মামোরে নদী
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| মামোরে নদী | |
|---|---|
| উৎস | সিয়েররা দে কোচাবাম্বা |
| অববাহিকার দেশ | বলিভিয়া |
| দৈর্ঘ্য | প্রায় ১,৯০০ কিমি |
| উৎসের উচ্চতা | n/d |
| মোহনার উচ্চতা | 110 |
| গড় পানি প্রবাহ | 11.649 m³/s |
| অববাহিকার ক্ষেত্রফল | 241.660 km² |
মামোরে (স্পেনীয় ভাষায়: Río Mamoré) উত্তর বলিভিয়ার একটি নদী। এটি বেনি নদীর সাথে মিলে আমাজন নদীর অন্যতম প্রধান উপনদী মাদেইরা নদীর জন্ম দিয়েছে। সিয়েররা দে কোচাবাম্বা পর্বতমালার উত্তর ঢালের কয়েকটি পাহাড়ি জলধারা মিলে মামোরে নদীটির জন্ম হয়েছে। উৎস থেকে চাপারে নদীর সাথে মিলনস্থল পর্যন্ত নদীটি চিমোরে নামে পরিচিত। নদীটির মোট দৈর্ঘ্য ১,৯০০ কিলোমিটার, যার মধ্যে ১৬০০ কিলোমিটার নাব্য।