ব্যবহারকারী আলাপ:Dr.saptarshi
| Dr.saptarshi কিছুদিন একটি ছোট ছোট উইকিছুটি নেবার চেষ্টা করছেন এবং ইনি উইকিপিডিয়াতে ফিরে আসবেন শীঘ্রই। |
[সম্পাদনা] স্বাগতম
প্রিয় Dr.saptarshi, উইকিপিডিয়াতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনি উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে সহায়তা করবেন। কোনো প্রশ্ন থাকলে আমার আলাপের পৃষ্ঠায় বার্তা রাখুন। ধন্যবাদ। --Ragib 09:13, ২৬ এপ্রিল ২০০৬ (UTC)
Dr.saptarshi, স্বাগতম। আশাকরি মানবশরীর ও চিকিৎসা সম্পর্কিত বিভিন্ন নিবন্ধ দেখতে পাব। mak 18:35, ২৬ এপ্রিল ২০০৬ (UTC)
[সম্পাদনা] ক্যালিফোর্নিয়া
ক্যালিফোর্নিয়াতে এসেছিলাম, তবে সান ডিয়েগোতে, কনফারেন্সে। আপনি কি স্ট্যানফোর্ডে আছেন? আমার অবশ্য UCLA, UC-Irvine, এই দুই জায়গায় যাওয়া হয়েছে, তবে স্ট্যানফোর্ডের আশে পাশে যাওয়া হয়নি। দেখি ওখানে সামনে কোন কনফারেন্স আছে কিনা। --Ragib ০৬:৪১, ২৪ মে ২০০৬ (UTC)
হ্যাঁ আমি স্ট্যানফোর্ডে। -সপ্তর্ষি ০৭:১৬, ২৪ মে ২০০৬ (UTC) will be glad to meet you. We can discuss this over email. ( dr.mandal@gmail.com )
[সম্পাদনা] ধন্যবাদ
ধন্যবাদ। নৃতত্ত্ব বিষয়ে আমার উৎসাহ থাকলেও এই বিষয়ে আমার জ্ঞান অত্যন্ত সীমিত। আশা করি আপনি এই বিষয়ের নিবন্ধগুলো কে সমৃদ্ধ করেবেন। রাজিবুল ১০:০৩, ৪ জুন ২০০৬ (UTC)
বাংলা একাডেমী অভিধানে খাসিয়ার ভুক্তিতে দু'টোই (আসামের পাহাড় ও উপজাতি) উল্লেখ রয়েছে। আলাপ পাতায় মন্তব্য রাখার পরে আপনার সাক্ষর দিন। সেটা দেয়া খুব সহজ, ৪টি ~ পরপর দিলেই হবে। তাহলে আপনার সাক্ষর এবং মন্তব্যের দিন তারিখ স্বয়ংক্রিয় ভাবে যোগ হয়ে যাবে। ধন্যবাদ। রাজিবুল ০৪:৫৮, ৫ জুন ২০০৬ (UTC)
[সম্পাদনা] Welcome template
প্রিয় XYZ, উইকিপিডিয়াতে স্বাগতম। আশা করি আপনি উইকিপিডিয়াকে সমৃদ্ধ করবেন। আপনার [[http://bn.wikipedia.org/w/index.php?title=ব্যবহারকারী:XYZ&action=edit ব্যবহারকারীর পৃষ্ঠায়]] নিজের সম্বন্ধে লিখুন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবেঃ *[[ উইকিপিডিয়া:উইকিপিডিয়া কী নয়|উইকিপিডিয়া কী নয়]] *[[ উইকিপিডিয়া:Bangla script display help]] *[[ উইকিপিডিয়া:কিভাবে একটি পৃষ্ঠা সম্পাদনা করবেন|কী ভাবে একটি পৃষ্ঠা সম্পাদনা করবেন]] *[[ উইকিপিডিয়া:টিউটোরিয়াল|টিউটোরিয়াল]] *[[ উইকিপিডিয়া:কী ভাবে একটি নতুন নিবন্ধ সৃষ্টি করবেন|কী ভাবে একটি নতুন নিবন্ধ সৃষ্টি করবেন]] আশা করি আপনি [[ উইকিপিডিয়া:Community Portal|বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের]] একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! দয়া করে আলাপের পাতায় বার্তা লেখার পর চারটি টিল্ডা(~~~~) চিহ্ন দিয়ে আপনার স্বাক্ষর করুন; এটি সয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ তৈরি করবে। কোনো প্রশ্ন থাকলে [[http://bn.wikipedia.org/wiki/ব্যবহারকারী_আলাপ:Dr.saptarshi আমার আলাপ পৃষ্ঠায়]] বার্তা রাখুন। ধন্যবাদ --~~~~
[সম্পাদনা] Molecular biology
Molecular biology এর বাংলা অনুপ্রান বিজ্ঞানও হতে পারে, কারন ঢাকা বিশ্ববিদ্যালয়ের Biochemistry and molecular biology বিভাগের বাংলা প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান লেখা আছে।_______ ধন্যবাদ। ______ মুনতাসির
[সম্পাদনা] Archaea
আমি অন্ত্রের আর্কিয়ার কথা কখনো শুনি নাই। অনুগ্রহ করে আমাকে এ ব্যাপারে কিছু লিঙ্ক বা তত্ত্ব দিন........ধন্যবাদ... মুনতাসির
- See the nice article by Stevens and hume. if you dont have access ask me by email. I can send you the pdf
http://www.ncbi.nlm.nih.gov/entrez/query.fcgi?cmd=Retrieve&db=PubMed&list_uids=9562034&dopt=Abstract
--সপ্তর্ষি(আলাপ | অবদান) ১৬:৩৬, ২৭ জুন ২০০৬ (UTC)
[সম্পাদনা] উইকিপিডিয়া:উইকিপ্রকল্প জীবন বিজ্ঞান
উইকিপিডিয়া:উইকিপ্রকল্প জীবন বিজ্ঞান এর placeholder তৈরী করে দিয়েছি। যোগ করা শুরু করুন। একটা লোগো বানালে মন্দ হয়না, আর সাহিত্য প্রকল্পের যে টেম্পলেট আছে, তার মত একটা বানিয়ে নিন। --রাগিব (আলাপ | অবদান) ১৯:১৪, ২৭ জুন ২০০৬ (UTC)
[সম্পাদনা] অভ্যর্থনা জানানো প্রসংগে
নবাগতদের অভ্যর্থনা জানানোর জন্য ধন্যবাদ। তবে দয়া করে template:স্বাগতম ব্যবহার করবেন। কারণ template টি তে যে বার্তা দেওয়া আছে তাতে সাহায্য চাইবার একটা সার্বজনিন পদ্ধতি দেওয়া আছে। template টি আগে ছিল না, তখন আমরা নিজেদের মত করে বার্তা দিতাম এবং ব্যক্তিগত ভাবে link দিয়েছিলাম। কিন্তু template টিতে সাহায্য চাওয়ার একটা পদ্ধতি দেওয়া আছে যা সবার জন্য এক। ইংরেজি উইকিতেও একই পদ্ধতি ব্যবহৃত হয়। আমার মনে হয় নতুন ব্যবহারকারীদের ঐ পদ্ধতি অনুসরণ করতে উদ্ভুদ্ধ করা উচিত। তাই আশা করি সামনে আপনি temlate টি ব্যবহার করবেন। ধন্যবাদ।
--বেলায়েত (আলাপ | অবদান) ১৭:২৯, ২৮ জুন ২০০৬ (UTC)
[সম্পাদনা] Jessore
Actually I think I understand what the anon was doing ... he probably tried to add to the article in good faith. However, I think the user wasn't using unicode Bangla. Rather, he was most probably trying to use Bijoy or some other non standard encoding. That explains the garbage text inserted by him in the first. His final action was probably an attempt to restore the page, so he copied text off Jhenaidaha district. Anyway, I've reverted the page. --রাগিব (আলাপ | অবদান) ২৩:৩৬, ২ জুলাই ২০০৬ (UTC)
- Sorry for creating fuss over a small problem.. Thanks for the assurance and correction. --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০০:২৭, ৩ জুলাই ২০০৬ (UTC)
[সম্পাদনা] যক্ষ্মা ও যক্ষা
আমিও আগে যক্ষা বানানই যানতাম। কিন্তু এখন সত্যিই দেখছি যক্ষ্মা শব্দটিও কয়েকটি জায়গায় আছে (Including some Dictionary). তাই আবার যক্ষ্মাতে যক্ষা এর তথ্য paste করে দিলাম। অনুগ্রহ করে বানান এর ব্যাপারে অনুসন্ধান করে কোন নিবন্ধটি রাখা উচিত তার সিধান্ত নিন। --------ধন্যবাদ।------ মুনতাসির
Doesnt matter we are anyway redirecting যক্ষ্মা to যক্ষা.. If you really feel compelled just add a brief note that there are alternative spellings like ~ in the article যক্ষা . Wikipedia doesnot keep multiple same entries under different alternative spellings.. --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৪:৫৯, ৪ জুলাই ২০০৬ (UTC)
[সম্পাদনা] জন্ডিস নাকি জনডিস
জন্ডিস নাকি জনডিস লেখা ভাল হবে। আমি মনে করি জন্ডিস লেখা উচিত। ধন্যবাদ। মুনতাসির ১৬:৩০, ১৩ জুলাই ২০০৬ (UTC)
[সম্পাদনা] ধন্যবাদ
বাংলা উইকিপিডিয়ার ব্যুরোক্র্যাট পদে আমার নির্বাচনে সমর্থন জানাবার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনাদের আস্থা অনুযায়ী আমি বাংলা উইকিপিডিয়াকে আরও অগ্রসর করতে পারব। --রাগিব (আলাপ | অবদান) ২১:২৫, ১৩ জুলাই ২০০৬ (UTC)
[সম্পাদনা] প্রবেশদ্বার
সপ্তর্ষি ভাই, এখানে একটা মানবদেহ বা চিকিৎসা পোর্টাল করলে কেমন হয়? এটা জীবন বিজ্ঞানের সাব-পোর্টাল হয়ে থাকবে। আপনার ইদানিংকার রোগ বিষয়ক নিবন্ধ গুলা এখানে যোগ করা যাবে। পারলে বসন্ত (রোগ), হাম, ধনুষ্টংকার, কলেরা, মাম্পস্, জলাতংক, ডিপথেরিয়া, প্লেগ, ম্যালেরিয়া, ডেঙ্গু, কালাজ্বর, ইনফ্লুয়েঞ্জা, টাইফয়েড, লিউকেমিয়া, বাঁত, গাউট, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ইত্যাদি যা বাকি আছে শুরু করে দিন। --রাগিব (আলাপ | অবদান) ০৬:৪৪, ১৪ জুলাই ২০০৬ (UTC)
- আরো কিছু রোগ - ফাইলেরিয়া বা গোঁদ, ডাইরিয়া, আমাশয়, হুপিং কাশি, ব্রংকাইটিস, ক্যান্সার, চোখ উঠা (কনজাংটিভাইটিস), সর্দি, হজকিন্স ডিসিস, মাল্টিপল মায়ালোমা (বাংলা জানিনা), সিফিলিস, দাঁদ, পাঁচড়া, অর্শ, শ্বেতি, সিস্টিক ফাইব্রোসিস, একলাম্পসিয়া, পার্কিন্সন রোগ, আলঝাইমার্স রোগ --রাগিব (আলাপ | অবদান) ০৬:৪৬, ১৪ জুলাই ২০০৬ (UTC)
অবশ্যই, আসলে আমি শুরুও করেছিলাম, কিন্তু somehow save করা হয়নি..। মঙ্গলবার অবধি একটু ব্যস্ত আছি। তার মধ্যে আপনি পারলে একটু portal লিঙ্কগুলো বানানো শুরুও করতে পারেনন, আমি content addition বা translation করে দেব। --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৬:৫১, ১৪ জুলাই ২০০৬ (UTC)
অসুবিধা নাই, আপনার সময় ও সুযোগ মত শুরু করুন। পোর্টাল পরে করলেও চলবে। আমি মাথায় যা রোগের নাম আসলো, আপনার এখানে জমা করে রাখলাম। --রাগিব (আলাপ | অবদান) ০৬:৫৬, ১৪ জুলাই ২০০৬ (UTC)
