ব্যবহারকারী আলাপ:Jonoikobangali

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে


অবসর


এই ব্যবহারকারী উইকিপিডিয়া ভূবনে আর সক্রিয় নন।

পরিচ্ছেদসমূহ

[সম্পাদনা] আজাকি হালনাগাদ

Updated DYK query আপনার তৈরি অথবা সম্প্রসারিত রামপ্রসাদ সেনএবং সাবর্ণ রায়চৌধুরী নিবন্ধ থেকে আকর্ষণীয় তথ্যগুলো নিয়ে ২৫ সেপ্টেম্বর, ২০১০ তারিখে, আপনি জানেন কি? হালনাগাদকৃত হয়েছে। এই তারিখে তথ্যটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আজাকি অংশে যোগ হবে, যা পরবর্তী হালনাগাদের পূর্ব পর্যন্ত প্রদর্শিত হবে। আপনি সাম্প্রতিক তৈরি বা সম্প্রসারিত কোন নিবন্ধে আকর্ষণীয় আরও কোন তথ্য জেনে থাকলে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখুন।

তানভিরআলাপ • ০৫:১৫, ২৫ সেপ্টেম্বর ২০১০ (ইউটিসি)

[সম্পাদনা] জানতে চাই

Black Hole of Calcutta ভাইয়া এর কোন বাংলা নাম আছে? মানে লোকাল নাম? আর এটা নিয়ে এখানে কোন নিবন্ধ আছে? জানালে খুব ভালো হতো। সুপ্তি (আলাপ) ১৩:১৭, ৮ নভেম্বর ২০১০ (ইউটিসি)

"অন্ধকূপ হত্যা"। এখনও বাংলা উইকিতে এই নিয়ে নিবন্ধ সৃষ্টি করা হয়নি। --অর্ণব দত্ত (আলাপ) ১৪:২৩, ৮ নভেম্বর ২০১০ (ইউটিসি)

Dear Arnab, As far as I remember there was some famous singer similar in name to শিবাজী চট্টোপাধ্যায়. Piyal created this and the deletion tag has gone to his page. But I dont think Piyal will come to see that tag. If this is indeed the singer then please help this article. Thanks --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৩:৫৭, ১৩ নভেম্বর ২০১০ (ইউটিসি)

শিবাজী চট্টোপাধ্যায় অত্যন্ত জনপ্রিয় শিল্পী। তাঁর কণ্ঠস্বরটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠস্বরের অনুরূপ। এতদ্ভিন্ন ভদ্রলোক সম্পর্কে আমিও বিশেষ কিছু জানি না। ট্যাগটি দেখেছি। চেষ্টাও করেছিলাম কিছু লিখতে। কিন্তু যথেষ্ট তথ্য সংগ্রহ করতে না পারায়, নিরস্ত হতে হয়েছে। --অর্ণব দত্ত (আলাপ) ০৪:২৪, ১৩ নভেম্বর ২০১০ (ইউটিসি)

[সম্পাদনা] "নারদ" নিবন্ধে সহায়তা দরকার

নারদ নিবন্ধে আপনার সহায়তা প্রার্থণা করছি। নিবন্ধের বর্তমান অবস্থার প্রেক্ষিতে প্রয়োজনীয় পরামর্শ আমি উক্ত অবদানকারীকে দেবার চেষ্টা করেছি। ধন্যবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৫:৩২, ১৬ নভেম্বর ২০১০ (ইউটিসি)

এ প্রসঙ্গে সুব্রত রায়কে কী ধরণের pinpoint পরামর্শ দেয়া দরকার, দয়া করে আপনার পক্ষ থেকে তাঁর প্রতি আশা করছি। ধন্যবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৭:৩৭, ১৭ নভেম্বর ২০১০ (ইউটিসি)

