ভারতীয় পতাকাগুলির তালিকা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এই তালিকাটি ভারতে ব্যবহৃত পতাকাগুলির তালিকা। জাতীয় পতাকা সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন ভারতের জাতীয় পতাকা।
জাতীয় পতাকা [সম্পাদনা]
| পতাকা | সময়কাল | ব্যবহার | বর্ণনা |
|---|---|---|---|
| ১৯৪৭-বর্তমান | ভারতের জাতীয় পতাকা | সমান্তরাল ত্রিবর্ণরঞ্জিত পতাকা; উপরিভাগে গেরুয়া, মধ্যভাগে সাদা ও নিম্নভাগে সবুজ রং। পতাকার কেন্দ্রে নৌবাহিনী নীল রঙের চব্বিশটি দণ্ডযুক্ত অশোকচক্র |
রাষ্ট্রপতির পতাকা [সম্পাদনা]
| পতাকা | তারিখ | ব্যবহার | ব্যবহার |
|---|---|---|---|
| ভারতের রাষ্ট্রপতির পতাকা | প্রথম চতুর্থাংশে: জাতীয় প্রতীক (অশোকস্তম্ভ) – ভারতের জাতীয় সংহতির প্রতীক; দ্বিতীয় চতুর্থাংশে: অজন্তা গুহার হস্তিচিত্র – ধৈর্য ও শক্তির প্রতীক; তৃতীয় চতুর্থাংশে: পুরনো দিল্লির লালকেল্লার তুলাদণ্ড – ন্যায়বিচারের প্রতীক; চতুর্থ চতুর্থাংশে: সারনাথের পদ্মদানি, প্রগতির প্রতীক।
যুক্তরাজ্যের রয়্যাল স্ট্যান্ডার্ডের সঙ্গে এই পতাকার কিছু আকৃতিগত মিল দেখা যায়। |