- ফ্রী হলে অসুখ সংক্রান্ত এগুলো শুরু করতে পারেন। একটা তথ্যছক করা হয়েছে, কলেরা হতে দেখে নিন। --রাগিব (আলাপ | অবদান) ০৪:১০, ২৪ জুলাই ২০০৬ (UTC)
-
-
- Generalize করতে পারলেই সবচেয়ে ভাল হয়। কী পার্থক্য হবে দুই ধরণের ক্ষেত্রে? টেম্পলেট code এ অনেক অপশনাল ফিল্ড ব্যবহার করা যায়, তাই দুইক্ষেত্রেই একই টেম্পলেট ব্যবহার করা যেতে পারে। --রাগিব (আলাপ | অবদান) ০৫:০১, ২৬ জুলাই ২০০৬ (UTC)
- How's this:{{তথ্যছক-রোগব্যাধি | রোগের_নাম= | ডাক্তারী_পরিভাষা = | কথ্য_পরিভাষা = | রোগের_প্রকার = | আক্রান্ত_তন্ত্র = | রোগের_লক্ষণ = | জীবাণু = | জীবাণু_প্রকার = | সংক্রমণ_পথ = | জীবাণু_আবিষ্কারক = |রোগ _সংঘটক অণু = |রোগ _সংঘটন_প্রণালী = | রোগের_ইতিহাস = | বিশ্বব্যাপী_আক্রান্ত = | মূল_আক্রান্ত_দেশ = | রোগ_নির্ধারণ _পদ্ধতি = | চিকিৎসা = | নিরাময়_নির্ভর_করে= | পরবর্তী_জটিলতা = | নির্মূলীকরণের_বাধা = }}--সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৬:৩৪, ২৭ জুলাই ২০০৬ (UTC)
- Generalize করতে পারলেই সবচেয়ে ভাল হয়। কী পার্থক্য হবে দুই ধরণের ক্ষেত্রে? টেম্পলেট code এ অনেক অপশনাল ফিল্ড ব্যবহার করা যায়, তাই দুইক্ষেত্রেই একই টেম্পলেট ব্যবহার করা যেতে পারে। --রাগিব (আলাপ | অবদান) ০৫:০১, ২৬ জুলাই ২০০৬ (UTC)
-
অসংক্রামক রোগের উদাহরণ হিসাবেকারপাল টানেল সিন্ড্রোম তথ্যছক তৈরী.. Now somebody please help in making a merged template with optional fields. And tell us how to leave the optional fields invisible in teh rendered page. --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০০:৫৪, ২৯ জুলাই ২০০৬ (UTC)
- অপশনাল ফিল্ড সহ টেম্পলেটটি তৈরী শেষ, এবং কার্পাল টানেল সিন্ড্রোম নিবন্ধে যোগ করেছি। আপনি যক্ষা সহ অন্যান্য নিবন্ধেও যোগ করে দিন। চাইলে আরও কিছু অপশনাল ফিল্ড যোগ করতে পারেন, টেম্পলেটটির পাতায় গিয়ে diff খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে সেটা করবেন। ধন্যবাদ। --রাগিব (আলাপ | অবদান) ১৬:৪৬, ৩০ জুলাই ২০০৬ (UTC)
[সম্পাদনা] অভিনন্দন
অভিনন্দন, সপ্তর্ষীবাবু। বাংলা উইকিপিডিয়ার পঞ্চম প্রশাসক হিসাবে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আপনার প্রশাসক হওয়ার আবেদন গৃহীত হয়েছে। আশা করি আপনার উপর উইকিপিডিয়া কমিউনিটি যে আস্থা দেখিয়েছে, আপনি সেই অনুযায়ী বাংলা উইকিপিডিয়াকে অগ্রসর করার জন্য আপনার কাজ অব্যাহত রাখবেন। ধন্যবাদ। --রাগিব (আলাপ | অবদান) ১৭:৫৮, ১৬ জুলাই ২০০৬ (UTC)
আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। রাজিবুল ০৮:২৭, ১৭ জুলাই ২০০৬ (UTC)
Dr.Saptarshi: বাংলা উইকিপিডিয়ার নতুন প্রশাসক হওয়ায় আপনাকে অভিনন্দন। আশা করি উইকিপিডিয়ার নতুন ও বলিষ্ঠ হাত হিসেবে আপনার অবদানের মাত্রা আরো বৃদ্ধি পাবে। Jatak ১৪:৩৪, ১৭ জুলাই ২০০৬ (UTC)
ড: সপ্তর্ষী কে উইকি প্রশাসক হবার জন্য আন্তরিক অভিনন্দন। মুনতাসির ১৪:৩৯, ১৭ জুলাই ২০০৬ (UTC)
[সম্পাদনা] তথ্যছক: সাহায্য করুন
ড: সপ্তর্ষি, আমি তথ্যছক গূলো ব্যবহার করতে পারছিনা। আমাকে অনুগ্রহ করে জানাবেন কি তথ্যছক কিকরে ব্যবহার করা সম্ভব? আমি বাংলাদেশের তথ্যছক সম্পাদনা করে জাপানের তথ্যছক তৈরী করেছি। কিন্তু সেখানেও কিছু সমস্যা রয়ে গেছে। সাহায্য করুন। মুনতাসির ১০:০২, ৩০ জুলাই ২০০৬ (UTC)
[সম্পাদনা] প্রবেশদ্বার:চিকিৎসা
বেলায়েত প্রবেশদ্বার:চিকিৎসা শুরু করেছেন, আমি কিছুটা যোগ করেছি। So, the ball is in your court now :) --রাগিব (আলাপ | অবদান) ২৩:০১, ৩০ জুলাই ২০০৬ (UTC)
[সম্পাদনা] Bangla writing software help request
Dear dada,ami pervez2118,ami bustesina kibhabe bangla likbo.plz help me.ami article lekhar jonne khub eager.bangla likte ki alada software lagbe?amar alape likhun,plz. — pervez2118 (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
[সম্পাদনা] Welcome notes on my user page
I want to move the welcome notes written in my user page to my talk page. What steps should I do ? Simply cut & paste ? Thanks. --Amr ০৯:১১, ১ আগস্ট ২০০৬ (UTC)
- Sure. Cut paste works. Anyway Ragib bhai has already moved the note to your talk page. --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৫:৫১, ২ আগস্ট ২০০৬ (UTC)
[সম্পাদনা] গিঁট
Does the picture represent mathematical knots? I think that it would be better if the attched picture gets place with definition of usual knots and topological knots be accompanied by a pertinent picture. I don't say that the picture is irrelevant, what I say is that it represents the day-to-day knots.
--Tanvir ০৯:৫২, ১০ আগস্ট ২০০৬ (UTC)
- Well, Tanvir, I appreciate your scientific intent. But the article with a general heading গিঁট is not just about mathematical knots. Wee need to first define "usual knots" or "day-to-day knots", which once expanded will look fine with the picture. Unfortunately even what I have put are not day to day knots. they are probably nautical knots used by sailors on a ship. In case you feel the thumb too big you can insert |frame|100px| or something liks that in the picture link. Try to find a partinent picture of topological knot.. you may look here:
http://commons.wikimedia.org/wiki/Knot http://commons.wikimedia.org/wiki/Topology
Knots are used in various situation. eg there are Surgical knots used by surgeons during suturing(i have forgotten most of them though I happened learn quite a few during my internship days). Knots used by tailors in stitching/sewing. knots while knitting woolen things. Knots are tied with thick ropes by Sailors and by people who construct scaffolds (বাঁশের মাচা বা রাজমিস্ত্রদের ভাড়া). There are knots of handkerchief used by first aid experts.. there are knots in nature as well. for example DNA or protein structures sometimes loops into knots and pseudoknots..
It would be wonderful if you you would put various aspects of knot, eg you can put the physics aspect at least.. the friction goes exponentially with the angle of turn. (this is called by various names like ammontons friction law or capstan equation which can be expressed as the differential equation for rate of fall in the rope tension(T) as the rope turns by angle θ :
dT/dθ=-μT whose integration gives ΔT=T.e-μθ
--সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৩:৫৩, ১১ আগস্ট ২০০৬ (UTC)
[সম্পাদনা] thanks
thanks for the advice.I needed that. i did not understand what to do with that piece of words. now i will try to do what you have told me. if i cannot in any case,please let me know more.--Hasan.zamil ১৭:২১, ১১ আগস্ট ২০০৬ (UTC)
[সম্পাদনা] contribution tree
Sir,
আশা করি্ আপনারা সবাই ভালই আছেন। ক্লাস, ,প্রাকটিক্যাল, পরীক্ষা ইত্যাদি নিয়ে খুব ব্যস্ত থাকায় অনেক দিন ধরে উইকিতে প্রায় কিছুই করতে পারছিনা। তারপরও চেষ্টা করব প্রতিদিন অন্তত একটা নিবন্ধ শুরু করতে। আমি উইকি টুলস্ এ Contribution tree কিভাবে activate পারবো। ধন্যবাদ। মুনতাসির ১৬:১৭, ২ সেপ্টেম্বর ২০০৬ (UTC)
[সম্পাদনা] Thank you for your translation
and notice on meta ;)
Are you an Bengali Wikipedia admin? If so, please edit and add it to the current version (I don't think the current content should go away). If you are not, please ask an admin to edit that. Thank you again for your all cooperation ;) --Aphaia ০৯:৫৪, ৭ সেপ্টেম্বর ২০০৬ (UTC)
P.S. I see what you meant: you put kindly it on Community portal ;) It is another good way to let the community know that. I hope many Bengali editors are interested in. --Aphaia ১০:০২, ৭ সেপ্টেম্বর ২০০৬ (UTC)
OK done. --সপ্তর্ষি(আলাপ | অবদান) ১০:১৪, ৭ সেপ্টেম্বর ২০০৬ (UTC)
[সম্পাদনা] অ্যান্টিবায়োটিক
পালিশ করতে থাকুন, কিন্তু কোন উপাত্ত উল্লেখ করলে অবশ্যই ref ট্যাগ দ্বারা উৎস উল্লেখ করবেন। এটা বাধ্যতামূলক। --রাগিব (আলাপ | অবদান) ০৫:৪৬, ১৩ সেপ্টেম্বর ২০০৬ (UTC)
Paste তো করলাম। অনুবাদ শুরু করুন। --রাগিব (আলাপ | অবদান) ০৭:১৮, ১৩ সেপ্টেম্বর ২০০৬ (UTC)
[সম্পাদনা] ?