[সম্পাদনা] চর্যাপদ

অর্ণবদা, চর্যাপদ নিবন্ধের বানানের ব্যাপারে আপনিই সঠিক। প্রথমত 'চিত্রাবলী' বানানটির জন্য আমি প্রমিত বাংলা বানানের নিয়মে সরাসরি এই উদাহরণ না পেলেও -আলি প্রত্যয়যুক্ত শব্দে ই-কার হবে। কথাটি দেখে ধরে নিলাম 'চিত্রাবলী' বানানটি হবে চিত্রাবলি। 'তিব্বতীয়' বানানটিও প্রমিত বাংলা বানানের নিয়মানুযায়ী ভুল: হবে তিব্বতি; কেননা জাতিবাচক শব্দের ক্ষেত্রে ি এবং ু ব্যবহার করার পরামর্শ দেয়া হয়েছে। ও-কার ব্যবহারের নিয়মটির ক্ষেত্রেও আমি ভুল ছিলাম। বিশেষ ক্ষেত্র ছাড়া ও-কার ব্যবহার ত্যাগ করার কথা বলা হয়েছে, যা আমি জানতাম না।
বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধানে দেখলাম 'পুথি', 'পুঁথি' দুটো বানানই শুদ্ধ বলা হয়েছে। এক্ষেত্রে আমরা কি ধরে নিতে পারি যে, 'পুঁথি' বানানটি শ্রেফ কাব্যকেন্দ্রীক প্রাচীন পাণ্ডুলিপিগুলোকে বোঝানো হচ্ছে আর 'পুথি' বানানটি কাব্য-গদ্য নির্বিশেষে বই-পুস্তক ইত্যাদিকে বোঝাতে (যেমন:পুথিশালা, পুথিগত বিদ্যা ইত্যাদি) ব্যবহৃত হচ্ছে? আমি জানিনা। তবে ধরে নিলাম চর্যাপদ নিবন্ধে 'পুঁথি' বানানটি শুদ্ধ, যেমনটা আপনি ধরে নিচ্ছেন।
'ধর্মগ্রন্থস্থানীয়'-কে পরিবর্তন করে 'ধর্মগ্রন্থজাতীয়' করে দিলাম, সমাসবদ্ধ পদকে একত্রে লেখাই নিয়ম, তাই মাঝখানের হাইফেন দিলাম না। 'শশীভূষণ দাসগুপ্ত' বানানটিকে 'শশিভূষণ দাসগুপ্ত' করে দিলাম। আর বানান-ভ্রান্তিগুলো ধরিয়ে দেবার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতেও আমার কাজে এরকম দৃকপাত আমাকে শুদ্ধ করবে, তাই আপনার দৃষ্টি অব্যাহত থাক -এই কামনা করি। আপনাকে ধন্যবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৬:৫৮, ১৮ নভেম্বর ২০১০ (ইউটিসি)

[সম্পাদনা] পুণর্নির্দেশের অনুরোধ

বিষয়শ্রেণী:আভ্যন্তরীন ক্রীড়া-কে বিষয়শ্রেণী:অভ্যন্তরীণ ক্রীড়া-তে পূণর্নির্দেশের অনুরোধ করছি; কারণ আভ্যন্তরীণ বানানটি ভুল, তাছাড়া ণত্ব বিধান মানা হয়নি। প্রশাসক ছাড়া সাধারণ অবদানকারী কি বিষয়শ্রেণীকে পুণর্নির্দেশ করতে পারেন না বা মোছার অনুরোধ করতে পারেন না ঐ পাতায়? পারলে, কিভাবে? —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৯:০৪, ১৯ নভেম্বর ২০১০ (ইউটিসি)

বিষয়টির প্রতি প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করলে ভাল হয়। সম্ভবত বিষয়শ্রেণী পুনর্নির্দেশ করা যায় না। মুছে সঠিক বানানে বিষয়শ্রেণী সৃষ্টি করতে হয়। আমিও ইতিপূর্বে অনুরূপ সমস্যার সম্মুখীন হয়েছি। এবং সমাধানে প্রশাসকের সাহায্য নিতে হয়েছিল। --অর্ণব দত্ত (আলাপ) ০৯:১০, ১৯ নভেম্বর ২০১০ (ইউটিসি)

[সম্পাদনা] সুব্রত রায়কে দিকনির্দেশনা

অর্ণবদা, জনাব সুব্রত রায় একের পর এক পৌরানিক চরিত্রের উপর নিবন্ধ তৈরি করেই চলেছেন। এটা সত্যিই প্রশংসার কথা। কিন্তু তাঁর নিবন্ধগুলো যতটা না বিশ্বকোষীয় তার চেয়ে বেশি পৌরাণিক। আপনি যেহেতু হিন্দু পুরাণের উপর কিছু কাজ করেছেন তাই আশা করি আপনি তাঁকে এখনই একটা ফ্রেমওয়ার্ক দিতে পারবেন। তানাহলে এজাতীয় নিবন্ধ তিনি সৃষ্টি করেই যাবেন এবং উইকিপিডিয়ার মান বৃদ্ধি ঘটবে না। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৪:৫২, ২২ নভেম্বর ২০১০ (ইউটিসি)

সুব্রত রায় নিবন্ধ সৃষ্টি নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু আপত্তি উনি যে ভাষায় নিবন্ধগুলি সৃষ্টি করছেন, তা নিয়ে। আপনি ঠিকই বলেছেন, এগুলি বিশ্বকোষীয় না হয়ে পৌরাণিক হয়ে উঠছে। আমি দেখছি ওঁকে কোনোভাবে পরামর্শ দিয়ে কিছু সাহায্য করা যায় কিনা। --অর্ণব দত্ত (আলাপ) ১৫:০৪, ২২ নভেম্বর ২০১০ (ইউটিসি)
জনাব সুব্রত রায়ের ব্যাপারে উইকিপিডিয়ানরা তাদের দায়িত্ব পালন করে চলেছেন। আমরা আশা রাখি তিনি সেই লেখাগুলো দেখেছেন এবং নিজেকে শোধরাচ্ছেন। তবে সেটা অবশ্যই প্রকাশ পেতে হবে তাঁর পরবর্তি সম্পাদনাগুলোতে। আমার মনে হয়, আমরা যদি তারপরও তাঁর নিবন্ধে আগের মতো সমস্যা দেখতে পাই, সেক্ষেত্রে তাঁকে শেষবারের মতো পথনির্দেশ করে প্রয়োজনে একটু কঠোর হবো: তখন আমরা তাঁর এ্যাকাউন্ট ব্লক করার অনুরোধ জানাবো হয়তো। আমি আশা করবো, এজাতীয় কাজ করার প্রয়োজন হবে না এবং তিনি নিজেকে শুধরে নিচ্ছেন। ভালো থাকবেন, সহায়তার জন্য ধন্যবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৪:৫৭, ২৩ নভেম্বর ২০১০ (ইউটিসি)

