মালয়ালম চলচ্চিত্র
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কেরলের চলচ্চিত্র (বা মালয়ালম চলচ্চিত্র) বলতে বোঝায় ভারতের কেরল রাজ্যে নির্মিত মালয়ালমভাষী চলচ্চিত্র। শিল্পগুণের বিচারে কেরলের চলচ্চিত্র ভারতীয় চলচ্চিত্র জগতে গুরুত্বপূর্ণ স্থানের অধিকারী। সাধারণত মালয়ালম চলচ্চিত্রে সামাজিক ও পরিচিত ইস্যুগুলি প্রতিফলিত হয়। এই চলচ্চিত্র বলিউডের তুলনায় অনেক বেশি বাস্তববোধসম্পন্ন।[১]ভারতে প্রযোজিত প্রথম থ্রিডি চলচ্চিত্র , মাই ডিয়ার কুট্টিচাতান মালয়ালম ভাষায় নির্মিত হয়। এই ভাষায় নির্মিত প্রথম সিনেমাস্কোপ চলচ্চিত্র হল তাচোলি অম্বু। এই সকল চলচ্চিত্র নির্মিত হয় নবোদয় স্টুডিওতে, যেটি মালয়ামল চলচ্চিত্র জগতে ঐতিহ্যমণ্ডিত এক স্থানের অধিকারী। মালয়ালম চলচ্চিত্র কেরলের অধিবাসীদের বিনোদনের সর্বাপেক্ষা জনপ্রিয় মাধ্যম।
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ "California Chronicle | Malayalam Cinema"। Californiachronicle.com। http://www.californiachronicle.com/articles/view/72141। সংগৃহীত 2008-12-30।
বহিঃসংযোগ [সম্পাদনা]
- Malayalam film timeline
- Chintha.com - Malayalam Cinema History
- History of Malayalam Cinema
- Orkut Malayalam Cinema Reviews and Discussion Forum
টেমপ্লেট:CinemaofIndia টেমপ্লেট:Worldcinema টেমপ্লেট:Kerala topics