ডা: সাহেব আমি চিন্তা করছি যে বিভিন্ন ওষুধ আমরা খাই বা পাওয়া যায়, এসব ওষুধের ব্যবহার, উপকার, পার্শ্বপ্রতিক্রিয়া, বিধিনিষেধ ইত্যাদি তথ্য ঐ ওষুধের বক্সে লিটারেচার এ থাকে, আমরা কি লিটারেচার গুলো ডাটাবেজ হিসেবে ওয়েব পেজে রাখতে পারি, যেন কেউ তার প্রয়োজনে দেখে নিতে পারে সে যে ওষুধ খাচ্ছে তার সুবিধা বা অসুবিধা কি? আমি উইকির জন্য বলছিনা আমার নিজস্ব চিন্তা। আপনি ডা: তাই জিজ্ঞেস করছি, এই কাজে কোম্পানিসমূহ কি বাধা দিবে? আমি ওষুধের ব্র্যান্ড নামে না মূল নামে রাখব তবে কয়েকটি কোম্পানির ব্র্যান্ড নাম দেয়া থাকবে যেহেতু অধিকাংশই ওষুধের মূল নাম ধরে চিনেনা। এটা কি সম্ভব না কোম্পানিদের ঠেলা খেতে হবে। thanks. -Mamun2a ০৬:২৭, ১৩ সেপ্টেম্বর ২০০৬ (UTC)
- অবশ্যই তথ্য পাওয়া যাবে। তবে ওষুধের pharmacological নাম জেনে না নিয়ে কম্পানির নামে খোঁজ করলে কম্পানির তথ্যই পাওয়া যাবে, যা বিকৃত তথ্য হতে পারে। আপনি চাইলে আমি অনেক লিঙ্ক দিতে পারি। --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৬:৩৭, ১৩ সেপ্টেম্বর ২০০৬ (UTC)
thanks. not emergency u can send the links when u have time. and special thanks for write antibiotics, bcoz i dont know about the internal activity of it, i guess many people also. I hope u do some more job on Medical terms which help me or me type people to undestand and apply, note that I'm not medical person, but once i was a involve in medcine sells. thanks again. --Mamun2a ০৭:০০, ১৩ সেপ্টেম্বর ২০০৬ (UTC)
[সম্পাদনা] vegiterianism
আজকে হঠাৎ একটা প্রশ্ন মাথায় আসলো, (somewhat offtopic to wiki), তা হল, পশ্চিমবঙ্গে ভেজিটেরিয়ান বা নিরামিষাশীদের শতকরা হার কতো? মানে, নিরামিষভোজী হওয়াটা কি prevalent, common, or rare? আসলে বাঙালিদের সাথে মাছের এতো বড় সম্পর্ক, তাই বাঙালি হিন্দুদের মধ্যে নিরামিষভোজী হওয়ার চল টা কেমন সেটা জানতে আগ্রহ হল। আমার বাংলাদেশী হিন্দু বন্ধুরা সবাই চরমভাবে মাছ, মাংসভোজী, পশ্চিমবঙ্গে সেটা কেমন?
ইংরেজি উইকির en:Vegetarianism_in_specific_countries নিবন্ধে দেখলাম, ভারতের উপকুলবর্তী রাজ্যগুলিতে নিরামিষভোজীদের সংখ্যা কম (কেরালাতে মাত্র ২%), কিন্তু উত্তরে খুবই বেশি, যেমন রাজস্থানে ৬৩%। পশ্চিমবঙ্গ তথা বাংলা এলাকা নদীমাতৃক বলে কী এখানে মানুষ মাছ না খেয়ে পারে না? ব্যক্তিগত ভাবে আমার অবস্থা হল, প্রফেসর শংকুর কাহিনীর অবিনাশবাবুর মত। (পড়েছেন কী? শংকুর ডাইরিতে লেখা আছে, ইলিশ মাছ ভাজার গন্ধ পেলে অবিনাশবাবু আর নিউটন (শংকুর বিড়াল) এর মধ্যে কোন পার্থক্য থাকেনা)। তাই মনে প্রশ্ন জাগছে, নিরামিষভোজীতা কি আসলে আঞ্চলিক রীতি, নাকি পশ্চিমবঙ্গেও এর বেশ প্রচলন রয়েছে।
অফ টপিক প্রশ্ন হয়ে গেল, কিন্তু মাত্র মাছ ভাজা খেয়ে উঠলাম, আর ইংরেজি উইকিতে প্রশ্নটার উত্তর পেলাম না, তাই আপনাকেই প্রশ্নটা করলাম। :) --রাগিব (আলাপ | অবদান) ০৭:১৪, ২৪ সেপ্টেম্বর ২০০৬ (UTC)
- আমি পরিসংখ্যানটা ঠিক জানি না। তবে পশ্চিমবঙ্গের মানুষও যথেষ্ট মাছ মাংশ ভোজী। কিছু ধর্মীয় আচার আছে যাতে নিরামিষ খাওয়ার বিধান আছে। যেমন কিছু কিছু পুজোতে, ইত্যাদি। তাছাড়া, পুরনো দিনের বিধবা মহিলারা অধিকাংশই নিরামিশাষী। কোন কোন সধবা মহিলারাও কেউ প্রতি শনিবার বা কেউ প্রতি মঙ্গলবার দিন ব্রত রাখেন এবং সেদিন আমিষ খান না। তাছাড়া নিরামিষাষী বাঙ্গালির সংখ্যা খুব কম। হলেও তারা সম্ভবতঃ ব্যাক্তিগত কারণে নিরামিশাষী। বাঙ্গালী ব্রাহ্মণরা আমিষ খান। এমনকি তাদের বিবাহের কিছু আচারে মাছের মুড়ো খাওয়া ইত্যাদি আছে। ভারতের অন্যান্য অধিকাংশ অঞ্চলে ব্রাহ্মণরা আমিষ খান না। --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৭:৩৪, ২৪ সেপ্টেম্বর ২০০৬ (UTC)
[সম্পাদনা] ধন্যবাদ
প্রশাসক পদে আমাকে সমর্থন দান করার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করছি উইকিপিডিয়ার সকল ক্ষেত্রে আপনার সহযোগিতা অব্যাহত রাখবেন। ধন্যবাদ। --রাজিবুল ১০:০৩, ৫ অক্টোবর ২০০৬ (UTC)
[সম্পাদনা] পশ্চিমবঙ্গের শহর
কী অবস্থা, কতদূর হলো? আমি ৭টা ছোট রাজ্য শেষ করেছি। --রাগিব (আলাপ | অবদান) ০৩:৪৩, ৭ অক্টোবর ২০০৬ (UTC)
- Mail পাঠিয়েছি। আপাতত A-K অবধি, আর T-Zঅবধি যোগ করেছি। --সপ্তর্ষি(আলাপ | অবদান) ২১:৩৪, ৭ অক্টোবর ২০০৬ (UTC)
- সপ্তর্ষি ভাই, এটা পাঠানোর জন্য ধন্যবাদ। আমি বট চালিয়ে নিবন্ধগুলি তৈরী করে ফেলেছি। আপনার সময় ও সুযোগ মত বাকি গুলি করে দিয়েন। আবারো ধন্যবাদ, কষ্ট করে অনুবাদ করে দেয়ার জন্য। --রাগিব (আলাপ | অবদান) ০৪:৪৮, ৮ অক্টোবর ২০০৬ (UTC)
[সম্পাদনা] মন্তব্য দিন
উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভা#প্রধান পাতা/mockup-এ দেখুন। --অর্ণব (আলাপ | অবদান) ০৮:৫৯, ১২ অক্টোবর ২০০৬ (UTC)
[সম্পাদনা] সালফার
হিহিহি। আপনি বস। মাই ব্যাড। লেখার সময় নিজেও ভাবছিলাম যে আলগা মাতবরি করাটা ঠিক হচ্ছে না। --ইমাম তাশদীদ উল আলম ০৯:৫০, ২০ অক্টোবর ২০০৬ (UTC)
[সম্পাদনা] রাতের ডিউটি?
আমি না হয় আলসেমি করে ঘুমাচ্ছিনা, আপনার কি রাতের ডিউটি নাকি আজকে?
