মাজিদ মাজিদি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাজিদ মাজিদি
জন্ম নাম মাজিদ মাজিদি
জন্ম এপ্রিল ১৭, ১৯৫৯ (1959-04-17) (বয়স ৫৩)
জন্মস্থান তেহরান, ইরান
পেশা পরিচালক, প্রযোজক, চিত্রনাট্য লেখক
কার্যকাল ১৯৮১–বর্তমান
ওয়েবসাইট

মাজিদ মাজিদি (ফার্সি: مجید مجیدی‎) (জন্ম: ১৭ই এপ্রিল, ১৯৫৯) প্রখ্যাত ইরানী চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, অভিনেতা এবং চিত্রনাট্য লেখক। তিনি ইরানের রাজধানী তেহরানে জন্মগ্রহণ করেন। মাজিদি সবচেয়ে বেশী পরিচিতি লাভ করেন অস্কার মনোনয়নপ্রাপ্ত চলচ্চিত্র বাচেহা-ই-আসমান (চিলড্রেন অফ হেভেন) এর জন্য। তিনি মূলত শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ করেন।

পরিচ্ছেদসমূহ

[সম্পাদনা] জীবনী

মাজিদের জন্ম ইরানী মধ্যবিত্ত পরিবারে । তেহরানে বেড়ে ওঠা মাজিদ ১৪ বছর বয়স থেকেই অপেশাদার নাট্যদলের সাথে কাজ করতেন । পরবর্তীতে তেহরানের Institute of Dramatic Arts থেকে তিনি নাট্যকলার উপর শিক্ষা গ্রহণ করেন ।

১৯৭৯ সালে ইরানী বিপ্লবের পর চলচ্চিত্রের দিকে আগ্রহী মাজিদ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করা শুরু করেন, এর মধ্যে উল্লেখযোগ্য হল ১৯৮৫ সালে মুক্তি পাওয়া মোহসেন মাখমালবাফের বয়কট ।

২০০৪ সাল পর্যন্ত মাজিদ ছিলেন Academy Award এর জন্য মনোনীত একমাত্র ইরানী চলচ্চিত্রকার । ১৯৯৮ সালে নির্মিত বাচেহা-ই-আসমান ছবিটির জন্য তিনি সেরা বিদেশী ভাষায় নির্মিত ছবির জন্য Academy Awards এর মনোনয়ন পান, কিন্তু রবার্তো বেনিনির Life Is Beautiful সে বছর এই পুরষ্কারটি পায় ।

[সম্পাদনা] চলচ্চিত্রসমূহ

[সম্পাদনা] পুরস্কার ও সম্মাননা

মাজিদ মাজিদি প্রচুর পুরস্কার এবং সম্মাননা লাভ করেছেন। এখানে কয়েকটি উল্লেখ করা হচ্ছে:

  • Oecumenical Special Award, ২৫তম মনট্রিল চলচ্চিত্র উৎসব, ২০০১
  • Grand Prix Des Ameriques, ২৫তম মনট্রিল চলচ্চিত্র উৎসব, ২০০১
  • সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র হিসেবে একাডেমি পুরস্কার মনোনয়ন প্রাপ্তি, ১৯৯৯
  • Grand Prix of Americas Best Film, ২১তম মনট্রিল চলচ্চিত্র উৎসব, ১৯৯৯

[সম্পাদনা] বহিঃসংযোগ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