মাম্প্‌স

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাম্প্‌স (Mumps)
শ্রেণীবিন্যাস ও বহিঃসংযোগ

মাম্প্‌স আক্রান্ত শিশু
আইসিডি-১০ B26.
আইসিডি- 072
ডিজিস ডেটাবেজ 8449
মেডলাইনপ্লাস 001557
ইমেডিসিন emerg/324 emerg/391 ped/1503
মেএসএইচ D009107

মাম্প্‌স বা পনসিকা (ইংরেজি: Mumps প্যারটাইটিস নামেও পরিচিত ), একপ্রকারের ভাইরাসজনিত রোগ, যা মাম্প‌স ভাইরাস দ্বারা সংঘটিত হয়ে থাকে। প্রতিষেধক আবিষ্কারের আগে, পৃথিবীব্যাপী শিশুদের মধ্যে এটি একটি সাধারণ রোগ ছিল। তৃতীয় বিশ্বের দেশগুলোতে এখনও এই রোগ স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে থাকে, এছাড়া উন্নয়নশীল দেশগুলোতে প্রায়ই রোগটি দেখা যায়।[১]

পরিচ্ছেদসমূহ

[সম্পাদনা] লক্ষণসমূহ

মাম্প্‌স-এর সাধারণ লক্ষণসমূহ হলো:

  • ৬০%-৭০% সংক্রমণের ক্ষেত্রে কানের নিকটবর্তি প্যারোটিড গ্রন্থি ফুলে যায় (প্যারোটিটাইটিস) এবং লক্ষণ ধরা পড়ে।[২] প্যারোটিটাইটিসের কারণে আক্রান্ত স্থান ফুলে যায় এবং স্থানটিতে ব্যথা অনুভূত হয়, বিশেষ করে কিছু চিবানোর সময়। এটা একপাশে (একপেশে) হতে পারে, কিন্তু সাধারণত অধিকাংশ ক্ষেত্রে, প্রায় ৯০ শতাংশের ক্ষেত্রে দুপাশই ফুলে থাকে (দোপেশে)।[৩]
  • জ্বর
  • মাথাব্যথা
  • অর্কাইটিস (en:Orchitis), যা মূলত অণ্ডকোষ ফুলে ব্যথা হওয়া বোঝায়।[৪] বয়ঃসন্ধি পার হওয়া পুরুষদের মাম্প্‌স হলে অর্কাইটিস হবার সম্ভাবনা ৩০%।[৫]

[সম্পাদনা] কারণ

মাম্প্‌স একটি ছোঁয়াচে রোগ, যা সাধারণত আক্রান্ত ব্যক্তি থেকে সংক্রামক উপাদান, যেমন মুখের লালা ইত্যাদির মাধ্যমে, ব্যক্তি থেকে ব্যক্তিতে ছড়ায়। আক্রান্ত ব্যক্তি হাঁচি দিলে কিংবা সর্দি ঝাড়লে তার সূক্ষ্ম কণাগুলো বাতাসে ছড়িয়ে পড়ে, এবং অন্য ব্যক্তির নাক, চোখ কিংবা মুখ দিয়ে ভিতরে গিয়ে সংক্রমণ ঘটায়। এছাড়া খাবার ও পানীয়, আক্রান্ত ব্যক্তির সাথে ভাগাভাগি করার মাধ্যমেও মাম্প্‌স ছড়ায়। এছাড়া এই ভাইরাস, মানবশরীরভিন্ন কোনো তলেও বেঁচে থাকতে পারে, এবং পরবর্তিতে একইভাবে অন্যের সংস্পর্শে ছড়িয়ে থাকে। মাম্প্‌স আক্রান্ত ব্যক্তি, আক্রান্ত হবার দিন থেকে আনুমানিক ৬ দিন আগে থেকে, এবং লক্ষণ দেখা দেয়ার ৯ দিন পর পর্যন্ত সংক্রামক থাকে।[৬][৭] পর্যবেক্ষণ সময় (লক্ষণ দেখা দেয়ার আগ পর্যন্ত) ১৪-২৫ দিন হতে পারে কিন্তু সাধারণত তা ১৬-১৮ দিন হয়ে থাকে।[৮]

