বেভারলি হিল্স হাই স্কুল
| বেভারলি হিল্স হাই স্কুল | |
| অবস্থান | |
|---|---|
| ২৪১ মরেনো ড্রাইভ বেভারলি হিল্স, ক্যালিফোর্নিয়া, ৯০২১২ যুক্তরাষ্ট্র |
|
| প্রাথমিক তথ্যাদি | |
| প্রকার | পাবলিক উচ্চ বিদ্যালয় |
| নীতি | Today Well Lived |
| প্রতিষ্ঠাকাল | ১৯২৭ |
| স্কুল বিভাগ | বেভারলি হিল্স হাই স্কুল ডিসট্রিক্ট |
| শ্রেণী | ৯-১২ |
| অধ্যক্ষ | Joseph Guidetti |
| অনুষদ | 100.4 (on FTE basis)[১] |
| Enrollment | 2,368 (as of 2005–06)[১] |
| ছাত্র-শিক্ষক অনুপাত | 23.5[১] |
| রঙসমূহ | কালো, কমলা, ও সাদা |
| ডাকনাম | Normans |
| পত্রিকা | Highlights |
| বার্ষিকী | Watchtower |
| তথ্যাদি | 310-229-3685 |
| ওয়েবসাইট | School website |
বেভারলি হিল্স হাই স্কুল (ইংরেজি: Beverly Hills High School), যা সংক্ষেপে বেভারলি বা বিএইচএইচএস নামে পরিচিত। এটি ক্যালিফোর্নিয়ার বেভারলি হিল্সের একটি নামকরা পাবলিক বিদ্যালয়। বেভারলি হিল্সে আরেকটি পাবলিক উচ্চ বিদ্যালয় হচ্ছে মরেনো হাই স্কুল, যা বেভারলি হিল্স স্কুলেরর ক্যাম্পাসের ভেতরেই অবস্থিত, এবং এটির একটি অংশ।
বেভারলি, বেভারলি হিল্স ইউনিফায়েড স্কুল ডিসট্রিক্টের অন্তর্গত। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের পশ্চিম পার্শ্বের সীমান্তবর্তী সেঞ্চুরি সিটিতে প্রায় ১৯.৫ একর জায়গা নিয়ে স্কুলটি গঠিত। স্কুলের জায়গাটি আগে বেভারলি হিল্স স্পিডওয়ের অন্তর্গত ছিলো, যা ১৯২৪ সালে বন্ধ করে দেওয়া হয়। আর বেভারলি হিল্স স্কুলটির প্রতিষ্ঠা হয় ১৯২৭ সালে। স্কুল ভবনটির স্থপতি ছিলেন রবার্ট ডি. ফারকুহার, এবং তিনি ফরাসী নরমান্ডি ধাঁচে ভবনটির নকশা আঁকেন।
২০০৫-০৬ বছরের হিসাব অনুযায়ী এই স্কুলে পড়াশোনাকৃত শিক্ষার্থীর সংখ্যা ২,৩৬৮ এবং মোট ক্লাসরুম শিক্ষক আছেন ১০০.৪ জন। অর্থাৎ ছাত্র-শিক্ষক অনুপাত হচ্ছে ২৩.৫।[১]
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ ১.০ ১.১ ১.২ ১.৩ Beverly Hills High School, National Center for Education Statistics. Accessed February 12, 2008.