বোনাভেনতুরা কাভালিয়েরি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বোনাভেনতুরা কাভালিয়েরি (ইতালীয়: Bonaventura Cavalieri বোনাভ়েন্তুরা কালাভ়্‌য়েরি) (১৫৯৮-১৬৪৭) ইতালীয় গণিতবিদ যিনি ক্ষেত্রফল ও আয়তন গণনার জন্য তাঁর ‘অবিভাজ্য’ (indivisibles) পদ্ধতির জন্য পরিচিত। তাঁর পদ্ধতিতে একটি ক্ষেত্রফলকে অনেকগুলি রেখার সমষ্টি এবং একটি আয়তনকে অনেকগুলি ক্ষেত্রফলের সমষ্টি হিসাবে কল্পনা করা হয়। তাঁর এই কাজেই যোগজকলনের (intergral calculus) প্রাথমিক ধারণার দেখা মিলে।

পয়সার মাধ্যমে কাভালিয়েরির নীতির উপস্থাপন

তাঁর পদ্ধতির একটি উপপাদ্য নিম্নরূপ: যদি দুইটি ঘনবস্তুর উচ্চতা একই হয় এবং ভূমির সমান্তরালে ও সমদূরত্বে অবস্থিত ছেদাংশের ক্ষেত্রফল সমান হয়, তবে তাদের আয়তন সমান হবে।

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