[সম্পাদনা] খালি নিবন্ধ ও চর্যাপদ

অর্ণবদা, খালি নিবন্ধ নিয়ে এই কদিন ধরে কী হচ্ছে, আশা করি আপনার অজানা নেই। সেই সূত্র ধরে বলছি, সম্প্রতি আমি একীকরণ প্রয়োজন নিবন্ধগুলোতে চর্যাপদের কবিদের বেশ কিছু নিবন্ধ দেখলাম: ঢেণ্ঢণ পা, কঙ্কণ পা, গুণ্ডরী পা, জয়নন্দী পা, ঢেণ্ঢণ পা, ধর্ম পা, বীণা পা, ভাদ্র পা, শান্তি পা, সরহ পা প্রভৃতি। এই প্রত্যেকটি নিবন্ধ আলাদা নিবন্ধ হিসেবে ঠিক তথ্যবহুল নয়। তাছাড়া, চর্যাপদ নিবন্ধটি এখনও এমন কোনো বৃহদাকৃতি হয়নি যে, নিবন্ধটিতে আর তথ্য যোগ করা যাবে না। তাই আমি অনুরোধ করবো, অতিরিক্ত রিভিউ'র আগে চর্যাপদ নিবন্ধে এসকল কবি'র বিস্তারিত যোগ করা হোক এবং কবিদের আলাদা আলাদা নিবন্ধগুলোকে চর্যাপদ নিবন্ধে পূণর্নির্দেশ করা হোক। তখন চর্যাপদ নিবন্ধটি আরো পূর্ণতা পাবে। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৩:৩১, ২৪ নভেম্বর ২০১০ (ইউটিসি)

কিছু ব্যক্তিগত সমস্যার কারণে এই মুহুর্তে আমার পক্ষে উইকিপিডিয়ায় বড়ো মাপের লেখালিখি চালানো সম্ভবপর নয়। ওই সব নিবন্ধে উল্লিখিত তথ্যের তথ্যসূত্র নেই। তাই বই ঘাঁটতে হবে। আগামী সপ্তাহের আগে সময় পাবো না। তখন যা করার করব। এই জন্য মার্জনা চাইছি। ধন্যবাদান্তে --অর্ণব দত্ত (আলাপ) ১৬:১৯, ২৪ নভেম্বর ২০১০ (ইউটিসি)
চর্যাপদ ইতোমধ্যে বেশ বড় পরিসর নিয়েছে। আর বড় করা কোনক্রমেই সমীচীন হবে না। প্রধানত সাধারণ পাঠকদের জন্যই বিশ্বকোষ। সে বিবেচনায় ইতোমধ্যে প্রমিত দৈর্ঘ্য ধারণ করেছে এ নিবন্ধটি। সম্পূর্ণতার নিরিখেও এটি ইতোমধ্যে সম্পূর্ণাঙ্গ। কিছু সম্পাদনার কাজ বাকী ; তা করা সম্ভব হলে এটি চমৎকার নিবন্ধে পরিণত হবে। অধিকতর সম্প্রসারণ সম্ভব বটে, অধিকতর পূর্ণতার সুযোগ অনুপস্থিত। - Faizul Latif Chowdhury (আলাপ) ১৬:২৭, ২৪ নভেম্বর ২০১০ (ইউটিসি)
ফয়জুল ভাইয়ের সাথে আমি পুরোপুরি একমত। চর্যাপদ নিবন্ধটিকে আর না বাড়ানোই ভাল। তার চেয়ে এখন চেষ্টা করা উচিত সম্পর্কিত নিবন্ধ তৈরি করে তাতে তথ্য যোগ করা এবং নিবন্ধটিকে মূলনিবন্ধের সাথে সংযুক্ত করে দেওয়া।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:৪০, ২৪ নভেম্বর ২০১০ (ইউটিসি)
নিবন্ধটিকে না বাড়িয়ে, যদি একীকরণ প্রযোজ্য হয় তবে চর্যাপদের কবিগণ টাইপের একটা নিবন্ধ খুলে, বাড়তি কিছু বিষয় আলোচনাপূর্বক সেখানেই একত্রিত করা যেতে পারে। — তানভিরআলাপ • ১৭:৫৩, ২৪ নভেম্বর ২০১০ (ইউটিসি)
ফয়জুল সাহেবের আপত্তিটি আমি সঙ্গতই মনে করছি। কবি অংশটিতে যথেষ্ট তথ্য সংযোজিত হয়েছে। আমাদের দেখতে হবে, নিবন্ধে যা লেখা হয়েছে তা কবি ও কবিকৃতি, এই দুইয়ের সম্পর্কের দিকটি ঠিকমতো ফুটিয়ে তুলছে কিনা। আমার ধারণা, এই নিবন্ধে সেই উদ্দেশ্য সফল হয়েছে। কবিদের সম্পর্কে বাড়তি তথ্য পৃথক পৃষ্ঠায় রাখা যেতে পারে। কতটুকু তথ্য সংগ্রহ করা যাচ্ছে, সেটা দেখে প্রত্যেকের জন্য পৃথক পাতা নাকি তানভিরের বক্তব্য অনুযায়ী চর্যাপদের কবিগণ পৃষ্ঠার সাহায্য নিতে হয়, তা স্থির করা যেতে পারে। --অর্ণব দত্ত (আলাপ) ১০:৪৮, ২৫ নভেম্বর ২০১০ (ইউটিসি)

