বোর্ন্মাথ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বোর্ন্মাথ (Bournemouth) ইংল্যান্ডের দক্ষিনাঞ্চলে সমুদ্র সৈকতের পারে অবস্থিত একটি ছোট শহর। ছুটি কাটানো বা আমোদ-প্রমোদের জন্যে এটি বিলেতবাসীদের কাছে জনপ্রিয়। ইংল্যান্ডের রাজনৈতিক দলগুলোর বাৎসরিক সভার জন্যেও প্রায়শই বোর্ন্মাথ-কে ব্যবহার করা হয়।
বোর্নমাথ শহরটি বোর্নমতথ বরোতে অবস্থিত। ২০০১ সালের আদমশুমারি অনুসারে এর জনসংখ্যা ১৬৩,৪৪৪ জন। এটি ডরসেটের বৃহত্তম শহর। এছাড়া এটি ইংল্যান্ডের দক্ষিণ উপকূলের, এবং সাউদাম্পটন ও প্লিমাউথের মধ্যকার বৃহত্তম শহর।
লুইস ট্রেগনওয়েল ১৮১০ সালে বোর্নমাথ শহরটি প্রতিষ্ঠা করেন। রেলওয়ের আবির্ভাবের সাথে সাথে এই শহরের আকার বাড়তে থাকে। ১৮৭০ সালে এটি নগর হিসাবে স্বীকৃতি পায়। শুরুতে এটি হ্যাম্পশায়ারের অংশ ছিলো। ১৯৭৪ সাল থেকে এটি ডরসেটের অন্তর্গত।
[সম্পাদনা] বহির্সংযোগ
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত চিত্র বা অডিও রয়েছে: বোর্ন্মাথ |
- Official Bournemouth Borough Council information site
- Official Bournemouth tourist information site
- United Kingdom Census 2001 statistics for Bournemouth
- Bournemouth University
- The Arts Institute at Bournemouth
- Geology of the Dorset Coast website
- Bournemouth Daily Echo
- An extensive nightguide for Bournemouth
- AFC Bournemouth, the local professional football club
- Winton Watch - news and information about the Winton area of Bournemouth
- Neighbourhood Management in Southbourne and Boscombe West, Bournemouth
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।