ভালোবাসা দিবস
| ভালোবাসা দিবস | |
|---|---|
প্রাণজ'স ভ্যালেন্টাইন কার্ড'স |
|
| অপর নাম | সেন্ট ভ্যালেন্টাইন'স ডে ভ্যালেন্টাইন'স |
| পালনকারী | অনেক দেশ |
| ধরন | খ্রিস্টান, সংস্কৃতি-বিষয়ক |
| তাৎপর্য | প্রেমিকদের মাঝে প্রেম এবং অনুরাগের মধ্যে উদযাপন করা হয় |
| তারিখ | ১৪ই ফেব্রুয়ারি |
| অনুষ্ঠান | অভিবাদন কার্ড এবং উপহার পাঠানো, ডেটিং |
ভালোবাসা দিবস বা সেন্ট ভ্যালেন্টাইন'স ডে[১] (সংহ্মেপে ভ্যালেন্টাইন'স ডে[২] নাম পরিচিত) একটি বার্ষিক উৎসবের দিন যা ১৪ই ফেব্রুয়ারি প্রেম এবং অনুরাগের মধ্যে উৎযাপিত করা হয়। এই দিনে মানুষ তার ভালোবাসার মানুষকে ফুল, চিঠি, কার্ড, গহনা প্রভৃতি উপহার প্রদান করে দিনটি উদ্যাপন করে থাকে।
[সম্পাদনা] ইতিহাস
২৬৯ সালে ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেইটাইন'স নামে একজন খৃষ্টান পাদ্রী ও চিকিৎসক ছিলেন। ধর্ম প্রচার-অভিযোগে তৎকালীন রোমান সম্রাট দ্বিতীয় ক্রাডিয়াস তাকে বন্দি করেন। কারণ তখন রোমান সাম্রাজ্য খৃষ্টান ধর্ম প্রচার নিষিদ্ধ ছিল। বন্দি অবস্থায় তিনি জনৈক কারারক্ষীর দৃষ্টহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন। এতে সেন্ট ভ্যালেইটাইনের জনপ্রিয়তার প্রতি ঈর্ষান্বিত হয়ে রাজা তাকে মৃত্যুদন্ড দেন। সেই দিন ১৪ই ফেব্রুয়ারি ছিল। অতঃপর ৪৯৬ সালে পোপ সেন্ট জেলাসিউও ১ম জুলিয়াস ভ্যালেইটাইন'স স্মরনে ১৪ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন' দিবস ঘোষণা করেন। খৃষ্টানজগতে প্রাদ্রী-সাধু সন্তানদের স্মরন ও কর্মের জন্য এ ধরনের অনেক দিবস রয়েছে। যেমন : ২৩ এপ্রিল - সেন্ট জজ ডে, ১১ নভেম্বর - সেন্ট মার্টিন ডে, ২৪ আগস্ট - সেন্ট বার্থোলোমিজম ডে, ১ নভেম্বর - আল সেইন্টম ডে, ৩০ নভেম্বর - সেন্ট এন্ড্রু ডে, ১৭ মার্চ - সেন্ট পযাট্রিক ডে।
পাশ্চাত্যের ক্ষেত্রে জন্ম দিনের উৎসব, ধর্মোৎসব সবক্ষেত্রেই ভোগের বিষয়টি মুখ্য। তাই গির্জা অভ্যন্তরেও মদ্যপানে তারা কসুর করে না। খৃস্টীয় এই ভ্যালেন্টাইন দিবসের চেতনা বিনষ্ট হওয়ায় ১৭৭৬ সালে ফ্রান্স সরকার কর্তৃক ভ্যালেইটাইন উৎসব নিষিদ্ধ হয়। ইংল্যান্ডে ক্ষমতাসীন উৎসব পিউরিটানরাও একসময় প্রশাসনিকভাবে এ দিবস উৎযাপন করা নিষিদ্ধ দেয়। এছাড়া অস্ট্রিয়া, হাঙ্গেরি ও জার্মানীতে বিভিন্ন সময়ে এ দিবস প্রত্যাখ্যাত হয়।
বর্তমান কালে, পাশ্চাত্যে এ উৎসব মহাসমারোহে উদযাপন করা হয়। যুক্তরাজ্যে মোট জনসংখ্যার অর্ধেক প্রায় ১০০ কোটি পাউন্ড ব্যায় করে এই ভালোবাসা দিবসের জন্য কার্ড, ফুল, চকোলেট, অন্যান্য উপহার সামগ্রী ও শুভেচ্ছা কার্ড ক্রয় করতে, এবং আনুমানিক প্রায় ২.৫ কোটি শুভেচ্ছা কার্ড আদাপ্রদান করা হয়।[৩]
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ The History of Valentine's Day – History.com, A&E Television Networks. Retrieved February 2, 2010.
- ↑ History of Valentine's Day Christianity Today International. Retrieved February 2, 2010. Then Again Maybe Don't Be My Valentine, Ted Olsen, 2000-01-02
- ↑ Valentine's Day worth £1.3 Billion to UK Retailers. প্রকাশক: British Retail Consortium. http://www.brc.org.uk/details04.asp?id=1091&kCat=&kData=1.