[সম্পাদনা] All the best for your exam

May you do very well and win everything you want in life. --user:Dr.saptarshi

Thanks, Saptarshi-da. --অর্ণব দত্ত (আলাপ) ১১:০০, ২৬ নভেম্বর ২০১০ (ইউটিসি)

[সম্পাদনা] Write an article to someone

Hello, possible application, write an article for this person Look, Does not need to write a whole article, write part of it, Such as this article Look, Please Good luck --94.98.190.242 (আলাপ) ১২:৫০, ১৯ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)

[সম্পাদনা] ইংরেজি গীতাজলি বিষয়ে নিবন্ধ

সং অফারিংস নামে নতুন নিবন্ধটি শুরু করা হলো। সচেতনভাবেই <গীতাজলি (সং অফারিংস)> এবং <ইংরেজী গীতাজলি (সং অফারিংস) > এ দুটি সম্ভাব্য শিরোনাম ব্যবহার করিনি। ভুল হলো কি? পুনঃনির্দেশ থাকায় জটিলতা আছে। আরো কথাঃ সঙ্গ না লিখে সং লেখা হলো। উচ্চারণ বিভ্রাট এড়ানোর স্বার্থে - Faizul Latif Chowdhury (আলাপ) ০৬:৩৭, ২০ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)

[সম্পাদনা] কংস

অর্ণবদা, এই নিবন্ধের উল্লেখযোগ্যতা বা মানোন্নয়ন বিষয়ে যদি একটু সাহায্য করেন তবে কৃতজ্ঞ হবো। — তানভিরআলাপ • ০৮:০৯, ২০ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)

উল্লেখযোগ্যতা আছে। তবে নিবন্ধটি একটু ব্রাশ আপ করার প্রয়োজন। এই মুহুর্তে সময় হবে না। রবীন্দ্রনাথের পিছনে পড়ে আছি। পরে চেষ্টা করব। --অর্ণব দত্ত (আলাপ) ০৮:৩১, ২০ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)
কোনো সমস্যা নেই, আমি চেষ্টা করবো, আপনি একটু নজরে রাখবেন, নাম/পরিভাষা/অর্থগত কোনো ভুল হলে ঠিক করে দেবার অনুরোধ। আর রবীন্দ্রনাথের জন্য আগাম শুভেচ্ছা। — তানভিরআলাপ • ০৯:২৯, ২০ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)
অবশ্যই। ধন্যবাদ। :-) --অর্ণব দত্ত (আলাপ) ১০:১৮, ২০ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)

[সম্পাদনা] ই-মেইল পাঠানো হয়েছে

হ্যালো Jonoikobangali, আপনার ই-মেইল অ্যাকাউন্ট পরীক্ষা করুন – আপনাকে একটি ই-মেইল পাঠানো হয়েছে!
আপনি যে-কোনো সময় {{ই-মেইল পাঠানো হয়েছে}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে এই বার্তাটি মুছে ফেলতে পারবেন।

তানভিরআলাপ • ১৪:০৬, ১১ জানুয়ারি ২০১১ (ইউটিসি)

[সম্পাদনা] দেবদাস

অর্ণব দাদা দেবদাস নিবন্ধে কিছু সংশোধনের জন্য ধন্যবাদ এখনো ঐশ্বরিয়া রাই বনাম ঐশ্বর্যা রাই সংশোধন প্রয়োজন, অফিসে কাজের ফাঁকে সুযোগ পেলে বা চোখে বানানে ত্রুটি ধরা পড়লে আমিও ঠিক করার চেষ্টা করি। কিন্তু পড়ে দেখার অতটা সময় হয়ে ওঠে না। সে যাইহোক, যদি আপনার সংগ্রহে থাক তাহলে দেবদাস নিবন্ধের জন্য একটি ছবি আপলোড করে যুক্ত করে দিন, আর আমি বাকি থাকা গানের তালিকা অনুচ্ছেদটাও সম্পুর্ণ করে দেব। ধন্যবাদ আবারো --হেমায়েত (আলাপ) ০৫:২৩, ১০ ফেব্রুয়ারি ২০১১ (ইউটিসি)

[সম্পাদনা] বিষয়শ্রেণী সংযোজন-বিয়োজন-পরিবর্তন

অর্ণবদা, আপনার বিষয়শ্রেণী ব্যবস্থাপনা দারুণ হচ্ছে। তবে আপনি একবারেই একটি পাতার সকল বিষয়শ্রেণী পরিবর্তন (যোগ বা বিয়োগ) সম্পন্ন করতে পারেন। এর ফলে সাম্প্রতিক পরিবর্তন পাতাটি ক্লাটারিং হওয়া থেকে বাঁচবে। এজন্য নতুন হটক্যাটের "বিষয়শ্রেণীসমূহ" লেখার পাশের "(++)" অংশে ক্লিক করতে হবে তবে একটি "সংরক্ষণ" লেখা আসবে। এবার আপনার পছন্দমতো "(−)", "(±)", "(↓)", "(↑)" লিংকগুলোতে ক্লিক করে বিষয়শ্রেণী পরিবর্তন করুন। সব শেষে "সংরক্ষণ"-এ ক্লিক করে সেভ করুন। এক সম্পাদনায় সব সম্পন্ন হবে। :) আশা করি এটা আপনার কাজে লাগবে। ‍‍‍— তানভিরআলাপ • ০৬:৫০, ২৪ ফেব্রুয়ারি ২০১১ (ইউটিসি)

এখানে আরেকটু বিস্তারিত পাবেন। — তানভিরআলাপ • ০৬:৫২, ২৪ ফেব্রুয়ারি ২০১১ (ইউটিসি)
অর্ণবদা, বিষয়শ্রেণী তৈরি সময় সাথে ইংরেজি উইকির আন্তউইকিসংযোগটা দিয়ে দিলে ভালো হয়। [[en:Category:XYZ]] এভাবে। — তানভিরআলাপ • ১৯:৩১, ২ মার্চ ২০১১ (ইউটিসি)
বিষয়টি দেখছি। দৃষ্টি আকর্ষণের জন্য ধন্যবাদ। --অর্ণব দত্ত (আলাপ) ০৫:২০, ৩ মার্চ ২০১১ (ইউটিসি)

[সম্পাদনা] প্রতিভা বসু, পঙ্কজ মল্লিক এবং হিমাংশু দত্ত

মি. দত্ত,

শুভেচ্ছা বাণী দিয়েই ছোট্ট লেখনী শুরু। লক্ষ্য করেছেন নিশ্চয়ই - খুব এবং খুবই দ্রুতলয়ে দু'তিনদিনের ব্যবধানে বাংলা সাহিত্য-সংস্কৃতাঙ্গনের অন্যতম বিরল প্রতিভা প্রতিভা বসু, পঙ্কজ মল্লিক এবং হিমাংশু দত্ত তিনটি নিবন্ধ নির্বাচিত করে কিছুটা অগ্রসর হয়েছি আন্তরিকভাবেই। কিন্তু আমার কর্মব্যস্ততার সুযোগে আপনারা (জনৈক বাঙ্গালীখ্যাত অর্ণব দত্ত এবং বেলায়েত হোসেন) যেভাবে অগ্রসর হয়েছেন তাতে আমি বেশ বিস্মিত ও হতবাক হয়েছি। এ-ও কি সম্ভব! নিবন্ধগুলোকে পূর্ণাঙ্গতা ও পরিপূর্ণতা আনয়ণে যে আন্তরিকতা প্রকাশ করেছেন তাতে নগণ্য ও নবীন ব্যবহারকারী হিসেবে আমার পক্ষ থেকে অভিনন্দন নিন উভয়েই। তবে প্রশ্নের মুখোমুখি আমি নিজেই? যেখানে স্বল্প সময়ের ব্যবধানে আমা সৃষ্ট তিনটি নিবন্ধ পূর্ণাঙ্গতা পেল এভাবে, তাহলে আমার-আপনার-সকলের প্রিয় বাংলা উইকিপিডিয়া এতোদিনেও সমৃদ্ধ হলো না কেন? সংশ্লিষ্ট প্রশাসকগণসহ অন্যান্য ব্যবহারকারীরা এ প্রশ্নের জবাব দিবেন কি? আবারো আমার তরফ থেকে আন্তরিকতা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি উভয়কে উদ্দেশ্য করে। আশা করছি, এভাবেই আপনিসহ সংশ্লিষ্ট সকলে অগ্রসর হবেন এবং সেদিন খুব দূরে নয় যখন বাংলা উইকি স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবেই করবে।

ধন্যবাদ সহযোগে -

Subrata Roy (আলাপ) ১৩:৫৪, ২৯ মার্চ ২০১১ (ইউটিসি)

[সম্পাদনা] প্রসঙ্গ : ইংরেজী, বাংলা এবং হিন্দী

মি. দত্ত,

শুভেচ্ছা বাণী দিয়েই মূলতঃ আমার লেখার সূচনা। আজও এর ব্যতিক্রম নয়। সে যাকগে! সময়কে ঘিরে এবং আগ্রহকে উপজীব্য করেই আমি নিবন্ধ সূচনা করি। আসলে পঙ্কজ মল্লিক, হিমাংশু দত্ত, মীরা বাঈ, তুলসী দাস, ভজন, অনুপ জালোটা, প্রতিভা বসু - এ ধরণের সাধারণ নিবন্ধগুলো কিন্তু মি. সপ্তর্ষী, মি. জয়ন্তনাথ কিংবা আপনাদের মতো পুরনো ও ঝানু উইকিপিডিয়ান কিংবা আগ্রহীদের অনেক আগেই করার কথা ছিল। স্রষ্টার অসীম কৃপালাভ কিংবা এ ধরণের নিবন্ধগুলো আমার জন্যই হয়তো রেখে দিয়েছেন আপনারা - যা আমাকে অনেক সাহস নিয়ে অগ্রসর হতে হয় ইংরেজী উইকি'র বদান্যতায়। এটি আমার জন্য সৌভাগ্য না-কি দূর্ভাগ্য বলতে পারবো না। যেহেতু আপনি পুরনো, সেহেতু লেখাগুলোই বলে দেয় আমার অবদানগুলো কিরূপ হচ্ছে! আসলে আমার অবদানগুলো বহুমূখী। ঠিক-ই ধরেছেন যে, হিন্দি ও ইংরেজী ভাষার সঠিক বাংলাকরণ কী হবে, সে ব্যাপারে অনেক সময়ই সমস্যায় পড়ে যাই। আসলে ইংরেজী শব্দগুলো যে আলাপ পাতা কিংবা নিবন্ধেই রেখে দিব - এ ধারণাটা আমার মাথায় আসেনি কিংবা হয়তো আসবেও না। চিত্রকূট নামটিতো ঠিকই দিয়েছিলাম তবে আদি যে অবধি হবে তা ধরতে পারিনি।

আশাবাদ করাটা নিশ্চয়ই অবান্তর নয় যে -

  • আমা কর্তৃক সৃষ্ট নিবন্ধগুলোর মানোন্নয়নে আপনার কিংবা সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণ অবশ্যম্ভাবী। তবেই না তা বিশ্বকোষীয় ধাঁচে আসবে বা পূর্ণাঙ্গতা ও মর্যাদা পাবে - অন্ততঃ আমারই তা মনে হয়!
  • ভুল বানানগুলো নিবন্ধে সংশোধন করলেই ভালো হয়। আসলে এক-একটি বাক্য অনেক ধৈর্য্যের ফসল। শব্দগুলোর যে সবটুকুই সঠিক তা কিন্তু বলবো না। তা আবারো আপনাকে স্মরণ করে দিতে চাই। মাঝখানে ইংরেজী রাখলে তা ভালো দেখায় না।
  • ইংরেজী উইকিতে যদি ভুল বানান থাকে তাহলে অনুরোধ জানাবো সঠিক করে দেয়ার জন্য।
  • আমার আলাপ-পাতা অনেক দূর গড়িয়েছে। কিভাবে তা বাক্সবন্দী করবো পরামর্শ দিলে ভালো হয়।

আপনার-সহ সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে উইকি সমৃদ্ধ হোক তার স্ব-মহিমায়।

শুভেচ্ছা-সহ

Subrata Roy (আলাপ) ১৪:৩৩, ৬ এপ্রিল ২০১১ (ইউটিসি)

[সম্পাদনা] বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব

অর্ণবদা, আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব শীর্ষক একটি নিবন্ধ নিয়ে কাজ করছি। বিভিন্ন সময় আমাকে উক্ত নিবন্ধে তানভির ভাই, বেলায়েত ভাই, রাগিব ভাইসহ আরো অনেক উইকিপিডিয়ান সহায়তা করেছেন, করছেন। নিবন্ধটিকে আমি ২০১০-এর ১২ সেপ্টেম্বর "পরিবেশ" ক্যাটাগরিতে ভালো নিবন্ধের জন্য প্রস্তাব করেছি। নিবন্ধে মোটামুটি সম্পূর্ণতা আনা হয়েছে। এই বিষয়টি একটি চলমান বিষয়, তাই এর সম্পাদনা একেবারে থেমে থাকবে -এমনটা আশা করা সমিচীন হবে না। তবে বড়সড় পরিবর্তন হয়তো আর আসবে না, যদিনা উল্লেখযোগ্য কোনো গবেষণা প্রতিবেদন ইতোমধ্যে আর প্রকাশিত না হয়। এদিকে জলবায়ু পরিবর্তন ইস্যুতে বাংলাদেশের অবস্থান বিশ্বের কাছে তুলে ধরা দরকার। তাই নিবন্ধটিকে নির্বাচিত নিবন্ধ করার মাধ্যমে প্রধান পাতায় নেবার বিকল্প নেই। কিন্তু নিবন্ধটি এখনও ভালো নিবন্ধই হতে পারেনি। সেক্ষেত্রে আপনিসহ সকল উইকিপিডিয়ানের কাছে আমার বিনীত অনুরোধ, এবার আপনারা উদ্যোগ নিয়ে নিবন্ধটিকে অন্তত ভালো নিবন্ধস্তরে উন্নীত করুন। নিবন্ধের "মৎস্যসম্পদ হ্রাস" অংশে সুন্দরবনের বর্ণনায় একটু কাটছাট করা লাগতে পারে। এছাড়া আমি যথাসাধ্য চেষ্টা করেছি নিবন্ধটিতে ভালো নিবন্ধের মানদন্ড বজায় রাখতে। মুহুর্মুহু তথ্যসূত্র দিয়েছি, যাতে রিভিউ করা সহজ হয়। নিতান্ত অপ্রয়োজনীয় তথ্যসূত্র আলোচনাস্বাপেক্ষে বাদ দেয়া যেতে পারে। ...তাহলে আর দেরি কেন? শুরু করে দিন।
আমার ধীরগতির ইন্টারনেট সংযোগ যদি এতো বড় নিবন্ধ তৈরিতে বাধা না হতে পারে, তবে আপনি আটকে আছেন কিসে? একটু সহায়তা চাই। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৪:১৯, ১৪ এপ্রিল ২০১১ (ইউটিসি)

  • অনেক লাল দাগ রয়েছে। লাল দাগ নীল করা বেশ ঝামেলার কাজ। করতে মাঝে মাঝে বিরক্তও লাগে। যদি কোনোটি করা না যায়, সেটিকে লাল বা নীল কোনো দাগই করার দরকার নেই।
  • একখানা তথ্যসূত্র ট্যাগ চোখে পড়ল। ওখানে তথ্যসূত্র দিয়ে দিলেই ভাল হয়।
  • দু-একটা মামুলি বানান ভুল (যেমন, জলোচ্ছ্বাস হয়েছে জলোচ্ছাস) চোখে পড়ল। অনবধানতায় হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। শুধরে নিতে হবে। (বিঃ দ্রঃ লখনৌ বানানটি হবে লখনউ)।
  • সালগুলিতে লিঙ্ক দেওয়ার প্রয়োজন আছে কিনা, জেনে নিতে হবে। আমার ধারণা, প্রয়োজন নেই।
  • প্রতিটি ভৌগোলিক ও ভূতাত্ত্বিক পরিভাষার পাশে বন্ধনীতে ইংরেজি দেওয়ার প্রয়োজন নেই।

আপাতত, এই ক'টি পরামর্শ রইল। আরও কিছু মনে হলে জানাব। --অর্ণব দত্ত (আলাপ) ১৭:১৩, ১৬ এপ্রিল ২০১১ (ইউটিসি)

[সম্পাদনা] সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের নিবন্ধে চিত্র যোগ

অর্ণবদা, আপনি সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের এই চিত্রটি আপলোড করেছেন ফেয়ার ইউজ পলিসির আওতায়, কিন্তু জীবিত ব্যক্তির মুক্ত চিত্র পাওয়া সম্ভব, তাই জীবিত ব্যক্তির ক্ষেত্রে তাঁর কপিরাইটকৃত ছবি ব্যবহার করা চলে না। ছবিটি তাই মুছে ফেলা ছাড়া উপায় নেই। — তানভিরআলাপ • ০৭:০৪, ২০ এপ্রিল ২০১১ (ইউটিসি)

ও আচ্ছা, এই নিয়মটা আমি জানতাম না। ঠিক আছে। মুক্ত লাইসেন্স ছবি পাওয়া যায় কিনা দেখছি। --অর্ণব দত্ত (আলাপ) ০৭:৫৭, ২০ এপ্রিল ২০১১ (ইউটিসি)

[সম্পাদনা] (করবিন ব্লেউ - Corbin Bleu) in Bengali Wikipedia

Hello, possible service, the translation of the word Corbin Bleu in Bengali, do you speak so (Corbin Bleu - করবিন ব্লেউ) , yes or no, You can write an article for Corbin Bleu in Bengali Wikipedia, Please؟ --2.88.183.242 (আলাপ) ২১:১০, ৮ মে ২০১১ (ইউটিসি)

[সম্পাদনা] About creating new page

Hello, Jonoikobangali I saw that you belong to Bengali Wikipedia, since I'm too Bengali by ethnicity, but my language is way too poor. So therefore could please create a Bengali Wiki-page for Kuvempu University. --Kkm010 (আলাপ) ০৯:১৭, ৩ জুলাই ২০১১ (ইউটিসি)

[সম্পাদনা] আজাকি হালনাগাদ

Updated DYK query আপনার তৈরি অথবা সম্প্রসারিত ফোর্ট উইলিয়াম কলেজ নিবন্ধ থেকে আকর্ষণীয় তথ্য নিয়ে ১৮ সেপ্টেম্বর, ২০১১ তারিখে, আপনি জানেন কি? হালনাগাদকৃত হয়েছে। এই তারিখে তথ্যটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আজাকি অংশে যোগ হবে, যা পরবর্তী হালনাগাদের পূর্ব পর্যন্ত প্রদর্শিত হবে। আপনি সাম্প্রতিক তৈরি বা সম্প্রসারিত কোন নিবন্ধে আকর্ষণীয় আরও কোন তথ্য জেনে থাকলে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখুন।

‍‍— তানভিরআলাপ • ০৪:৩৪, ১৮ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)

