মানস সরোবর
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| মানস সরোবর མ་ཕམ་གཡུ་མཚོ། |
|
|---|---|
|
|
|
| অবস্থান | তিব্বত |
| স্থানাংক | |
| পৃষ্ঠতলীয় ক্ষেত্রফল | ৩২০ বর্গ কিলোমিটার |
| গড় গভীরতা | ৯০ মিটার (৩০০ ফুট) |
| পৃষ্ঠতলীয় উচ্চতা | ৪,৫৫৬ মিটার |
| জমাটবদ্ধ | শীতকাল |
মানস সরোবর (সংস্কৃত: मानस सरोवर , তিব্বতি: མ་ཕམ་གཡུ་མཚོ།) লাসা থেকে ২০০ কিমি দুরে তিব্বতে অবস্থিত একটি মিষ্ট জলের হ্রদ। "মানস সরোবর" শব্দটির বুৎপত্তিগত অর্থ হল মনের সরোবর। মানস সরোবর পূর্বদিকে রাক্ষসতল হ্রদ এবং উত্তর দিকে কৈলাস পর্বত দ্বারা বেষ্টিত।
[সম্পাদনা] সাংস্কৃতিক তাৎপর্য
এশিয় সংস্কৃতিতে মানস সরোবরের একটি গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। মুখ্যত বৌদ্ধধর্মাবলম্বী এবং হিন্দুধর্মাবলম্বীদের কাছে এই সরোবর একটি অত্যন্ত পবিত্র হ্রদ হিসেবে গণ্য হয়। বৌদ্ধধর্মানুসারে ত্রিপিটকে বর্ণিত অনবতপ্ত হ্রদই (পালি: অনোতত্ত) হল মানস সরোবর। প্রচলিত কিংবদন্তি অনুসারে এই মহাপবিত্র হ্রদের নিকটেই মায়াদেবী শাক্যমুনি বুদ্ধকে গর্ভে ধারণ করেছিলেন।
[সম্পাদনা] গ্রন্থপঞ্জি
- Allen, Charles. (1999). The Search for Shangri-La: A Journey into Tibetan History. Little, Brown and Company. Reprint: Abacus, London. 2000. ISBN 0-349-11142-1.
- "A Tibetan Guide for Pilgrimage to Ti-se (Mount Kailas) and mTsho Ma-pham (Lake Manasarovar)." Toni Huber and Tsepak Rigzin. In: Sacred Spaces and Powerful Places In Tibetan Culture: A Collection of Essays. (1999) Edited by Toni Huber, pp. 125-153. The Library of Tibetan Works and Archives, Dharamsala, H.P., India. ISBN 81-86470-22-0.
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |