মানব অঙ্গসংস্থানবিদ্যা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(মানব এ্যানাটমী থেকে ঘুরে এসেছে)

মানব অঙ্গসংস্থানবিদ্যা (ইংরেজি ভাষায়: Human anatomy) বলতে প্রধানত মানবদেহের গঠন সংক্রান্ত বৈজ্ঞানিক গবেষণাকে বোঝায়।[১] এটি সামগ্রিক অঙ্গসংস্থানবিদ্যা (Gross anatomy) ও আণুবীক্ষনিক অঙ্গসংস্থানবিদ্যা (Microscopic anatomy) এই দুই ভাগে বিভক্ত।[১]

সামগ্রিক অঙ্গসংস্থানবিদ্যা (একে ইংরেজিতে Topographical anatomy, Regional anatomy বা Anthopotomy-ও বলে) হলো খালি চোখে দৃশ্যমান দৈহিক গাঠনিক পাঠ। আর আণুবীক্ষনিক অঙ্গসংস্থানবিদ্যা মানবদেহের আণুবীক্ষনিক গঠন-কাঠামো বিষয়ক পাঠ: কলাবিদ্যা (Histology) তথা কলার গঠন সংক্রান্ত পাঠ[১] এবং কোষবিদ্যা (Cytology) তথা কোষের গঠন সংক্রান্ত পাঠ এর অন্তর্ভূক্ত।

বিবর্তনবাদে এদের মূল নিহিত থাকার ফলে ভ্রুণবিদ্যা (Embryology), তুলনামূলক অঙ্গসংস্থানবিদ্যা (Comparative anatomy), তুলনামূলক ভ্রুণবিদ্যা (Comparative embryology)[১] -এর সঙ্গে মানব অঙ্গসংস্থানবিদ্যা নিবিড়ভাবে জরিত।

সকল প্রাণীর মতই মানবদেহ কতগলো তন্ত্রের সমন্বয়ে গঠিত, যেগুলির প্রতিটি আবার কতগুলো অঙ্গ দ্বারা গঠিত। এই সকল অঙ্গ অনেকগুলো কলা দ্বারা তৈরি এবং কলা সমূহ বহু সংখক কোষধাত্রের সমন্বয়ে গঠিত।

সময়ের আবর্তে বিরামহীনভাবে অন্ত্রগুলোর কাজ ও দেহের গঠনকে অনুধাবন করা মধ্য দিয়ে অঙ্গসংস্থানবিদ্যার ইতিহাস এগিয়েছে। গবেষণা পদ্ধতিরও নাটকীয় উন্নতি হয়েছে ২০শ শতকে; প্রাণীদেহ পরীক্ষার ক্ষেত্রে মৃতদেহ ব্যবচ্ছেদ হতে প্রযুক্তিগতভাবে আরও জটিল পদ্ধতির উদ্ভব ঘটেছে।

সূচিপত্র

[সম্পাদনা] শিক্ষা

শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত একটি সংযোজিত মানব কঙ্কাল

সাধারণত মেডিকেল ছাত্র, ফিজিওথেরাপিষ্ট, নার্স, প্যারামেডিক এবং জীববিজ্ঞানের কিছু নির্দিষ্ট বিষয়ের ছাত্ররা অঙ্গসংস্থানগত মডেল, কঙ্কাল, পাঠ্যবই, ছবি, লেকচার ও টিউটোরিয়ালের মাধ্যমে সামগ্রিক অঙ্গসংস্থানবিদ্যা ও আণুবীক্ষণিক অঙ্গসংস্থানবিদ্যা বিষয়ে জ্ঞান অর্জন করে থাকে। মাইক্রস্কোপের নিচে হিস্টোলোজিক্যাল প্রিপারেশন (বা স্লাইড) পর্যবেক্ষন আণুবীক্ষণিক অঙ্গসংস্থানবিদ্যা (বা কলাতত্ত্ব) শিক্ষায় সহায়তা করে থাকে। জীবন্ত মানুষের উপর অস্ত্রোপচার না করলে খালি বাহ্যিক অঙ্গসংস্থান (surface anatomy) দেখা সম্ভব। অধিকন্তু, মেডিকেল ছাত্ররা মৃত মানবদেহ (Cadaver ক্যাডেভার) পরীক্ষণ ও ব্যবচ্ছেদের মাধ্যমে সামগ্রিক অঙ্গসংস্থানবিদ্যা পাঠ নিয়ে থাকে। অঙ্গসংস্থানবিদ্যার পরিপূর্ণ ও কার্যকর জ্ঞান থাকা সকল চিকিৎসকের জন্য অত্যাবশ্যকীয়, বিষেশত সার্জন এবং ডায়াগনস্টিক স্পেশালিষ্ট হিসাবে কর্মরত চিকিৎসকগণের জন্য, যেমন- হিস্টোপেথোলজীরেডিওলোজী

মানব এ্যানাটমী, ফিজিওলোজী এবং বায়োকেমিস্ট্রি হলো বুনিয়াদি চিকিৎসা বিজ্ঞান। সাধারণত মেডিকেল স্কুলগুলোতে ছাত্রদেরকে এই বিষয়গুলো প্রথম বছরে পড়ানো হয়। মানব এ্যানাটমী আঞ্চলিক বা তন্ত্র আনুসারে পড়ান হয়[১], অর্থাৎ দেহের বিভিন্ন অঞ্চলানুসারে এ্যানাটমী শেখা যেমন মাথা ও বুক অথবা নির্দিষ্ট তন্ত্র অনুসারে অধ্যয়ন যেমন স্নায়ুতন্ত্র বা শ্বসনতন্ত্র। প্রধান এ্যানাটমীর পাঠ্যবই, গ্রে’স এ্যানাটমী, আধুনিক শিক্ষাদান পদ্ধতি অনুসরন করে সাম্প্রতিককালে তান্ত্রিক বর্ণনা হতে আন্ঞ্চলিক বর্ণনা ধারায় রূপান্তরিত হয়েছে।[২][৩]


[সম্পাদনা] আঞ্চলিক বিভাগ সমূহ


[সম্পাদনা] প্রধান অন্ত্র তন্ত্র

[সম্পাদনা] উপরিগত শারীরস্থান

চিত্র:Basic human anatomy labeled.jpg
দেহের বাজ্যিক কাঠামো

সুপারফিশিয়াল এ্যানাটমী বা সারফেস এ্যানাটমী মানব অঙ্গসংস্থানবিদ্যার একটি গুরুত্বপূর্ণ অংশ যার সাহায্যে দেহের পৃষ্টতল হতে এ্যানাটমীকাল ল্যান্ডমার্কগুলোকে সহজেই চেনা যায়।[১] সুপারফিশিয়াল এ্যানাটমীর জ্ঞান দ্বারা চিকিৎসকগণ কোন অন্ত্রের অবস্থান ও সহযোগী অন্যান্য বস্তু সমূহের এ্যানাটমী সম্বন্ধে ধারণা লাভ করেন।

সাধারনে পরিচিত মানবদেহের অঙ্গ সমূহের প্রচলিত নাম সমূহ (নিম্নগামী):

[সম্পাদনা] দেহাভ্যন্তরস্থ অন্ত্র সমূহ

চিত্র:Lungs and heart.jpg
হৃৎপিন্ড ও ফুসফুস

দেহাভ্যন্তরস্থ অন্ত্র সমূহের সাধারণ নাম:

এ্যাড্রেনাল গ্রন্থি—এ্যাপেন্ডিক্সমুত্রথলীমস্তিষ্কচোখপিত্তথোলীহৃৎপিন্ডইন্টেস্টাইন সমূহ—বৃক্কযকৃৎফুসফুসইসোফেগাসডিম্বাশয়অগ্নাশয়প্যারাথাইরয়েডপিটুইটারীপ্রসটেটস্প্লিনপাকস্থলীঅন্ডকোষথাইমাসথাইরয়েডশিরাগর্ভাশয়


[সম্পাদনা] মস্তিষ্ক

মূল নিবন্ধ: মানব মস্তিষ্ক

অ্যামিগডালাব্রেইন স্টেমসেরিবেলামসেরিব্রাল কর্টেক্সলিমবিক সিস্টেমমেডুলামধ্যমস্তিষ্কপন্স

[সম্পাদনা] আরও দেখুন

[সম্পাদনা] সূত্র

  1. ১.০ ১.১ ১.২ ১.৩ ১.৪ ১.৫ Introduction page, "Anatomy of the Human Body". Henry Gray. 20th edition. 1918http://www.bartleby.com/107/1.html। সংগৃহীত হয়েছে: 2007 
  2. Publisher's page for Gray's Anatomy. 39th edition (UK). 2004. ISBN 0-443-07168-3http://www.intl.elsevierhealth.com/catalogue/title.cfm?ISBN=0443071683। সংগৃহীত হয়েছে: 2007 
  3. Publisher's page for Gray's Anatomy. 39th edition (US). 2004. ISBN 0-443-07168-3http://www.us.elsevierhealth.com/product.jsp?isbn=0443071683। সংগৃহীত হয়েছে: 2007 

[সম্পাদনা] বাইরের উৎস

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান
বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