আমরা কিন্তু ১৫০০০ পার হয়েছি গতকাল। গত ৫০০০ নিবন্ধ পুরাপুরি সলিড বলতে হবে, মানে অধিকাংশই অন্তত ৩ কিলোবাইট আকারের। --রাগিব (আলাপ | অবদান) ১১:৪১, ৬ ফেব্রুয়ারি ২০০৭ (UTC)
- না না ... আমাদের রাত জাগার কারণ অনেকটা একই রকম। Nice to know that we are improving :) --24.10.78.122 ১৬:৪১, ৬ ফেব্রুয়ারি ২০০৭ (UTC)
[সম্পাদনা] Sanitation পরিভাষা
আমার পৃষ্ঠা দেখার জন্য ধন্যবাদ। আরও ধন্যবাদ পরিভাষার ব্যাপারে আপনার মূল্যবান মতামতের জন্য। .... .... আসলে আমাদের environmental engineering এর মূল দুইটা অংশ Water Supply আর Sanitation, যাকে সবসময়ই পানিসরবরাহ ও পয়ঃনিষ্কাশন হিসেবে ব্যবহার করা হয় বলেই হয়ত ওরকম একটি অনুবাদ করেছিলাম। যা হোক আপনার সুচিন্তিত মন্তব্য পড়ে আমারও মনে হল যে... তাইতো। কিন্তু আমি কেন ভুল করলাম, এটা অনুসন্ধান করতে গিয়ে যা পেলাম তার জন্য কষ্ট করে একটু এই যোগসূত্রে Sanitation কথাটা লিখে অনুসন্ধান করুন। মনে হয় ব্যবহারিক অর্থ হিসেবে পয়ঃনিষ্কাশনটা একেবারেই ভুল বলা যাচ্ছে না। মজার ব্যাপার হচ্ছে বুয়েটে এনভারয়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং-এ পাঠ্য একটি বইয়ের নাম ছিল Water Supply and Sanitation, ইদানিং এটার বাংলা বের করা হয়েছে আর বইটির শিরোনাম করা হয়েছে, পানি সরবরাহ ও স্যানিটেশন -- দেখতে চাইলে এই যোগসূত্র ধরে গিয়ে publication দেখুন। তাহলে কি স্যানিটেশন কথাটাই পরিভাষা হিসেবে ব্যবহার করার জন্য সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান প্রস্তাব করছে? .... ... ব্যক্তিগত ভাবে মনে করি ইংরেজি একটি ভেজাইল্যা ভাষা; ১৯৬৮ সালে কানাডা বা যুক্তরাস্ট্রে মূদ্রিত একটা ওয়েবস্টার অভিধান আছে আমার বাবার সংগ্রহে, সেটাতে observe কথাটার ৫ রকম অর্থ দেখার পর থেকে সবসময়ই এই ভাষাটা সম্পর্কে খুবই বিভ্রান্তির মধ্যে থাকি। শুভেচ্ছা রইল--শামীম (আলাপ | অবদান) ১৩:৪০, ১২ ফেব্রুয়ারি ২০০৭ (UTC)
[সম্পাদনা] বিজ্ঞানী ডট কম
আপনার লেখাগুলি এখানকার পাশাপাশি বিজ্ঞানী ডট কমে প্রকাশ করতে পারেন। --রাগিব (আলাপ | অবদান) ০৪:৪৪, ২০ ফেব্রুয়ারি ২০০৭ (UTC)
[সম্পাদনা] পদক
পদক প্রদানের মাধ্যমে উৎসাহিত করার জন্য ধন্যবাদ। ধন্যবাদ দিতে একটু দেরী হয়ে গেলো। - মুহাম্মদ ১৮:৩৪, ২৭ ফেব্রুয়ারি ২০০৭ (UTC)
[সম্পাদনা] শুভ দোলযাত্রা
|
||||
[সম্পাদনা] re: observation
কথা ঠিক। আসলে তেলেগু উইকির অধিকাংশ নিবন্ধই বট জেনারেটেড। তাই ঐখানে ২৭ হাজার ভুক্তি থাকলেও ওগুলো নিবন্ধ না। উইকিপিডিয়ার তালিকাতে অন্য অনেক ভাষা বাংলার চেয়ে এগিয়ে আছে, কিন্তু তাদের নিবন্ধ সংখ্যা আসলে ভুক্তি সংখ্যার চেয়ে অনেক কম।
বাংলা উইকির প্রাথমিক ভুক্তি তৈরীর কাজটা লাফ দিয়ে দিয়ে এগিয়েছে, কিন্তু গত কয়েক মাস ধরে আমরা সংখ্যার বদলে মানের দিকে নজর দিচ্ছি। ওটাই আসলে বেশি দরকার। উইকিসিডি প্রকল্প আসলেই বেশ কিছু উৎসাহী ব্যবহারকারীদের জড়ো করেছে ... --রাগিব (আলাপ | অবদান) ০২:৫৯, ২৯ মে ২০০৭ (UTC)
- অন্যান্য উইকিপিডিয়াগুলোর পরিসংখ্যানে খেয়াল করলে দেখবেন তাদের নিবন্ধ সংখ্যা বেশি কিন্তু ডাটাবেসের সাইজ কম। আর বাংলা উইকির নিবন্ধের সংখ্যা কম হলেও ডাটাবেসের সাইজ অন্যদের চেয়ে বেশি। এ থেকেই বোঝা যায় যে তাদের নিবন্ধপাতা আছে কিন্তু তার মান ভাল না। তাছাড়া বাংলা উইকির ডাটাবেসে ছবির সংখ্যাও কম, তাই ধরে নেওয়া যায় এখানে লেখার পরিমান বেশী।--বেলায়েত ০৪:০৪, ২৯ মে ২০০৭ (UTC)
[সম্পাদনা] ধন্যবাদ
- আমার প্রশাসক হওয়ার আবেদনে সমর্থন জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। অনেক দিন থেকেই আমরা একসাথে কাজ করছি। সত্যি বলতে, আমি জীবনে এই কাজটিকেই সবচেয়ে আনন্দময় মনে করি। আশা করি আমরা একটি অসাধারণ বিশ্বকোষ তৈরী করতে পারবো। -- মুহাম্মদ ০৫:০৩, ৬ জুন ২০০৭ (UTC)
সপ্তর্ষি... দারুণ ভালো লাগলো বাংলা উইকি দেখে। আনিন্দিতা আর অনীশ
[সম্পাদনা] Chicago
শিকাগো কেমন লাগছে? ডেভন এর বিরিয়ানীর দোকানে গিয়েছেন কি?--রাগিব (আলাপ | অবদান) ২২:৪০, ২৮ জুন ২০০৭ (UTC)
এখনো দেভন-ই দেখি নি। --সপ্তর্ষি165.68.112.182 ০২:৪০, ৩০ জুন ২০০৭ (UTC)
[সম্পাদনা] উইকিসংকলন
সপ্তর্ষীদা আপনাকে হয়তো বলা হয় নাই, বাংলা ভাষায় আরও একটি উইকিপিডিয়ার সহপ্রকল্প আমরা চালু করতে পেরেছি তা হল উইকিসংকলন বা বাংলা উইকিসোর্স। আশা করছি সেখানেও যোগ দিয়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০৬:২৮, ২২ অক্টোবর ২০০৭ (UTC)
[সম্পাদনা] উইকিসংকলন
সপ্তর্ষীদা আপনাকে হয়তো বলা হয় নাই, বাংলা ভাষায় আরও একটি উইকিপিডিয়ার সহপ্রকল্প আমরা চালু করতে পেরেছি তা হল উইকিসংকলন বা বাংলা উইকিসোর্স। আশা করছি সেখানেও যোগ দিয়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০৬:২৮, ২২ অক্টোবর ২০০৭ (UTC)
[সম্পাদনা] কী খবর?
কেমন চলছে শিকাগোতে? দ্বৈপায়ন সামনের মাসে আসছে ইন্টারভিউ দিতে আমার এইখানে। --রাগিব (আলাপ | অবদান) ০৬:৪৮, ২২ অক্টোবর ২০০৭ (UTC)
[সম্পাদনা] চিকিৎসাবিজ্ঞান ও রক্তবিদ্যা
দাদা, সময় সুযোগ করে {{চিকিৎসাবিজ্ঞান}} এবং {{রক্তবিদ্যা}} টেম্পলেট দুটোর নিবন্ধগুলোতে কিছু কিছু করে লেখার অনুরোধ করছি। নিবন্ধগুলো মুছলাম না কারণ আপনার মতন (এ বিষয়গুলোতে বিশেষজ্ঞ) একজন অবদানকারী বাংলা উইকিপিডিয়ায় আছে তাই।--বেলায়েত (আলাপ | অবদান) ১২:০০, ৫ নভেম্বর ২০০৭ (UTC)
[সম্পাদনা] welcome back
welcome back :-) --অর্ণব (আলাপ | অবদান) ০৪:০৬, ১১ জুন ২০০৮ (UTC)
- স্বাগতম, চালিয়ে যান। জয়ন্ত নাথ ০৫:০৩, ১১ জুন ২০০৮ (UTC)
অনেক দিন হল লিখছেন না। এবার থেকে কিন্তু লিখতে হবে। নিয়মিত অংশগ্রহণ আশা করছি। আশা পূরণ হবে তো? -- মুহাম্মদ ০৬:০৯, ১১ জুন ২০০৮ (UTC)
বৌদি কেমন আছেন? শিকাগো আসতে পারি এই সপ্তাহে। আপনারা কোন জায়গাতে থাকেন? --রাগিব (আলাপ | অবদান) ০৬:১৫, ১১ জুন ২০০৮ (UTC)
ড: সপ্তর্ষি, অনেকদিন যাবৎ উইকিতে তেমন সময় দেওয়া হয় না। তাই যোগাযোগও নেই, কেমন আছেন? --মুনতাসির ০৬:৩৮, ২৯ সেপ্টেম্বর ২০০৮ (UTC)
[সম্পাদনা] উইকিপদক
উইকিপদকের জন্য ধন্যবাদ।এই পদক আমাকে ভবিষ্যতে আরও ভাল কাজ করতে উৎসাহিত করবে। আশা এই উইকিপদকের সন্মান আমি রাখতে পারবো।ধন্যবাদ সহ--জয়ন্ত (আলাপ | অবদান) ১৬:১৯, ২৩ এপ্রিল ২০০৯ (UTC)
[সম্পাদনা] খোশগল্প
কেমন আছেন? আমার আরবানা-র পালা শেষ হবার পথে, আগামী কয়েক মাসের মধ্যেই পিএইচডি শেষ হবে। জারিয়া স্টেপ২-সিকে শেষ করে এখন সিএস দেবার প্রস্তুতিতে আছে, ৯৫ পেয়েছে সিকে-তে। সময় পেলে বৌদিকে নিয়ে আমাদের এখানে ঘুরে যান একবার। আমাদের হয়তো এই গ্রীষ্মেই শিকাগো যাওয়া হবে দু-এক বার। --রাগিব (আলাপ | অবদান) ২২:৫৪, ৯ জুন ২০০৯ (UTC)
