মহানগর (ভারতীয় চলচ্চিত্র)
| মহানগর | |
|---|---|
| পরিচালিত হয়েছে | সত্যজিৎ রায় |
| লেখক | নরেন্দ্রনাথ মিত্র |
| অভিনয়ে | অনিল চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, জয়া ভাদুড়ি, ভিকি রেডউড, শেফালিকা দেবী, হরেন চট্টোপাধ্যায় |
| পরিবেষণা | এডওয়ার্ড হ্যারিসন |
| মুক্তিপ্রাপ্ত তারিখ | ১৯৬৩ |
| সময় | ১৩১ মিনিট |
| দেশ | ভারত |
| ভাষা | বাংলা/ইংরেজি |
মহানগর সত্যজিৎ রায় পরিচালিত একটি চলচ্চিত্র। ১৯৬৩ সালে ছবিটি মুক্তি পায়। মহানগর নরেন্দ্রনাথ মিত্রের একটি ছোটোগল্প অবলম্বনে রচিত। গল্পের কেন্দ্রীয় চরিত্র এক গৃহবধূ। তিনি তাঁর রক্ষণশীল পরিবারের গণ্ডীর বাইরে বেরিয়ে এসে সেলসপারসনের চাকরি গ্রহণ করেছিলেন। জয়া ভাদুড়ি (বর্তমানে জয়া বচ্চন) প্রথম এই ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে আসেন।
পরিচ্ছেদসমূহ |
কাহিনি-সারাংশ [সম্পাদনা]
মহানগর ছবির পটভূমি ১৯৫০-এর দশকের কলকাতা। রক্ষণশীল মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ আরতি মজুমদার (মাধবী মুখোপাধ্যায়) যখন দেখেন সংসার নির্বাহে তাঁর স্বামীর আয় যথেষ্ট নয়, তখন তিনি বাড়ির সকলের অমতেই একটি চাকরি গ্রহণ করেন। ধীরে ধীরে আরতি তাঁর নবলব্ধ আর্থিক ও মানসিক স্বাধীনতাটি পুরোদমে উপভোগ করতে শুরু করেন। এদিকে আরতির স্বামী চাকরি হারান। ফলে আরতিই বাড়ির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হয়ে ওঠেন। আরতি এডিথ নামে এক ইংরেজিভাষী অ্যাংলো-ইন্ডিয়ান সহকর্মীর সঙ্গে বন্ধুত্ব করেন। শেষে মিথ্যা সন্দেহের বশে সেই মহিলাটিকে চাকরিচ্যূত করা হলে, আরতি প্রতিবাদে তাঁর একমাত্র অবলম্বন চাকরি থেকে ইস্তফা দেন।
শ্রেষ্ঠাংশে [সম্পাদনা]
- অনিল চট্টোপাধ্যায় - সুব্রত মজুমদার
- মাধবী মুখোপাধ্যায় - আরতি মজুমদার
- জয়া ভাদুড়ি - বাণী (সুব্রতর ছোটোবোন)
- হরেন চট্টোপাধ্যায় - প্রিয়গোপাল মজুমদার (সুব্রতর বাবা)
- শেফালিকা দেবী - সরোজিনী দেবী (সুব্রতর মা)
- প্রসেনজিৎ সরকার - পিন্টু (সুব্রত ও আরতির ছেলে)
- হারাধন বন্দ্যোপাধ্যায় - হিমাংশু মুখোপাধ্যায় (আরতির বস)
- ভিকি রকউড - এডিথ (আরতির সহকর্মী)
পুরস্কার [সম্পাদনা]
১৯৬৪ সালে এই ছবির জন্য সত্যজিৎ রায় চতুর্দশ বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে "সিলভার বিয়ার ফর বেস্ট ডিরেক্টর" পুরস্কার পেয়েছিলেন।[১]
পাদটীকা [সম্পাদনা]
- ↑ "Berlinale 1964: Prize Winners"। berlinale.de। http://www.berlinale.de/en/archiv/jahresarchive/1964/03_preistr_ger_1964/03_Preistraeger_1964.html। সংগৃহীত 2010-02-19।
বহিঃসংযোগ [সম্পাদনা]
|
||||||||||||||||||||||||||||||