মিসাইল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মিম-১০৪ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে

আধুনিক সমরাস্ত্রে মিসাইল (ইংরেজি: Missile) গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে। মিসাইল হচ্ছে স্ব-প্রণোদিত (সেলফ প্রপেলড) সিস্টেম। মিসাইল চারটি অংশ নিয়ে গঠিত: টার্গেটিং অথবা গাইডেন্স, ফ্লাইট সিস্টেম, ইঞ্জিন এবং ওআর হেড। ক্ষেত্রবিশেষে নানারকম কাজের জন্য বিশেষভাবে তৈরিকৃত মিসাইল ব্যবহার করা হয়, যেমন: ভুমি থেকে ভুমি এবং আকাশ থেকে ভুমি, আকাশ থেকে আকাশ, আকাশ থেকে ভুমি অথবা অ্যান্টি-স্যাটেলাইট মিসাইল।

নামকরণ এবং ব্যবহার [সম্পাদনা]

মিসাইল শব্দটি এসেছে ল্যাটিন ক্রিয়াপদ মিটের অর্থাৎ "কিছু পাঠানো" থেকে। সমরাস্ত্রে কোনো কিছু নির্দিষ্ট লক্ষ্যে প্রক্ষেপন করাকে কয়েকভাবে সংজ্ঞায়িত করা যায়:

  • নির্দিষ্ট লক্ষ্যে ছোড়া শক্তিশালী গাইডেড গোলাবারুদকে মিসাইল অথবা গাইডেড মিসাইল বলে।
  • শক্তিশালী কিন্তু গাইডেড নয় এরকম প্রক্ষেপন করা যায় এইরকম গোলাবারুদকে রকেট বলে।

তথ্যসূত্র [সম্পাদনা]