- জারিয়া ভাবীকে আমার আন্তরিক অভিনন্দন। এখন ব্লাড ব্যাঙ্ক-এ, আবার প্যারালালি ল্যাব-এ কিছু রসার্চও করছি। সারাদিন অ্যাফেরেসিস প্রসিডিওর চলছে। এই মুহুর্তে একটা পেসেন্ট এল। এক ঘণতার মধ্যে লাং ট্রান্সপ্লান্ট হতে চলেছে, তার জন্যে এক্টু তাড়ায় আছি। পরে আরো কথা হবে। মেল করবেন।--165.68.43.85 ২৩:৪২, ৯ জুন ২০০৯ (UTC)
[সম্পাদনা] ধন্যবাদ
আপনি আমাকে কিছুদিন আগে একটা উইকিপদক দিয়েছিলেন। সেই সময় আমি ছুটিতে ছিলাম। তাই ধন্যবাদ জানানো হয়নি। ফিরে আসার পরও খেয়াল হয়নি। আজ খেয়াল হতে মনে হল, নাঃ একটা অন্যায় হয়ে গেছে। ধন্যবাদ জানানো হয়নি। সত্যি আপনাদের এই ভালবাসার জন্যই উইকিতে কাজ করতে এত ইচ্ছে করে। --অর্ণব দত্ত ০৫:১৮, ১১ জুন ২০০৯ (UTC)
- welcome অর্ণব। আমি অনেকদিন আগেই তোমার কাজে মুগ্ধ হয়ে এই পদক দেব ঠিক করেছিলাম। কিন্তু উইকিপিডিয়ায় কয়েক মাস প্রায় আসারই সময় পাই নি। তোমার মত উইকিপিডিয়ানকে আমাদের মধ্যে পেয়ে আমরা গর্বিত। তোমার কাজের মান খুব ভাল। আশা করি আমরা তোমার কাছ থেকে আরো অনেক ভালো ভালো নিবন্ধ ইত্যাদি পাবো। আমার ধারণা কিছুদিনের মধ্যে উইকিপিডিয়া যখন আরেকটু বড় হয়ে যাবে, এর রক্ষণাবেক্ষণের জন্য আমাদের আরো অনেক প্রশাসক লাগবেই। প্রথম সারিতেই expected potential admin হিসাবে আমরা তোমাকে পেতে ইচ্ছা রাখি। --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৮:৩৫, ১১ জুন ২০০৯ (UTC)
-
- আপনাকে অনেক ধন্যবাদ। তবে প্রশাসকত্বে আমার আগ্রহ নেই। আমি মাঝে মাঝে নিজেকে কঠোরভাবে সমালোচনা করি। আমার মনে হয় আমার সবচেয়ে বড়ো দোষ ধৈর্য্যের অভাব। প্রশাসকেরা প্রত্যেকটি কাজ পুঙ্খানুপুঙ্খ পড়েন, ভুলত্রুটি সংশোধন করে দেন। আমার তো নিজের লেখা রিভিশনেই প্রবল অনীহা! আমার দ্বিতীয় দোষ, আমি একটু স্বার্থপর। আমার নিজের লেখাকে আমি একটু বেশিই গুরুত্ব দিয়ে থাকি। অন্যের লেখা সংশোধন তো দূর অস্ত্ পড়াই হয়ে ওঠে না। আমার মন বেশিরভাগ সময়েই আমার নিজের লেখাকে ভাল করার দিকে পড়ে থাকে। এটা অবশ্যই একজন উইকিপ্রশাসকের চরিত্রবৈশিষ্ট্য হওয়া উচিৎ নয়। সরদার তো শিরদার হবেন – যেমন স্বামী বিবেকানন্দ বলতেন। তৃতীয়ত আমি বেশ খামখেয়ালি। আমার কাজ অনেকটাই আমার মর্জির উপর নির্ভরশীল। এভাবে অনেক কাজই পেন্ডিং রয়ে যায়। দুর্গাপূজা, পশ্চিমবঙ্গ, আশাপূর্ণা দেবী, হিন্দুধর্ম – এই কাজগুলো দেখুন – শুরু হয়েছিল, কবে শেষ করতে পারব বলতে পারছি না (অবশ্য কথা দিতে পারি যে অন্য কেউ এর মধ্যে শেষ করে না দিলে কোনো না কোনো সময় ঠিক শেষ করে দেবো)। অন্যদিকে জাহীন ভাইয়ের কাজ দেখতাম, উনি কত সিস্টেমেটিক্যালি কাজ শেষ করেন। ছোটো ছোটো কাজ হয়ত, কিন্তু এত করার পদ্ধতি কতো সুন্দর। মাস কয়েক আগে, কিছুটা স্বেচ্ছায়, কিছুটা বেলায়েত ভাইয়ের প্ররোচনায় বাংলা উইকিসংকলনে প্রশাসকত্বের জন্য আবেদন করেছিলাম। কিন্তু পরে আমার এই দোষগুলির কথা ভেবে সরে আসি।
অন্য একটা কারণ আমার পড়াশোনা। এ বছর এমএ শুরু করব, এমন একটা ইচ্ছে আছে। আবার সামনের বছর সিভিল সার্ভিস (পশ্চিমবঙ্গ) পরীক্ষায় বসতে চলেছি (আইরনিক্যালি যেটাও প্রশাসকত্বেরই পরীক্ষা!!!)। এই সব কারণেও অন্যান্য ভারী কাজ থেকে নিজেকে সরিয়ে রাখছি। তবে ভাল নিবন্ধ আরো উপহার নিশ্চয়ই দেবো।
অন্যদের সঙ্গে কথাবার্তা হয়, কিন্তু আপনার সঙ্গে কথাবার্তা খুব একটা হয় না। আজ আপনার সঙ্গে কথা হয়ে বেশ ভাল লাগল। বিশেষ করে আপনার উৎসাহ পেয়ে। আশা আছে, ভবিষ্যতে আরও আপনাদের সাহায্য পাবো এই সংঘকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে।
- আজ উইকিতে কিছু অবদান রাখতে পারলাম না। আজ সারাদিন আপনার মতোই এক প্রবাসী বাঙালির কণ্ঠের জাদুতে মজে ছিলাম। টরেন্টোবাসী এক রবীন্দ্রসংগীত শিল্পী – নাম সাশা ঘোষাল। --অর্ণব দত্ত ১৬:৫৪, ১১ জুন ২০০৯ (UTC)
-
- নিজেকে এত বেশী সমালোচনা করার কোন প্রয়োজন নেই। উইকিপিডিয়াতে সব রকম মানুষই দরকার। বৈচিত্রের মধ্যেই এর ঐক্য। একেক জনের দোষ-গুণ একে অপরে complement করে নেবার মধ্যেই যৌথ উদ্যোগের মজা। প্রশাশক হওয়া স্বেচ্ছামূলক। তাই তা নিয়ে আর বিব্রত করব না। তবে একটা কথা বলতে পারি- নিজেকে যা ভাববে বা বলবে (auto-suggestion) নিজ আদিতে তাই না হলেও তাই হয়ে পড়বে। উইকিপিডিয়াতে কিছু যায় আসে না। কিন্তু আসল জী্বনে শুধু অন্যদের কাছেই নয়, নিজের কাছেও নিজের ইমেজ ঠিক রাখা জরুরী। তুমি কি আর কি নও তা কি তুমি নিজে পুরো জান? কেউই হয়তো নিজের সম্বন্ধে এসব জানে না। কিন্তু যা ম্যাটার করে তা হল তুমি যদি জান তুমি কি হতে চাও তাহলে যা মন দিয়ে চাইলে তাই হতে পারবে। এমএ ও সিভিল সার্ভিসের জন্য আমার শুভকামনা রইল। উইকিপিডিয়া কোথাও পালিয়ে যাচ্ছে না। আগে নিজেকে যেখানে দেখতে চাও তাকে প্রায়োরিটি দাও। উইকিপিডিয়া সাগ্রহে তোমার ফিরে আসার অপেক্ষা করবে, তুমি যবেই ফিরে আসনা কেন। তোমার সংযম বা আত্মসংবরণ দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। আমি নিজে বছর দুই আগে যখন নিজের কাজ ফেলে খুব বেশী সময় উইকিপিডিয়াতে ব্যয় করতাম তখন এই নিবন্ধটি আমার কাজে লেগেছিল Recovering from Wikipediholism। এর নিচের নেভিগাশন বার ধরে উইকিহোলিজমের উপর অন্যান্য নিবন্ধুগুলোও পড়তে strongly recommend করব। পারলে পরে কখনো এই নিবন্ধগুলির বাংলা সংস্করণ বানিয়ে ফেলতে পারো। তবে জাহিন ভাইই-এর থেকে একটা গুরুত্বপূর্ণ কথা শিখেছি- উইকিপিডিয়া সবসময়ই "a project in progress"। অসম্পূর্ণ কাজের জন্য লজ্জার কিছুই নেই। এমনকি নির্বাচিত নিবন্ধও সম্পূর্ণ মনে করলেও সব সময়ই এর উপর আরো উন্নতি করা সম্ভব। কিন্তু তার জন্য বাকি জীবন থেমে গেলে চলবে কি করে তাতে করে তোমার উইকিপিডিয়াতে সম্পাদনা করার সময় বা ক্ষ্মতা কমে যাবে। উইকিপিডিয়ানরা উইকিপিডিয়ার উন্নতি করছেন ভেবে নিজের ক্ষতি করলে eventually in the long run তাতে উইকিপিডিয়ারও ক্ষতি হবে। তাই উইকিপিডিয়ার স্বার্থেই উইকিপিডিয়ানদের শারিরীক, মানসিক, আধ্যাত্মিক, সামাজিক, অর্থনৈতিক, শিক্ষাদীক্ষার এবং কর্মক্ষেত্রের ভালমন্দকে অগ্রাধিকার দেওয়া উচিত। তোমার উপর আমাদের পূর্ণ আস্থা আছে। কর্মক্ষেত্রে ও সর্ব ক্ষেত্রে বিজয়ী হয়ে এস। আমাদের শুভেচ্ছা সবসময় তোমার সঙ্গে থাকবে। --সপ্তর্ষি(আলাপ | অবদান) ২০:৩০, ১১ জুন ২০০৯ (UTC)
আপনাকে আবারও ধন্যবাদ। আপনার মূল্যবান উপদেশ আমার পাথেয় হবে।--অর্ণব দত্ত ০২:৪৭, ১২ জুন ২০০৯ (UTC)
[সম্পাদনা] নির্বাচিত নিবন্ধের পথে ভারত
ভারত নিবন্ধটিকে নির্বাচিত নিবন্ধ স্তরে উন্নীত করার চেষ্টায় ছিলাম। মোটামুটিভাবে নিবন্ধের কাজ শেষ। এবার কি করতে হবে? ভাল নিবন্ধের জন্য মনোনয়ন দিয়েছিলাম। পর্যালোচনা হয়নি এখনও। এই ব্যাপারে সাহায্য পেলে উপকৃত হব। --অর্ণব দত্ত ০৫:০৯, ৩ জুলাই ২০০৯ (UTC)
[সম্পাদনা] দ্ব্যর্থতা নিরসন প্রসঙ্গ এবং একটু সাহায্য
