অ্যান্ড মিসেস. স্মিথ — রটেন টম্যাটোস
- অ্যান্ড মিসেস. স্মিথ মি. অ্যান্ড মিসেস. স্মিথ (২০০৫-এর চলচ্চিত্র) — মেটাক্রিটিক
- Simon Kinberg's original treatment for the film