মনিকা বেলুচ্চি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মনিকা বেলুচ্চি
Monica Bellucci, Women's World Awards 2009 c.jpg
উমেন্স এডওয়ার্ড ২০০৯ -এ মনিকা বেলুচ্চি
জন্ম মনিকা অ্যানা মারিয়া বেলুচ্চি
পেশা অভিনেত্রী এবং ফ্যশন মডেল
কার্যকাল ১৯৯০–বর্তমান
দাম্পত্য সঙ্গী ক্লডিও কার্লোস বাসো (১৯৯০–?) (বিচ্ছেদকৃত)
ভিনসেন্ট কাসল (১৯৯৯-বর্তমান)

মনিকা বেল্লুচ্চি (ইংরেজি: Monica Anna Maria Bellucci — উচ্চারণ: মোনিকা আন্না মারিয়া বেল্লুচ্চি) (জন্ম: ৩০ সেপ্টেম্বর, ১৯৬৪) একজন ইতালীয় অভিনেত্রীফ্যাশন মডেল

পরিচ্ছেদসমূহ

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

মনিকা বেলুচ্চির জন্ম ইতালির সিত্তা দি কাসতেল্লো, উমব্রিয়াতে[১] তাঁর মা মারিয়া গিসতিনেল্লি একজন চিত্রশিল্পী ও বাবা লুইগি বেলুচ্চি একটি ট্রাকিং কম্পানির স্বত্তাধিকারী ছিলেন।[২] ১৬ বছর বয়সে লিসিও ক্লাস্সিকোতে যোগদানের সময় বেলুচ্চি মডেলিং শুরু করেন। বেলুচ্চি তাঁর পেশাজীবন একজন আইনজীবী হিসেবে শুরু করতে চেয়েছিলেন, এজন্য তিনি পেরুগিয়া বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা শুরু করেন। আর বিশ্ববিদ্যালয়ের বেতনাদি পরিশোধ করার জন্য তিনি মডেলিং করতেন,[৩] কিন্তু আইন পড়াটাই ছিলো তার সবসময়ের ধ্যানজ্ঞান। তিনি অনর্গল ইংরেজি, ফরাসীইতালীয় ভাষায় কথা বলতে পারেন; এবং দক্ষতার সাথে স্পেনীয় ভাষায় কথা বলতে পারেন। দ্য প্যাশন অফ দ্য খ্রাইস্ট চলচ্চিত্রের ম্যারি ম্যাগদালিন চরিত্রে অভিনয়ের সময় তিনি এই ভাষাগুলোর সাথে সাথে আরামিক ভাষায়ও সংলাপ বলেছেন।

বেলুচ্চি অভিনেতা ভিনসেন্ট কাসল-এর সাথে বিবাহিত, এবং তাঁর সাথে অনেক চলচ্চিত্রে বেলুচ্চি অভিনয় করেছেন। তাঁদের ডেভা (জন্ম: ১২ সেপ্টেম্বর, ২০০৪) নামের একটি কন্যা সন্তান রয়েছে। ২০০৪ সালে, যখন তিনি গর্ভবতী ছিলেন, তখন তিনি ইতালীয় ম্যাগাজিন ভ্যানিটি ফেয়ার-এ নগ্ন ভঙ্গিমায় উপস্থাপিত হন। শুক্রাণু দানের বিরোধীতা করে প্রতিবাদস্বরূপ এটি তিনি করেন।[৪]

পেশাজীবন[সম্পাদনা]

মডেলিং[সম্পাদনা]

১৯৮৮ সালে বেলুচ্চি ইউরোপের ফ্যাশন কেন্দ্র মিলান শহরে যান, এবং সেখানে এলিট মডেল ম্যানেজমেন্টের সাথে যুক্ত হন। ১৯৮৯ সালে মডেল হিসেবে তিনি প্যারিসআটলান্টিক পেরিয়ে নিউ ইয়র্কেও জনপ্রিয় হয়ে ওঠেন। তিনি ডলসে এন্ড গ্যাব্বানা ও ফরাসি এলে ম্যাগাজিনে নানা ভঙ্গিমায় উপস্থিত হন।

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]