[সম্পাদনা] Image:Kanika.jpg-চিত্রের মৌলিক ব্যবহার বিতর্কিত

Image:Kanika.jpg চিত্রটি আপলোড করার আপনাকে ধন্যবাদ। উন্মুক্ত নয় এমন চিত্রের মৌলিক ব্যবহারের নীতি অনুসারে এই চিত্রটিতে পর্যাপ্তভাবে ব্যাক্ষ্যা করা নেই। এই চিত্রের পাতার বর্ননা পাতায় আপনি গিয়ে আপনি পরিস্কার করুন কেন ফাইলটি এই নীতিকে অনুসারে যোগ্য।উন্মুক্ত নয় এমন চিত্রের মৌলিক ব্যবহারের নীতির নির্দেশাবলী থেকে আপনি কোন টেমপ্লেট নিয়ে চিত্র পাতায় যুক্ত করে নিশ্চিতকরুণ কেন আপনার ফাইল উইকিপিডিয়া নীতির সঙ্গে উপযুক্ত হচ্ছে। দয়া করে এই ব্যাপারে সচেতন থাকুন উন্মুক্ত নয় এমন চিত্রের মৌলিক ব্যবহারের নীতি অনুসারে একটি চিত্র কপিরাইট ট্যাগ ব্যবহার করাই যথেষ্ঠ নয়। আপনাকে চিত্র কপিরাইট ট্যাগ ও ফাইলের মধ্যে একটি উন্মুক্ত নয় ব্যবহার মূলনীতির অধীনে ব্যবহার করার বর্ননাও করতে হবে।

যদি আপনি পূর্বে অন্যান্য ফাইল আপলোড করে থাকেন,তবে তা পরীক্ষা করে বিবেচনা করুন যে আপনি তাদের উন্মুক্ত নয় এমন চিত্রের মৌলিক ব্যবহারের নীতি অনুসারে ঠিকভাবে ব্যাক্ষ্যা করেছেন কিনা। আপনি এই সংযোগটিতে অনুসরণ করে আপনার পূর্বের আপলোড করা ফাইলগুলিকে একটি তালিকা আকারে পাবেন। ব্যাক্ষ্যা-হীন চিত্র গুলিকে এক সপ্তাহের মধ্যে অপসারণ করা হবে তাদেরকে ট্যাগকৃত করার পর, যেমনটা বর্নিত আছে দ্রুত অপসারণযোগ্য যোগ্য চিত্রে। যদি চিত্রটি মুক্ত নয় এমন লাইসেন্সের(সৌজন্যমূলক ব্যবহার) মধ্যে পরে তবে ৪৮ ঘন্টার মধ্য চিত্রগুলিকে অপসারণ করা হবে। যদি আপনার এই বিষয়ে কোন প্রশ্ন থাকে দয়া করে মিডিয়া কপিরাইট প্রশ্ন পাতায় জানান। আপনাকে ধন্যবাদ। --জয়ন্ত (আলাপ - অবদান) ০৮:০২, ৯ এপ্রিল ২০১২ (ইউটিসি)

[সম্পাদনা] নতুন ব্যবহারকারী তৈরি ও কর্মকাণ্ডবৃদ্ধি প্রকল্পে আপনার মতামত প্রয়োজন

প্রিয় অবদানকারী,

বাংলা উইকিপিডিয়ার ব্যবহারকারী বৃদ্ধি ও নতুন ব্যবহারকারীদের জন্য সম্পাদনার পরিবেশ উন্নয়নের উদ্দেশ্য উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প চালু হয়েছে। এই প্রকল্প সফল করতে আপনার মতামত প্রয়োজন। ইতিমধ্যেই কিছু ব্যবহারকারী তাঁদের মতামত জানিয়েছেন। তাঁদের মতামতের প্রেক্ষিতে আমরা একটি সারকথায় উপনীত হয়েছি, যা এখানে পাওয়া যাবে

সেই সাথে সুনিশ্চিতভাবে কতোগুলো বিষয় নির্ধারণ করার উদ্দেশ্যে আমাদের কয়েকটি প্রশ্নের উত্তর জানা প্রয়োজন। অনুগ্রহ করে এই আইডিয়াগুলোর ওপর আপনার মতামত প্রদানসহ ঐ পাতায় উল্লেখিত প্রশ্নগুলোর উত্তর প্রদান করে আমাদের এই প্রকল্পটি এগিয়ে নিতে সহায়তা করুন। বাংলা উইকিপিডিয়ার একজন সক্রিয় অবদানকারী হিসেবে আপনার মন্তব্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সেই সাথে এই প্রকল্প সম্পর্কিত যে-কোনো জিজ্ঞাসায় নিঃসঙ্কোচে আমার আলাপ পাতায় বার্তা রাখুন। এছাড়াও tanvir@wikimedia.org ঠিকানায় আমাকে ই-মেইলও করতে পারেন। আপনাদের সবার অংশগ্রহণে বাংলা উইকিপিডিয়া আরও সমৃদ্ধ হোক ও দ্রুত গতিতে এগিয়ে যাক! — তানভির রহমানআলাপ • ১০:২৭, ৩ জুন ২০১২ (ইউটিসি)।

নিজস্ব হাতিয়ারসমূহ

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম