মরিস হিউ ফ্রেডরিক উইলকিন্স (১৫ই ডিসেম্বর, ১৯১৬ - ৫ই অক্টোবর, ২০০৪) নিউজিল্যান্ডে জন্মগ্রহণকারী একজন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ জীবন-পদার্থবিজ্ঞানী(Biophysicist)। তিনি যেসব বিষয়ে গবেষণা করেছেন সেগুলি হলো- অনুপ্রভা(Phosphorescence), রাডার, আইসোটোপ পৃথকিকরণ এবং রঞ্জনরশ্মির অপবর্তন।লন্ডনের কিংস কলেজে ডি. এন. এ. -এর গঠনের উপর সম্পাদিত কাজের জন্যেই তিনি সর্বাধিক পরিচিতি লাভ করেন এবং এই কাজের স্বীকৃতিস্বরূপ তাঁকে ১৯৬২সালে 'শারীরবৃত্তি অথবা ঔষধবিদ্যা' শাখায় ফ্রান্সিস ক্রিক ও জেমস ওয়াটসন এর সাথে যৌথভাবে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। নিউক্লিয়িক এসিডসমূহের গঠন-কাঠামো এবং জীবিত বস্তুতে তথ্য স্থানান্তরে এই এসিডসমূহের ভূমিকা নির্ণয়ে গুরুত্বপূর্ণ গবেষণার জন্য তাঁদের এই বিরল সম্মাননা প্রদান করা হয়।[১] ডি. এন. এ. -এর গঠন-কাঠামো নির্ণয়ের ক্ষেত্রে মরিস উইলকিন্সের কিংস কলেজের সহকর্মী রোজালিন্ড ফ্রাঙ্কলিনেরও বিশেষ অবদান ছিল, কিন্তু তিনি ১৯৫৮ সালে ক্যান্সারজনিত জটিলতায় মৃত্যুবরণ করেন।
প্রথমদিককার জীবন ও জীবিকা [সম্পাদনা]
উল্লেখ-উৎসাবলী(References) [সম্পাদনা]
মরিস হিউ ফ্রেডরিক উইলকিন্সকে নিয়ে লেখা পুস্তকাবলী [সম্পাদনা]
বহির্যোগসমূহ(External links) [সম্পাদনা]
- ↑ The Nobel Prize in Physiology or Medicine 1962. Nobel Prize Site for Nobel Prize in Physiology or Medicine 1962.