ভাওয়াইয়া
ভাওয়াইয়া বাংলাদেশের উত্তরাঞ্চলে প্রচলিত এক প্রকার পল্লীগীতি। মূলত রংপুর এলাকার প্রত্যন্ত জনপদে এ গানের সৃষ্টি ও চর্চা রয়েছে। এসকল গানের বৈশিষ্ট্য হচ্ছে এ গানগুলোতে স্থানীয় সংস্কৃতি, জনপদের জীবনযাত্রা, তাদের কর্মক্ষেত্র, পারিবারিক ঘটনাবলী ইত্যাদির সার্থক প্রয়োগ ঘটেছে। যেমনঃ গরুর গাড়ি চালক বা গাড়িয়ালকে উদ্দেশ্য করে বলছে -
| “ | ওকি গাড়িয়াল ভাই, আস্তে বোলাও গাড়ি, আরেক নজর দেখিবার নাও মুই দয়ার বাপের বাড়িরে গাড়িয়াল। |
” |
আবার রংপুরের ঐতিহ্যবাহী চিড়িয়াখানা নিয়েঃ
| “ | নিয়া ভাই একনা কতা কবার চাও, অংপুর মুই যাবার চাও, চিড়িয়াখানা দেখিয়া আনু হয়। |
” |
উৎপত্তি[সম্পাদনা]
ভাওয়াইয়া গানের আকরভূমি রংপুর।[১] বাংলাদেশের উত্তরাঞ্চলের নদী-নালা কম থাকায় গরুর গাড়িতে চলাচলের প্রচলন ছিল। আর গরুর গাড়ির গাড়োয়ান রাত্রে গাড়ি চলাবস্থায় বিরহ ভাবাবেগে কাতর হয়ে আপন মনে গান ধরে। উঁচু-নিচু রাস্তায় গাড়ির চাকা পড়লে তার গানের সুরে আধো-ভাঙ্গা বা ভাঁজ পড়ে। এই রকম সুরে ভাঙ্গা বা ভাঁজ পড়া গীতরীতিই 'ভাওয়াইয়া' গানে লক্ষণীয়। প্রেম-বিয়োগে উদ্বেলিত গলার স্বর জড়িয়ে যেরকম হয়, সেরকম একটা সুরের ভাঁজ উঁচু স্বর হতে ক্রমশঃ নীচের দিকে নেমে আসে। সুরে ভাঁজ পড়া ভাওয়াইয়া গানের স্বকীয় বৈশিষ্ট্য।
উৎসব-অনুষ্ঠান[সম্পাদনা]
মাটির গান হিসেবে ব্যাপক পরিচিতি রয়েছে ভাওয়াইয়া গানের। সেখানেও পিঠে-পুলির উৎসবেও এ গানের প্রভাব পড়েছে।[২] তেমনি একটি হলোঃ-
| “ | মনটাই মোর পিঠা খাবার চাই | ” |