ভাষা পরিবার
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
একটি ভাষা পরিবার (ইংরেজি ভাষায়: Language family) বলতে বংশগতভাবে সম্পর্কিত একাধিক ভাষাকে বোঝায় ও বলা হয় এগুলো একটি সাধারণ আদি-ভাষা থেকে উদ্ভূত। বেশীর ভাগ ভাষাই কোনও না কোনও ভাষা পরিবারের অন্তর্গত। বিশ্বে প্রায় ১০০রও বেশি ভাষা পরিবার বিদ্যমান। এদের মধ্যে প্রধান ১০টির সংক্ষিপ্ত বর্ণনা নিচে দেয়া হল।
সূচিপত্র |
[সম্পাদনা] ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবার
এই বিষয়ে মূল নিবন্ধের জন্য দেখুন: ইন্দো-ইউরোপীয় ভাষা-পরিবার
এই ভাষা পরিবারটির অন্তর্গত ভাষাতেই পৃথিবীর সর্বাধিক মানুষ কথা বলে এবং এই ভাষা পরিবারের উপরেই সবচেয়ে বেশি গবেষণা হয়েছে। এই ভাষা পরিবারের অন্তর্গত ভাষাগুলির মধ্যে আছে ইংরেজি ভাষা, স্পেনীয় ভাষা, পর্তুগিজ ভাষা, ফরাসি ভাষা, ইতালীয় ভাষা, জার্মান ভাষা, সুয়েডীয় ভাষা, রুশ ভাষা, গ্রিক ভাষা, ফার্সি ভাষা, পশ্তু ভাষা, উর্দু ভাষা, সিন্ধি ভাষা, হিন্দি ভাষা, গুজরাটি ভাষা, পাঞ্জাবি ভাষা, মারাঠি ভাষা, বাংলা ভাষা, ওড়িয়া ভাষা, অসমীয়া ভাষা, ইত্যাদি ভাষা। এছাড়াও আছে ধ্রুপদী ভাষা যেমন সংস্কৃত ভাষা, লাতিন ভাষা ও আদি পারসিক ভাষা।
ইন্দো-ইউরোপীয় ভাষাগুলিকে চারটি প্রধান শাখায় ভাগ করা যায়:
[সম্পাদনা] উরালীয় ভাষা পরিবার
এই বিষয়ে মূল নিবন্ধের জন্য দেখুন: উরালীয় ভাষাসমূহ
ইউরোপ ও সাইবেরিয়ায় অবস্থিত একটি ভাষা পরিবার যাদের বিশেষ্যপদের সংগঠন জটিল। অন্তর্গত ভাষাগুলির মধ্যে আছে হাঙ্গেরীয়, ফিনীয়, মর্দভিন, ইত্যাদি।
[সম্পাদনা] আলতায়ীয় ভাষা পরিবার
এই বিষয়ে মূল নিবন্ধের জন্য দেখুন: আলতায়ীয় ভাষাসমূহ
তুরষ্ক থেকে মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত ভাষা পরিবার। অন্তর্গত ভাষাগুলির মধ্যে আছে তুর্কি, উজবেক, মঙ্গোলীয়, এবং (মতভেদে) কোরীয় ও জাপানি ভাষা। এই ভাষাগুলিতে স্বরসঙ্গতি পরিলক্ষিত হয়।
[সম্পাদনা] চীনা-তিব্বতি ভাষা পরিবার
এই বিষয়ে মূল নিবন্ধের জন্য দেখুন: চীনা-তিব্বতি ভাষাসমূহ
একটি গুরুত্বপূর্ণ এশীয় ভাষা পরিবার। বিশ্বের সবচেয়ে বেশি কথিত ভাষা ম্যান্ডারিন চীনা এই ভাষা পরিবারের অন্তর্গত। এই ভাষাগুলি একাক্ষরিক ও সুরপ্রধান (tonal)।
[সম্পাদনা] মালয়-পলিনেশীয় ভাষা পরিবার
এই বিষয়ে মূল নিবন্ধের জন্য দেখুন: মালয়-পলিনেশীয় ভাষাসমূহ
ভারত ও প্রশান্ত মহাসাগরের বুক জুড়ে এবং দক্ষিণ-পূর্ব এশিয়াতে এই ভাষা পরিবারের প্রায় ১০০০ ভাষা বিদ্যমান। অন্তর্গত ভাষাগুলির মধ্যে আছে মালয়, ইন্দোনেশীয়, মাওরি ও হাওয়াই ভাষা।
[সম্পাদনা] আফ্রো-এশীয় ভাষা পরিবার
এই বিষয়ে মূল নিবন্ধের জন্য দেখুন: আফ্রো-এশীয় ভাষাসমূহ
এই ভাষা পরিবারের ভাষাগুলি মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা জুড়ে বিস্তৃত। এদের মধ্যে আরবি ও হিব্রু সবচেয়ে গুরুত্বপূর্ণ।
[সম্পাদনা] ককেশীয় ভাষা পরিবার
এই বিষয়ে মূল নিবন্ধের জন্য দেখুন: ককেশীয় ভাষাসমূহ
কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগরের মধ্যবর্তী ককেশাস পর্বতমালা অঞ্চলে এই ভাষা পরিবারের ভাষাগুলি কথিত হয়। জর্জীয় ও চেচেন ভাষা এখানকার মূল ভাষা। এই ভাষাগুলি বহুসংখ্যক ব্যঞ্জনধ্বনির জন্য পরিচিত।
[সম্পাদনা] দ্রাবিড় ভাষা পরিবার
এই বিষয়ে মূল নিবন্ধের জন্য দেখুন: দ্রাবিড় ভাষাসমূহ
এইগুলি দক্ষিণ ভারতের ভাষা। তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম ভাষা সবচেয়ে বেশি প্রচলিত চারটি দ্রাবিড় ভাষা।
[সম্পাদনা] অস্ট্রো-এশীয় ভাষা পরিবার
এই বিষয়ে মূল নিবন্ধের জন্য দেখুন: অস্ট্রো-এশীয় ভাষাসমূহ
এশিয়ায় বিছিন্নভাবে ছড়িয়ে থাকা ভাষা পরিবার। পূর্ব ভারত থেকে ভিয়েতনাম পর্যন্ত এদের বিস্তৃতি। ভিয়েতনামীয় ও খ্মের ভাষা অন্যতম উদাহরণ।
[সম্পাদনা] নাইজার-কঙ্গো ভাষা পরিবার
এই বিষয়ে মূল নিবন্ধের জন্য দেখুন: নাইজার-কঙ্গো ভাষাসমূহ
এই ভাষা পরিবার মূলত সাহারা মরুভূমির দক্ষিণে কথিত আফ্রিকার ভাষাগুলি নিয়ে গঠিত। সোয়াহিলি, স্হোনা, খোসা ও জুলু এই পরিবারের ভাষার উদাহরণ।