সপ্তর্ষি ভাই, প্রথমেই শুভেচ্ছা নিন। এখন বলি, ভগাঙ্কুর (দ্ব্যর্থতা নিরসন) পাতাটি আমি ভুলক্রমে তৈরি করেছিলাম। একজন প্রশাসককে পাতাটি মুছে ফেলবার ব্যাপারে অনুরোধ আমি অচিরেই করতাম। অনুরোধ করার আগেই মুছে ফেলবার জন্যে ধন্যবাদ। পাতা রি-ডিরেক্ট নির্ভুলভাবে ও সহজে কীভাবে করা যায়, জানালে কৃতজ্ঞ থাকবো। আর কিছু মনে করবেন না ভাই, আমার নামের বানানটা আপনি একটু ভুল করে ফেলেছেন। আমার নাম তানভির, তানভীর নয়। আপনি বোধহয় আমার সাক্ষর খেয়াল করেন নি, তাই না?--তানভির(আলাপ|অবদান) ২২:০২, ১৮ জুলাই ২০০৯ (UTC)
[সম্পাদনা] বিষয়শ্রেণী সম্পাদনা প্রসঙ্গে সাহায্য
প্রথমেই বন্ধু দিবসের শুভেচ্ছা। আচ্ছা, বিভিন্ন বিষয়ে বাংলা উইকিতে বিষয়শ্রেণী নেই দেখতে পাচ্ছি। আমি নতুন বিষয়শ্রেণী তৈরি ও সম্পাদনা করতে চাই। কীভাবে করতে পারবো, একটু জানাবেন?--তানভির(আলাপ|অবদান) ০৫:৫৩, ২ আগস্ট ২০০৯ (UTC)
- পাতার নিচে [[বিষয়শ্রেণী:আপনার পছন্দের বিষয়শ্রেণী]] লিখলে নতুন বিষয়শ্রেণীর লাল লিঙ্ক তৈরি হবে। তার পর সেই লাল লিঙ্কের উপর ক্লিল করলে আপনাকে নতুন বিষয়শ্রেণীর পাতার নিয়ে যাবে। নতুন বিষয়শ্রেণীর পাতায় কিছু লিখবার দরকার নেই, যে যে পাতায় আপনি [[বিষয়শ্রেণী:আপনার বিষয়শ্রেণী]] যোগ করবেন তাদের তালিকা বিষয়শ্রেণীর পাতায় আপনি তৈরি হবে। কিন্তু বিষয়শ্রেণীরও বিষয়শ্রেণী থাকে। জানলে তা লিখতে পারেন। নয়তো প্রধান পাতায় "বিষয় অনুযায়ী উইকিপিডিয়া"তে খুঁজে দেখতে পারেন। --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০২:৫৮, ৩ আগস্ট ২০০৯ (UTC)
- আচ্ছা উপবিষয়শ্রেণী যোগ করা নিয়ে একটু সমস্যায় পড়েছি। বিষয়শ্রেণী:ধাত্রীবিদ্যা, বিষয়শ্রেণী:চিকিৎসাবিজ্ঞান-এর উপবিষয়শ্রেণী হবার যোগ্যতা রাখে। কিন্তু উপবিষয়শ্রেণী কীভাবে সংযুক্ত করবো? উল্লেখ্য চিকিৎসাবিজ্ঞান বিষয়শ্রেণীতে ইতোমধ্যেই ধাত্রীবিদ্যা নামে একটা উপবিষয়শ্রেণী আছে, কিন্তু ধাত্রীবিদ্যা বিষয়শ্রেণীর নিবন্ধগুলো সেখানে দেখাচ্ছে না। সমস্যাটা কোথায়, জানালে কৃতজ্ঞ থাকবো।--তানভির (আলাপ | অবদান) ০৭:০১, ১০ আগস্ট ২০০৯ (UTC)
- তানভিরভাই, ধাত্রীবিদ্যা ইতিমধ্যেই চিকিৎসাবিজ্ঞান-এর উপবিষয়শ্রেণী করা হয়ে গেছে দেখতে পাচ্ছি। তবে যে নিবন্ধগুলোতে ধাত্রীবিদ্যা বিষয়শ্রেণী যোগ করা হয়েছে তাদের মধ্যে গর্ভপাত ছাড়া সবই ধাত্রীবিদ্যা বা অবস্টেট্রিক্স নয় স্ত্রীরোগবিদ্যা বা গাইনাকোলজির অন্তর্গত। কেবলমাত্র সেই বিষয়গুলোই ধাত্রীবিদ্যার মধ্যে পড়বে যাদের সঙ্গে গর্ভধারণ ও সন্তানপ্রসব প্রক্রিয়ার সম্পর্ক আছে। এমনকি নিষেক ইত্যাদি যার পরে গর্ভধারণ সম্ভব তারাও স্ত্রীরোগবিদ্যার বন্ধ্যাত্ব নিরাময় বা ইনফার্টিলিটি ট্রিটমেন্ট উপবিভাগের অন্তর্গত। ফ্যালোপিয়ান টিউবের রোগ ইত্যাদি স্ত্রীরোগবিদ্যার অন্তর্গত। তবে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে যদি এক্টোপিক (এক্ + টোপিক) অর্থাত্ সঠিক স্থান বহির্ভূত ইম্প্ল্যান্টেশন হয় তার থেকে উদ্ভূত টিউবাল এক্টোপিক প্রেগ্ন্যান্সি ধাত্রীবিদ্যার অন্তর্গত হবে। --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০২:৫৭, ১৫ আগস্ট ২০০৯ (UTC)
- বুঝলাম। কে করলো বুঝতে পারছি না, কিন্তু এখনো যেটা বুঝিটি তা হলো উপবিষয়শ্রেণী কীভাবে যোগ করবো? যদি স্বয়ংক্রিয়ভাবে উপবিষয়শ্রেণী যোগ হয় তবে সেটাই বা কীভাবে হবে? আপনি এসব বিষয়ে বলেছেন কী? বলে থাকলেও আমার অজ্ঞানতার জন্য ক্ষমাপ্রার্থী ও আবার বুঝিয়ে দেবার অনুরোধ।--তানভির (আলাপ | অবদান) ১০:১০, ১৫ আগস্ট ২০০৯ (UTC)
- উপবিষয়শ্রেণী যোগ করার জন্য আলাদা কোন কায়দা নেই। নিবন্ধে বড় বিষয়শ্রেণীর নাম দেওয়া থাকলে তাকে মুছে উপবিষয়শ্রেণীকেই সোজা বিষয়শ্রেণী হিসাবে যোগ করুন। আর উপবিষয়শ্রেণীর পাতা খুলে এই উপবিষয়শ্রেণী যে বিষয়শ্রেণীর মধ্যে পড়ে তাকে বিষয়শ্রেণী হিসাবে যোগ করুন। --সপ্তর্ষি(আলাপ | অবদান) ২১:১৭, ১৯ আগস্ট ২০০৯ (UTC)
- বুঝলাম। কে করলো বুঝতে পারছি না, কিন্তু এখনো যেটা বুঝিটি তা হলো উপবিষয়শ্রেণী কীভাবে যোগ করবো? যদি স্বয়ংক্রিয়ভাবে উপবিষয়শ্রেণী যোগ হয় তবে সেটাই বা কীভাবে হবে? আপনি এসব বিষয়ে বলেছেন কী? বলে থাকলেও আমার অজ্ঞানতার জন্য ক্ষমাপ্রার্থী ও আবার বুঝিয়ে দেবার অনুরোধ।--তানভির (আলাপ | অবদান) ১০:১০, ১৫ আগস্ট ২০০৯ (UTC)
- তানভিরভাই, ধাত্রীবিদ্যা ইতিমধ্যেই চিকিৎসাবিজ্ঞান-এর উপবিষয়শ্রেণী করা হয়ে গেছে দেখতে পাচ্ছি। তবে যে নিবন্ধগুলোতে ধাত্রীবিদ্যা বিষয়শ্রেণী যোগ করা হয়েছে তাদের মধ্যে গর্ভপাত ছাড়া সবই ধাত্রীবিদ্যা বা অবস্টেট্রিক্স নয় স্ত্রীরোগবিদ্যা বা গাইনাকোলজির অন্তর্গত। কেবলমাত্র সেই বিষয়গুলোই ধাত্রীবিদ্যার মধ্যে পড়বে যাদের সঙ্গে গর্ভধারণ ও সন্তানপ্রসব প্রক্রিয়ার সম্পর্ক আছে। এমনকি নিষেক ইত্যাদি যার পরে গর্ভধারণ সম্ভব তারাও স্ত্রীরোগবিদ্যার বন্ধ্যাত্ব নিরাময় বা ইনফার্টিলিটি ট্রিটমেন্ট উপবিভাগের অন্তর্গত। ফ্যালোপিয়ান টিউবের রোগ ইত্যাদি স্ত্রীরোগবিদ্যার অন্তর্গত। তবে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে যদি এক্টোপিক (এক্ + টোপিক) অর্থাত্ সঠিক স্থান বহির্ভূত ইম্প্ল্যান্টেশন হয় তার থেকে উদ্ভূত টিউবাল এক্টোপিক প্রেগ্ন্যান্সি ধাত্রীবিদ্যার অন্তর্গত হবে। --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০২:৫৭, ১৫ আগস্ট ২০০৯ (UTC)
- অভিনন্দন জানানোর জন্য ধন্যবাদ। এমন কী-ইবা করেছি। যাহোক বিষয়শ্রেণীর সমস্যার সমাধান হয়েছে।--তানভির (আলাপ | অবদান) ০৬:৪৭, ২০ আগস্ট ২০০৯ (UTC)
- আচ্ছা উপবিষয়শ্রেণী যোগ করা নিয়ে একটু সমস্যায় পড়েছি। বিষয়শ্রেণী:ধাত্রীবিদ্যা, বিষয়শ্রেণী:চিকিৎসাবিজ্ঞান-এর উপবিষয়শ্রেণী হবার যোগ্যতা রাখে। কিন্তু উপবিষয়শ্রেণী কীভাবে সংযুক্ত করবো? উল্লেখ্য চিকিৎসাবিজ্ঞান বিষয়শ্রেণীতে ইতোমধ্যেই ধাত্রীবিদ্যা নামে একটা উপবিষয়শ্রেণী আছে, কিন্তু ধাত্রীবিদ্যা বিষয়শ্রেণীর নিবন্ধগুলো সেখানে দেখাচ্ছে না। সমস্যাটা কোথায়, জানালে কৃতজ্ঞ থাকবো।--তানভির (আলাপ | অবদান) ০৭:০১, ১০ আগস্ট ২০০৯ (UTC)
[সম্পাদনা] পরিভাষা দেখার অনুরোধ
সপ্তর্ষিদা, বিষয়শ্রেণী:স্ত্রী প্রজনন তন্ত্র-এ অনেকগুলো নতুন নিবন্ধ সংযোজন করেছি। শিরোনাম অনেকটা প্রতিবর্ণীকরণের মতো হয়ে গেছে। বাংলা পরিভাষা তো প্রচলিত না, আর পাইও নি। দেখে কোনো বাংলা পরিভাষা থাকলে তা যোগ করার ও প্রয়োজনীয় সংশোধন করার অনুরোধ করছি। আর কোনো পরামর্শ থাকলে অনুগ্রহপূর্বক তা ঐ নিবন্ধের আলাপ পাতায় বা আমার আলাপ পাতায় জানান।--তানভির (আলাপ | অবদান) ০০:২৮, ৩১ আগস্ট ২০০৯ (UTC)
সপ্তর্ষিবাবু বাংলা অঞ্চলের বাইরে বাস করেন, তার কাছে বাংলা পরিভাষা পাওয়ার সম্ভাবনা কম। আর এ সংক্রান্ত আলোচনা ব্যবহারকারী আলাপ পাতায় বা নিবন্ধ পাতায় বিক্ষিপ্তভাবে না করে উইকিপিডিয়া:চিকিৎসাবিজ্ঞান পরিভাষা প্রকল্প পাতায় করলে সবার সুবিধা হবে। --অর্ণব (আলাপ | অবদান) ০০:৩৭, ৩১ আগস্ট ২০০৯ (UTC)
- জাহিন ভাইকে বলছি:
- জ্বি, আমি বুঝেছি। আগে উনি কিছু সমাধান দিয়েছিলেন। তাই তাঁকে বলা।--তানভির (আলাপ | অবদান) ০০:৪৬, ৩১ আগস্ট ২০০৯ (UTC)
[সম্পাদনা] assertiveness
সম্ভবত মনোবিজ্ঞা পরিভাষা পাতায় যাবে, যদি থেকে থাকে। assertiveness-এর সরাসরি বাংলা পরিভাষা বা অর্থ ইংরেজি-বাংলা অভিধানে পেলাম না। assertive, assertively, এগুলির অনুবাদগুলি দেখে মনে হচ্ছে "দৃঢ়প্রত্যয়" হতে পারে। --অর্ণব (আলাপ | অবদান) ০৪:২৬, ৬ সেপ্টেম্বর ২০০৯ (UTC)
[সম্পাদনা] কুশলাদি
সপ্তর্ষিদা, আপনাকে উইকিতে দেখি না, খুব একটা। আপনার dr.mandal.... মেইল আই.ডি. টা এই আলাপ পাতা থেকে পেয়াছিলাম; মেইলও করেছিলাম। আপনি বোধ হয় চেক করেন নি। যা হোক, ভালো আছেন? আপনাকে উইকিতে মিস করছি।--তানভির (আলাপ | অবদান) ১৪:২৯, ২৪ সেপ্টেম্বর ২০০৯ (UTC)
[সম্পাদনা] নির্বাচিত নিবন্ধ ভারত
ভারত নিবন্ধটিকে নির্বাচিত নিবন্ধ করার প্রক্রিয়া চলছে। পারলে একবার দেখে মতামত দেবেন। উইকিপিডিয়া:প্রস্তাবিত নির্বাচিত নিবন্ধ পৃষ্ঠায় মনোনয়ন দেওয়া আছে। --অর্ণব দত্ত (talk) ১৭:৫৪, ২৯ ডিসেম্বর ২০০৯ (UTC)
অর্ণব, মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ। সুন্দর কাজ হয়েছে। আমার সমর্থন জানিয়েছি। একটা ছোট কমেন্ট তোমার আলাপ পাতায় রাখলাম, দেখে নিয়ো। --সপ্তর্ষি(আলাপ | অবদান) ১৮:০৯, ২৯ ডিসেম্বর ২০০৯ (UTC)
- খ্রিষ্টীয় প্রথম সহস্রাব্দে এই চারটি ধর্ম ভারতে প্রবেশ করেছিল। প্রভাব বিস্তারের ব্যাপারটা আরও পরে ঘটে। ইসলাম কেন, খ্রিষ্টধর্মের ক্ষেত্রেও সত্য। তবে পরে হলেও বিশেষ প্রভাবই বিস্তার করে। অবশ্য ইহুদি ধর্ম ও পারসি ধর্ম ইসলাম বা খ্রিষ্ঠধর্মের মতো কতটা "বিশেষ প্রভাব" বিস্তার করেছিল সে নিয়ে সন্দেহ আছে। ওই দুই ধর্মের প্রভাব অনেকটাই পশ্চিম ভারতে সীমাবদ্ধ থেকে যায়। --অর্ণব দত্ত (talk) ১৮:১৬, ২৯ ডিসেম্বর ২০০৯ (UTC)
- ও হ্যাঁ, উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন বছরের আগাম শুভেচ্ছা নেবেন। --অর্ণব দত্ত (talk) ১৮:১৬, ২৯ ডিসেম্বর ২০০৯ (UTC)
[সম্পাদনা] Addiction সমাচার
অনেক অনেক ধন্যবাদ সপ্তর্ষিদা আমার সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো share করার জন্য। আমার ক্ষেত্রে আসলে কোন ভয়-টয় কাজ করেনি; আমার কাছে বাংলা উইকিটা অসম্পূর্ণ লাগে, মানে ইংরেজী উইকির সাথে যখন আমি বাংলা উইকিকে compare করি, তখন আসলে মনে হয়, যদি সব কাজ বাদ দিয়ে উইকিতে বসে যাই এবং একটা মোটামুটি সমৃদ্ধ পর্যায়ে না আসা পর্যন্ত নিবন্ধ লিখেই যাই। আমি এটা জানি যে আমার চিন্তা ১০০% অবাস্তব এবং insane। যেমন ধরুন আমি রসায়ন পড়তে বসলাম, যখন আমার চোখ পড়লো এমিল ফিসার এর দিকে তখন আমি অবচেতনভাবেই চিন্তা করতে থাকি যে “এমিল ফিসার” শীর্ষক কোন নিবন্ধ বাংলা উইকেতে আছে কিনা। যখন দেখলাম নাই, তখন আমি ওই অবস্থাতেই মনিটরের সামনে বসে পড়লাম এবং শুরু করলাম নিবন্ধ লেখা। যদিও আমি সচেতনভাবেই উপলব্ধি করতে পারছি যে আমি যা করছি তা উচিত নয়, কারণ উইকির চেয়ে আমার পড়ালেখা অনেক গুরুত্ত্বপূর্ণ। তবে আশার বিষয়, অতি সম্প্রতি আমি এই দুঃষহ অবস্থা হতে পরিত্রাণ পেতে শুরু করেছি। আর আপনার suggest করা Recovering from Wiki লেখাটা বেশ কার্যকর বলে মনে হল। আর পরীক্ষা নিয়ে আমার অবশ্য কোন ভয় নেই, কারণ আমার প্রস্তুতি শেষ, শুধু রিভিশন দিচ্ছি। আপনার মত Stanford trained একজন ডাক্তারের সাথে পরিচিত (exactly পরিচিত না, তারপরও যতটুকুই হোক)হতে পেরে ভাল লাগল। আর আমি বাংলা উইকিতে নিবন্ধিত হই ২০০৯ এর মে মাসে, তবে বাংলা টাইপ করা বেশ কষ্টকর বলে এতদিন তেমন কোন অব্অদান রাখতে পারিনি; কিন্তু আশ্চর্যের বিষয় এই যে, প্রায় এক মাস আগে কী এক অদৃশ্য শক্তি আমাকে এই দূরুহ কাজ (বাংলা টাইপ করা) করতে প্রচণ্ডভাবে উদ্বুদ্ধ করল যে এখন আমি ইংরেজী উইকির এয়ে বাংলাতেই অনেক বেশি সময় দিচ্ছি। তাই ইংলিশ উইকিতে আমার মোট এডিট ১৩০০ এর মত হলেও বাংলাতে প্রায় ৩০০ এর মত। তবে যে হার আমি এডিত করছি তাতে মনে হচ্ছে ১০০০ এডিত হতে খুব বেশি দিন লাগবে না। যাই হোক, আপনার উত্তরের অপেক্ষায় থাকলাম, ভাল থাকবেন। তানভির মোর্শেদ ১৫:১৮, ৯ জানুয়ারি ২০১০ (UTC)
[সম্পাদনা] ধন্যবাদ
ধন্যবাদ সপ্তর্ষিদা আমার মঙ্গলের স্বার্থে সতর্ক করে দেয়ার জন্য। কয়েক সপ্তাহ আগেও আমার যে “উইকি-অ্যাডিকশন” ছিল, সেটা এখন অতটা নেই। বর্তমানে আমার ফার্স্ট প্রায়োরিটি হল অ্যাকাডেমিক পড়ালেখা তথা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। আমি সেই লক্ষ্যে এগোচ্ছি। আর ফ্রি টাইমে আমি উইকিতে সম্পাদনার কাজ করছি। মানে আমার কাছে উইকি এখন পড়ালেখার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিছু নয়। --তানভির মোর্শেদ (talk) ১৫:১৩, ২৯ জানুয়ারি ২০১০ (UTC)
[সম্পাদনা] 21 FEBRUARY
অমর একুশের শুভেচ্ছা রইল।Mzsabusayeed (talk) ০৬:১৫, ১৬ ফেব্রুয়ারি ২০১০ (UTC)
[সম্পাদনা] শুভেচ্ছা
| সবাইকে ফাতেহা-এ-দোয়াজ-দহম ও দোলের শুভেচ্ছা। |
|---|
Mzsabusayeed (আলাপ) ০৫:০৫, ২৭ ফেব্রুয়ারি ২০১০ (UTC)
[সম্পাদনা] বঁটি
ধন্যবাদ সপ্তর্ষিদা। আমি নিশ্চই রেফারেন্সগুলো কাজে লাগাবো।--জয়ন্ত (আলাপ | অবদান) ১৬:৪৭, ২৭ জুলাই ২০১০ (UTC)
[সম্পাদনা] উইকিপদক
| পথনির্দেশ পদক | ||
| বাস্তব জীবনে যথেষ্ট ব্যস্ত থাকা সত্ত্বেও বিভিন্ন নিবন্ধের আলাপ পাতা ও ব্যবহারকারী আলাপ পাতায় উইকিপিডিয়ায় সম্পাদনা ও বিষয়বস্তু সম্পর্কে গঠনমূলক ও গুরুত্বপূর্ণ মতামত রাখা, প্রয়োজনীয় তথ্যসূত্র সরবরাহ করা, ও সঠিক সিদ্ধান্তে পৌঁছতে ধারাবাহিকভাবে সহযোগীতা ও পথনির্দেশ করায় শ্রদ্ধেয় সপ্তর্ষিদাকে....:) — তানভির • আলাপ • ০৮:০২, ৪ আগস্ট ২০১০ (UTC) |
- এ আপনার প্রাপ্য সপ্তর্ষিদা। যা হোক সপ্তাহ খানেক আগে আপনাকে একটা ই-মেইল করেছিলাম। পেয়েছিলেন কি? তেমন জরুরী কিছু না.. এই কেমন আছেন জানতে চেয়ে। ভালো থাকবেন সবসময়। — তানভির • আলাপ • ০৩:৩৬, ৫ আগস্ট ২০১০ (UTC)
[সম্পাদনা] ফিরছেন দেখে ভাল লাগলো
প্রিয় সপ্তর্ষি, আজ দেখলাম মুসার পাতায় লিখেছেন। তার মানে প্রচন্ড ব্যস্ততার মধ্যেও সময় করেছেন। আপনাকে দেখে কেন সবাই শেখে না?? ভাল থাকবেন। 119.30.39.45 (আলাপ) ১৩:৩৩, ১২ আগস্ট ২০১০ (ইউটিসি)
[সম্পাদনা] কলকাতা নিবন্ধ সংক্রান্ত পরামর্শ
কলকাতা নিবন্ধটিকে ভবিষ্যতে বাংলা উইকিপিডিয়ার নির্বাচিত নিবন্ধের স্তরে উন্নীত করার ইচ্ছা পোষণ করি। বর্তমানে নিবন্ধটি সম্পূর্ণ হলেও বহু লাল লিঙ্ক রয়েছে, যেগুলি ধীরে ধীরে পূর্ণ করা হচ্ছে। নিবন্ধটিতে আরও কি কি সংশোধন ও পরিবর্তন করলেন ভাল হয় এই ব্যাপারে আপনার সুচিন্তিত মতামত ও পরামর্শ পেলে উপকৃত হব। পরামর্শ আলাপ:কলকাতা পৃষ্ঠায় দিলে ভাল হয়। ধন্যবাদান্তে --অর্ণব দত্ত (আলাপ) ০৬:৪৯, ১৩ নভেম্বর ২০১০ (ইউটিসি)
