মিকায়েল সিলভেস্ত্র্
| মিকায়েল সিলভেস্ত্র্ | |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | মিকায়েল স্যামি সিলভেস্ত্র্ | ||
| জন্ম | আগস্ট ৯, ১৯৭৭ | ||
| জন্ম স্থান | শঁম্ব্রে-লে-তুর, ফ্রান্স | ||
| উচ্চতা | ১.৮৪ মিটার (৬’–০”) | ||
| মাঠে অবস্থান | ডিফেন্ডার, লেফট ব্যাক, সেন্টার ব্যাক | ||
| ক্লাবের তথ্য | |||
| বর্তমান ক্লাব | ম্যানচেস্টার ইউনাইটেড | ||
| জার্সি নম্বর | ২৭ | ||
| তারূণ্যের কর্মজীবন | |||
| ১৯৯৪–১৯৯৫ | রেন | ||
| বলিষ্ঠ কর্মজীবন* | |||
| বছর | দল | উপস্থিতি (গোল)† |
|
| ১৯৯৫–১৯৯৮ ১৯৯৮–১৯৯৯ ১৯৯৯– |
রেন [এফ.সি. ইন্টারন্যাজিওনালে মিলানো |
৪৯ (০) ১৮ (১) ২৪৭ (৬) |
|
| জাতীয় দল‡ | |||
| ২০০১– | ফ্রান্স | ৪৪ (৩) | |
| * পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা
শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং তারিখ অনুযায়ী সঠিক 20 May 2007 (UTC)। |
|||
মিকায়েল সিলভেস্ত্র্ (জন্ম আগস্ট ৯, ১৯৭৭) একজন ফরাসি ফুটবলার, যিনি মূলত একজন ডিফেন্ডার। বর্তমানে তিনি ইংল্যান্ডের প্রিমিয়ার লীগে ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে খেলে থাকেন। আন্তর্জাতিক অঙ্গনে তিনি ফ্রান্সের প্রতিনিধিত্ব করেন।
১৯৯৫/৯৬ মৌসুমে ফরাসি ক্লাব রেন-এর পক্ষে তিনি তার ক্যারিয়ার শুরু করেন। ক্লাবে থাকাকালীন সময়ে তার সুনাম চারদিকে ছড়িয়ে যায় এবং তিনি বিখ্যাত ইতালীয় দল ইন্টারনাৎসিওনালে মিলানোর (ইন্টার মিলান) সাথে ১৯৯৭/৯৮ মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হন। ইন্টারের সাথে তিনি ১৮টি লীগ ম্যাচ ও ৬টি ইউরোপীয় খেলায় অংশ নেন। ১৯৯৯ সালের ১০ সেপ্টেম্বর তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে ৪ মিলিয়ন পাউন্ডের দলবদল ফি-র বিনিময়ে চুক্তিবদ্ধ হন।
সিলিভেস্ত্র্ সেন্টার-ব্যাক বা বাম ফুল-ব্যাক হিসেবেই সাধারণত খেলে থাকেন। তবে তিনি সেন্টার-ব্যাক হিসেবে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।[তথ্যসূত্র প্রয়োজন] সিলিভেস্ত্রের সবচেয়ে বড় গুণ হচ্ছে তার দৌড়ানোর গতি। তিনি প্রায়ই গোলের সুযোগ তৈরি করে দেন। তার স্ত্রীর নাম সেভরিন এবং এই দম্পতির একমাত্র মেয়ে সন্তান ক্লিও (অক্টোবর ২৭, ২০০৩)।
বহিঃসংযোগ [সম্পাদনা]
|
|||||
- ফুটবল জীবনী অনুপস্থিত পরামিতি ব্যবহার করছে
- ফুটবল জীবনী অবচিত পরামিতিসমূহ ব্যবহার করছে
- যেসব নিবন্ধের তথ্য যাচাই করা দরকার
- উৎসহীন বিবরণের সাথে নিবন্ধসমূহ May 2007 থেকে
- টেম্পলেটে অকার্যকর তারিখ স্থিতিমাপসহ নিবন্ধসমূহ
- ১৯৭৭-এ জন্ম
- প্রিমিয়ার লীগ খেলোয়াড়
- ফুটবল সেন্ট্রাল ডিফেন্ডার
- ফুটবল ফুলব্যাক
- ফরাসি ফুটবলার
- ম্যানচেস্টার ইউনাইটেড খেলোয়াড়