ভ্যানকুভার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

City of Vancouver
Yaletown/Pacific Place as seen from False Creek South
Yaletown/Pacific Place as seen from False Creek South
Flag of City of Vancouver
Flag
চিত্র:Vancouvercoa fairuse.png
Coat of arms
নীতিবাক্য: "By Sea, Land, and Air We Prosper"
Location of Vancouver within the Metro Vancouver regional district in British Columbia, Canada
Location of Vancouver within the Metro Vancouver regional district in British Columbia, Canada
Coordinates: 49°15′N 123°6′W / 49.25, -123.1
Country কানাডা এর পতাকা কানাডা
Province টেমপ্লেট:BC
Region Lower Mainland
Regional District Metro Vancouver
Incorporated 1886
Government
 - Mayor Gregor Robertson (Vision Vancouver)
 - City Council
আয়তন
 - City ১১৪.৬৭ km² (৪৪.৩ sq mi)
 - Metro ২,৮৭৮.৫২ km² (১,১১১.৪ sq mi)
উচ্চতা ২ m (৭ ft)
জনসংখ্যা (Census 2006)
 - City ৫৭৮,০৪১ (Ranked ৮th)
 - জনঘনত্ব ৫,৩৩৫/km² (১৩,৮১৭.৬/sq mi)
 - পৌর ২,১১৬,৫৮১Metro Vancouver [১]
 - মহানগরী ২,৩৭৩,৬১২ Lower Mainland [২]
 - Demonym Vancouverite
সময় অঞ্চল PST (UTC−8)
 - Summer (DST) PDT (UTC−7)
Postal code span V5K to V6Z
আঞ্চলিক কোড 604, 778
NTS Map 092G03
GNBC Code JBRIK
Website: City of Vancouver

ভ্যানকুভার (ইংরেজি ভাষায়:Vancouver; আ-ধ্ব-ব: [vænˈkuːvɚ]) কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের দক্ষিণ-পশ্চিম অংশে কানাডার পশ্চিম উপকূল তথা প্রশান্ত মহাসাগরীয় উপকূলে অবস্থিত একটি শহর। এটি জর্জিয়া প্রণালীর তীরে, কোস্ট পর্বতমালার পাদদেশে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কানাডার সীমান্ত থেকে ৪৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। শহরটি মেট্রো ভ্যানকুভার নামক আঞ্চলিক জেলার অন্তর্ভুক্ত, যাতে প্রায় সাড়ে ২২ লক্ষ লোকের বাস; এটি পশ্চিম কানাডার বৃহত্তম এবং কানাডার ৩য় বৃহত্তম মেট্রোপলিটান এলাকা। মূল ভ্যানকুভার শহরে প্রায় ৬ লক্ষ লোকের বাস। ভ্যানকুভার শহরটি ব্রিটিশ নাবিক ও ক্যাপ্টেন জর্জ ভ্যানকুভারের নামে নামকরণ করা হয়েছে; তিনি ১৮শ শতকে এই অঞ্চলটিতে জরিপ চালান। আবার ভ্যানকুভার নামটি ওলন্দাজ শব্দগুচ্ছ "van Coevorden" থেকে এসেছে, যার অর্থ "Coevorden শহরের অধিবাসী"।

ফ্রেজার গিরিখাত স্বর্ণানুসন্ধানের যুগে, ১৮৬০-এর দশকে এই এলাকায় বহু অভিবাসী লোকের আগমন ঘটলে ভ্যানকুভার শহরের পত্তন হয়। তখন এটি একটি করাতকল এলাকা ছিল। ১৮৮৭ সালে এটি মহাদেশীয় রেলপথের সাথে যুক্ত হয় এবং কয়েক দশকের মধ্যেই দ্রুত একটি বড় শহরে পরিণত হয়। ব্রিটিশ কলাম্বিয়ার প্রাকৃতিক সম্পদের উপর ভিত্তি করে শহরের ব্যবসা বাণিজ্য গড়ে ওঠে; এদের মধ্যে বনজ সম্পদ আহরণ, খনিশিল্প, মৎস্য আহরণ এবং কৃষিখামার ছিল প্রাথমিক কিছু ব্যবসাক্ষেত্র। পানামা খালের উদ্বোধনের পর ভ্যানকুভার বন্দরের আন্তর্জাতিক গুরুত্ব বেড়ে যায়। বর্তমানে ভ্যানকুভার কানাডার সর্ববৃহৎ বন্দর এবং এটি উত্তর আমেরিকার যেকোন বন্দরের চেয়ে বেশি রপ্তানি করে।

সময়ের সাথে সাথে ভ্যানকুভার একটি সেবাভিত্তিক বাণিজ্যকেন্দ্রে পরিণত হয়েছে। ১৯৮৬ সালের বিশ্বমেলার পর এটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্যস্থল হিসেবে পরিগণিত হচ্ছে। নিউ ইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসের পরেই ভ্যানকুভার উত্তর আমেরিকার তৃতীয় বৃহত্তম চলচ্চিত্র শিল্পশহর। ভ্যানকুভারকে "উত্তরের হলিউড" নামেও ডাকা হয়। ভ্যানকুভার নিয়মিত বিশ্বের সবচেয়ে বাসযোগ্য তিনটি শহরের মধ্যে একটি হিসেবে পরিগণিত হয়ে আসছে।

২০১০ সালে ভ্যানকুভারে ২১শ শীতকালীন অলিম্পিক গেমসের আসর বসবে। ভ্যানকুভার এই সম্মানপ্রাপ্ত তৃতীয় শহর; এর আগে ১৯৭৬ সালে কানাডার মোঁরেয়ালে (মন্ট্রিয়ালে) এবং ১৯৮৮ সালে ক্যালগারিতে শীতকালীন অলিম্পিকস অনুষ্ঠিত হয়েছিল।