[সম্পাদনা] প্রতিরোধ

সবচেয়ে সাধারণ প্রতিরোধমূলক ব্যবস্থা হলো মাম্প্‌স ভ্যকসিন বা টিকা দেয়া, যা আবিষ্কার করেছিলেন মার্ক এ্যান্ড কোম্পানি'র মরিস হাইলম্যান (Maurice Hilleman)।[৯]

[সম্পাদনা] চিকিৎসা

মাম্প্‌স-এর কোনো নির্ধারিত চিকিৎসা পদ্ধতি নেই। লক্ষণগুলোকে প্রশমিত করার জন্য আক্রান্ত ঘাঢ়/অণ্ডকোষ-স্থানে নির্দিষ্ট বিরতিতে বরফ কিংবা গরম সেঁক দেয়া হয় এবং এসেটামিনোফেন/প্যারাসিটামল-জাতীয় ব্যথানাশক (Tylenol) ব্যবহার করে ব্যথা কমানো হয়। রে'জ সিনড্রম-এর (en:Reye's syndrome) সাথে তাত্ত্বিক সংযোগ থাকায় এ্যাসপিরিন ব্যবহৃত হয় না। গরম লবণ-পানি দিয়ে গারগল করা, নরম খাদ্য খাওয়া এবং অতিরিক্ত তরল পান করলেও লক্ষণগুলো প্রশমিত হয়। মিনেসোটা'র স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ ঠেকানোর কোনো কার্যকরী লক্ষণ-পরবর্তি পরামর্শ নেই, এমনকি লক্ষণ-পরবর্তি ভ্যাকসিন কিংবা অ্যান্টিবডিও কার্যকর নয়।[১০]

রোগীদেরকে ক্ষারীয় খাদ্য ও পানীয় পরিহার করতে পরামর্শ দেয়া হয়, কেননা এগুলো লালা গ্রন্থিকে উদ্দীপিত করে থাকে, যা খুব ব্যথা উদ্রেককারী হয়ে থাকে।[১১]

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. Kasper DL, Braunwald E, Fauci AS, Hauser SL, Longo DL, Jameson JL, Isselbacher KJ, Eds. (2004). Harrison's Principles of Internal Medicine (16th সম্পাদিত). প্রকাশক: McGraw-Hill Professional. আইএসবিএন 0-07-140235-7. 
  2. Hviid A, Rubin S, Mühlemann K (March 2008); “Mumps”। The Lancet 371 (9616): পৃ. 932–44। ডিওআই:10.1016/S0140-6736(08)60419-5
  3. Bedford H (2005); “Mumps: current outbreaks and vaccination recommendations”। Nurs Times 101 (39): পৃ. 53–4, 56।
  4. Manson AL (1990); “Mumps orchitis”। Urology 36 (4): পৃ. 355–8। ডিওআই:10.1016/0090-4295(90)80248-L
  5. [১]
  6. Symptoms of mumps
  7. Letter:Compliance with Exclusion Requirements to Prevent Mumps Transmission, By Stephanie M. Borchardt, Preethi Rao, and Mark S. Dworkin, Volume 13, Number 10–October 2007
  8. Conly J, Johnston B (January 2007); “Is mumps making a comeback?”। Can J Infect Dis Med Microbiol 18 (1): পৃ. 7–9।
  9. Offit PA (2007). Vaccinated: One Man's Quest to Defeat the World's Deadliest Diseases. প্রকাশক: Smithsonian. (Washington, DC). আইএসবিএন 0-06-122796-X. 
  10. Mumps Clinical Information - Minnesota Dept. of Health. http://www.health.state.mn.us/divs/idepc/diseases/mumps/hcp/clinical.html. 
  11. Mumps. Complementary and Alternative Medicine Guide. প্রকাশক: University of Maryland Medical Center. http://www.umm.edu/altmed/articles/mumps-000112.htm। সংগৃহীত হয়েছে: 16 May 2011. 

[সম্পাদনা] বহিঃসংযোগ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