মিউওন
|
|
|
| গঠন: | মৌলিক কণিকা |
| কণা পরিসংখ্যান: | ফার্মিওনীয় |
| গ্রুপ: | লেপটন |
| প্রজন্ম: | দ্বিতীয় |
| মিথস্ক্রিয়া: | মহাকর্ষ, তড়িতচৌম্বকীয়, দুর্বল |
| প্রতীক: | μ⁻ |
| প্রতিকণা: | এন্টিমিউওন |
| Theorized: | — |
| Discovered: | কার্ল ডি. এন্ডারসন (১৯৩৬) |
| Mass: | ১০৫.658369(9) MeV/c2 |
| Mean lifetime: | ২.19703(4)×10−৬ s[১] |
| Electric charge: | −1 e |
| Color charge: | নেই |
| Spin: | 1⁄2 |
মিউওন (যা এর প্রতিনিধিত্বকারী গ্রিক বর্ণ মিউ (μ) থেকে এসেছে) হল এক ধরণের মৌলিক কণিকা, যা ইলেকট্রনের সাথে নানাভাবে সাদৃশ্যপূর্ণ, যার তড়িত আধান ঋণাত্মক এবং স্পিন 1⁄2। ইলেকট্রন, টাউওন এবং তিন ধরণের নিউট্রিনোর সাথে একত্রে একে লেপটন শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি একটি অস্থিতিশীল উপপারমাণবিক কণিকা, যার গড় আয়ু দ্বিতীয় সর্বোচ্চ (২.2 us)। অন্যান্য মৌলিক কণিকার মতো মিউওনেরো প্রতিপদার্থ বিদ্যমান যার আধান বিপরীত কিন্তু ভর ও স্পিন সমান: এন্টিমিউওন (যাকে ধনাত্মক মিউওনও বলা হয়)। মিউওনকে μ⁻ দ্বারা চিহ্নিত করা হয় এবং এন্টিমিউওনকে μ+ দ্বারা। মিউওনকে অতীতে মিউ মেসন বলা হত, যদিও আধুনিক কণা পদার্থবিজ্ঞানীরা মিউওনকে মেসনের শ্রেণীভুক্ত করেন না।
মিউওনের ভর হল ১০৫.7 MeV/c2, যা ইলেকট্রনের ভরের প্রায় ২০০ গুণ। যেহেতু মিউওনের মিথস্ক্রিয়া ইলেকট্রনের প্রায় অনুরূপ, মিউওনকে মোটা দাগে অধিকতর ভরবিশিষ্ট ইলেকট্রন হিসেবে বিবেচনা করা যেতে পারে। ভর বেশি হবার কারণে মিউওন তড়িতচুম্বক ক্ষেত্রের অধীনে ইলেকট্রনের মতো দ্রুততার সাথে ত্বরিত হয় না, এবং তত বেশি ব্রেমস্টালুগ বিকিরণও নিঃসরণ করে না। একই কারণে নির্দিষ্ট পরিমাণ শক্তিসম্পন্ন মিউওন ইলেকট্রনের চেয়ে অনেক বেশি ভেদনযোগ্যতা রাখে - বেগ অর্জনের সময় এদের শ্লথতার কারণ হল সে সময়কার শক্তি ক্ষয়।
বায়ুমন্ডলে ক্রিয়াশীল মহাজাগতিক রশ্মির মাধ্যমে উৎপন্ন মিউওন পৃথিবী পৃষ্ঠ ভেদ করে বহু গভীরে যাবার ক্ষমতা রাখে।
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ W.-M. Yao et al. (Particle Data Group), J. Phys. G 33, 1 (2006)
[সম্পাদনা] বহিঃসংযোগ
- Muon anomalous magnetic moment and supersymmetry
- g-2 (muon anomalous magnetic moment) experiment
- muLan (Measurement of the Positive Muon Lifetime) experiment
- The Review of Particle Physics
- The TRIUMF Weak Interaction Symmetry Test
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||