[সম্পাদনা] রবীন্দ্রনাথ ঠাকুর: পর্যালোচনার অনুরোধ ও মতামত প্রার্থনা
সকলেই অবগত আছেন, আগামী মে মাসে (বৈশাখ, ১৪১৮) বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসার্ধশতবার্ষিকী। এই উপলক্ষ্যে আমরা বাংলা উইকিপিডিয়ার পক্ষ থেকে "রবীন্দ্রনাথ ঠাকুর" নিবন্ধটিকে "নির্বাচিত নিবন্ধ" স্তরে উন্নীত করে সংস্কৃতির এই মিলনোৎসবে সামিল হতে পারি। কিন্তু নির্বাচিত নিবন্ধ স্তরে উন্নীত করতে গেলে প্রথমে প্রয়োজন হয় নিবন্ধটির পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা। নিবন্ধে কী কী ত্রুটি রয়েছে বা আরও কী করলে, নিবন্ধটি সর্বাঙ্গসুন্দর হতে পারে - তা পাঠক-লেখকের আলোচনাসাপেক্ষ বিষয়। বৈশাখ মাস যদিও এখনও অনেকখানি দূরে, তাও পূর্বতন অভিজ্ঞতা থেকে জানি এই আলোচনা সময়সাপেক্ষ। তাই এখনই যদি অন্যান্য অবদানকারীরা এই নিবন্ধের পর্যালোচনা শুরু করে মতামত প্রকাশ করতে থাকেন; তাহলে যথাসময়ে অল্প আয়াসেই আমরা এই নিবন্ধটিকে নির্বাচিত নিবন্ধ স্তরে উন্নীত করতে পারব। ভাল নিবন্ধ রূপে এর মনোনয়ন দাখিল করা হয়েছে। কিন্তু পর্যালোচনার আগে সাধারণ আলোচনার মাধ্যমে নিবন্ধটিকে সংশোধন-পরিমার্জন করে নিলে নির্বাচন প্রক্রিয়া সহজতর হবে। এদিকে বাংলা উইকিপিডিয়ার নির্বাচিত নিবন্ধের সংখ্যাও অনেক কম। সেই সংখ্যা বৃদ্ধি করা একান্ত প্রয়োজন। সুতরাং সকলের কাছে আমার বিনীত অনুরোধ, পর্যালোচনা-আলোচনার কাজ শুরু করলে ভাল হয়। ধন্যবাদান্তে --অর্ণব দত্ত (আলাপ) ১৪:৫৮, ২১ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)
[সম্পাদনা] রবীন্দ্রনাথ ঠাকুর: প্রথম পুনর্লিখনের সমাপ্তি ঘোষণা ও দ্বিতীয় পর্যালোচনার অনুরোধ
প্রথম পর্যালোচনার পর যে সামান্য মতামত পেয়েছি, সেই অনুযায়ী নিবন্ধটির পুনর্লিখন করা হল। কিন্তু তা সত্ত্বেও মনে হয়, নিবন্ধটিতে আরও কিছু ত্রুটিবিচ্যুতি রয়ে গেছে। নিবন্ধটির সংশোধন-পরিমার্জনে আরও কী কী পদক্ষেপ নিলে ভাল হয়, সেই বিষয়ে আপনার সুচিন্তিত মতামত প্রার্থনা করছি। ধন্যবাদান্তে --অর্ণব দত্ত (আলাপ) ১৫:৩৩, ২৬ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)
[সম্পাদনা] ধন্যবাদ
উইকিপদক প্রদান করে কাজকর্মে বাড়তি উৎসাহ প্রদান করার জন্য সপ্তর্ষিদাকে ধন্যবাদ। --- ইয়াহিয়া (আলাপ) ০৯:১৯, ২৯ জুন ২০১১ (ইউটিসি)
[সম্পাদনা] টেমপ্লেট তৈরি
সপ্তর্ষিদা টেমপ্লেটটি (টেমপ্লেট:The Wikignome Award) আমি তৈরি করে দিয়েছি। কিন্তু "The Wikignome Award" এর অনুবাদটি করিনি, কারণ এর বাংলা অনুবাদটি কি হবে আমি ঠিক বুঝতে পারছি না। আর আপনার বার্তার এই কথাটি ঠিক বুঝতে পারলাম না "গঙ্গাজলে গঙ্গাপূজা করলে গঙ্গার মানহানি হয় না বোধ করি।", একে কি আপনি টেমপ্লেট বসানোর জন্য দিয়েছিলেন? --- ইয়াহিয়া (আলাপ) ১০:০৯, ২৯ জুন ২০১১ (ইউটিসি)
- ইয়াহিয়া ভাই, টেমপ্লেটটা তৈরি করলেন আপনি, আর তা ব্যবহার করে আপনাকেই পদক দেয়া হলো বলে সপ্তর্ষিদা এমনটা বলেছিলেন, কারণ এটা অনেকটা গঙ্গার জলে (ইয়াহিয়ার পদক দিয়ে) গঙ্গাস্নান (ইয়াহিয়া বরণ)। :) পদকটা আপনার প্রাপ্য ছিল। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৯:৩৫, ২০ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)
[সম্পাদনা] চিকিৎসক নিবন্ধ পর্যালোচনা
সপ্তর্ষি বাবু, বোধ করি আপনার পাতায় ১ম আলাপ আমার। লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে, চিকিৎসক শিরোনামে নিবন্ধ রচনায় অগ্রসর হয়েছি। তন্মধ্যে ভাষাগত, কিংবা অনুবাদজনিত বিষয়, নতুন অনুচ্ছেদ সৃষ্টি ইত্যাদি বিষয়গুলোয়সহ যদি মানোন্নয়নে অগ্রসর হন তাহলে মোটামুটি ও পঠন উপযোগী একটি নিবন্ধ হিসেবে দাঁড়াতে পারে এটি। এছাড়াও উপমহাদেশীয় চিকিৎসাশাস্ত্র সম্পর্কীয় কিছু তথ্য যুক্ত করাও জরুরী। পেশাগত ব্যস্ততায় সকলেই ব্যস্ত, আমি-আপনি-সবাই। এর মধ্যেও যদি আমরা মিনিট পাঁচেক সময় ব্যয় করি তাহলে হয়তো উইকি আরো একটু সমৃদ্ধ হবে, প্রাণবন্ত হবে - এই আমার ধারণা। ভাল থাকবেন ও শুভেচ্ছা সহযোগে - সুব্রত রায় (আলাপ) ০৭:০৭, ২৪ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)
[সম্পাদনা] উইকিপিডিয়া নিয়মিত হওয়ায় আপনার জন্য!
| (আপনি ডাক্তার মানুষ, হয়তো জাংক ফুড পছন্দ হবে না, তবুও দিলাম কারণ এটা আমার খুব পছন্দ!) যা হোক সপ্তর্ষিদা, বেশ অনেক দিন ধরে আপনাকে দেখতাম শুধু রাতের বেলা (বাংলাদেশের সময়) একটু ঢু মেরে গেছেন। কিন্তু এবার দেখছি পুরোদমে সম্পাদনা করছেন, মতামত রাখছেন। খুবই ভালো লাগলো। প্রিয় উইকপিডিয়ানকে তাই তাড়াতাড়ি পুনঃস্বাগত না জানিয়ে আর পারলুম না! যা হোক, জানেন কী না জানি না, তবে ওদিকে মুহাম্মদ ভাইও এখন নিয়মিত হয়েছেন। আপনাদের মতো পুরোনোদের নিয়মিত দেখতে পেরে খুবই ভালো লাগছে। — তানভির • আলাপ • ১৩:০৪, ১৮ মার্চ ২০১২ (ইউটিসি) |
- সপ্তর্ষিদা, হাইপোথাইরয়েডিজম নিবন্ধটি উন্নত করতে যদি কোনো পরামর্শ দিতে পারেন বা কাজ করতে পারেন তবে খুশি হই। — তানভির • আলাপ • ১৩:০৬, ১৮ মার্চ ২০১২ (ইউটিসি)
[সম্পাদনা] Talkback
Message added ১৭:৩৩, ২৫ মার্চ ২০১২ (ইউটিসি). আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই নির্দেশনাটি মুছে ফেলতে পারেন।
নাসির খান সৈকত • আলাপ • ১৭:৩৩, ২৫ মার্চ ২০১২ (ইউটিসি)
[সম্পাদনা] উইকিপিডিয়া:প্রস্তাবিত ভালো নিবন্ধ/ইয়োহানেস কেপলার
মতামত চাই এখানে - উইকিপিডিয়া:প্রস্তাবিত ভালো নিবন্ধ/ইয়োহানেস কেপলার -- মুহাম্মদ (আলাপ) ০৭:৫৯, ২৬ মে ২০১২ (ইউটিসি)
[সম্পাদনা] নতুন ব্যবহারকারী তৈরি ও কর্মকাণ্ডবৃদ্ধি প্রকল্পে আপনার মতামত প্রয়োজন
প্রিয় অবদানকারী,
বাংলা উইকিপিডিয়ার ব্যবহারকারী বৃদ্ধি ও নতুন ব্যবহারকারীদের জন্য সম্পাদনার পরিবেশ উন্নয়নের উদ্দেশ্য উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প চালু হয়েছে। এই প্রকল্প সফল করতে আপনার মতামত প্রয়োজন। ইতিমধ্যেই কিছু ব্যবহারকারী তাঁদের মতামত জানিয়েছেন। তাঁদের মতামতের প্রেক্ষিতে আমরা একটি সারকথায় উপনীত হয়েছি, যা এখানে পাওয়া যাবে।
সেই সাথে সুনিশ্চিতভাবে কতোগুলো বিষয় নির্ধারণ করার উদ্দেশ্যে আমাদের কয়েকটি প্রশ্নের উত্তর জানা প্রয়োজন। অনুগ্রহ করে এই আইডিয়াগুলোর ওপর আপনার মতামত প্রদানসহ ঐ পাতায় উল্লেখিত প্রশ্নগুলোর উত্তর প্রদান করে আমাদের এই প্রকল্পটি এগিয়ে নিতে সহায়তা করুন। বাংলা উইকিপিডিয়ার একজন সক্রিয় অবদানকারী হিসেবে আপনার মন্তব্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সেই সাথে এই প্রকল্প সম্পর্কিত যে-কোনো জিজ্ঞাসায় নিঃসঙ্কোচে আমার আলাপ পাতায় বার্তা রাখুন। এছাড়াও tanvir
wikimedia.org ঠিকানায় আমাকে ই-মেইলও করতে পারেন। আপনাদের সবার অংশগ্রহণে বাংলা উইকিপিডিয়া আরও সমৃদ্ধ হোক ও দ্রুত গতিতে এগিয়ে যাক! — তানভির রহমান • আলাপ • ১০:২১, ৩ জুন ২০১২ (ইউটিসি)।