বেবেতো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বেবেতো
Bebeto cropped.jpg
ব্যক্তিগত তথ্য
জন্মতারিখ ১৬ ফেব্রুয়ারী, ১৯৬৪
জন্মস্থান সালভাদর, ব্রাজিল
উচ্চতা ১.৭৮ মিটার
অবস্থান স্ট্রাইকার
পেশাদারী ক্লাব*
বছর ক্লাব উপস্থিতি (গোল)
১৯৮৩
১৯৮৩-৮৯
১৯৮৯-৯১
১৯৯২-৯৬
১৯৯৬
১৯৯৭
১৯৯৭
১৯৯৭
১৯৯৮-৯৯
১৯৯৯
২০০০
২০০০
২০০১-০২
২০০২
ভিতোরিয়া
ফ্ল্যামেঙ্গো
ক্লাব ভাস্কো দা গামা
দেপোর্তিভো লা করুনিয়া
ফ্ল্যামেঙ্গো
সেভিয়া
ভিতোরিয়াল
ক্রুজেইরো
বোটাফোগো
তোরোস নেজা
কাশিমা এন্টলারস
ভিতোরিয়া
ক্লাব ভাস্কো দা গামা
আল ইত্তিহাদ
জাতীয় দল
১৯৮৫-১৯৯৮ ব্রাজিল ফুটবল দল।ব্রাজিল ৭৫ (৩৯)

* পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা
শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে তারিখ অনুযায়ী সঠিক।


বেবেতো (ইংরেজি: Bebeto)(জন্ম: ১৬ই ফেব্রুয়ারি, ১৯৬৪) ব্রাজিল দলের প্রাক্তন স্ট্রাইকার। রোমারিওর সাথে অনবদ্য জুটি ১৯৯৪ সালে ব্রাজিলকে বিশ্বকাপ জয়ের গৌরব এনে দেয়। ২০১০ সালের বেবেতো ব্রাজিল পার্লামেন্টের সাংসদ নির্বাচিত হন।

[সম্পাদনা] খেলোয়ারী জীবন

ব্রাজিল জাতীয় দলের হয়ে বেবেতোর অভিষেক ১৯৮৫ সালে। হলুদ-নীল জার্সি গায়ে তিনি খেলেছেন যথাক্রমে ১৯৯০,১৯৯৪ এবং ১৯৯৮ সালের বিশ্বকাপ। ১৯৯৪ সালে তিনি ছিলেন আসর সেরাদের মাঝে একজন। রোমারিওর সাথে জুটি বেঁধে সে টুর্নামেন্টে ৩ গোল করে ব্রাজিলের শিরোপোজয়ে অবদান রাখেন। ১৯৯৮ সালের বিশ্বকাপেও সমসংখ্যক গোল করেন, সেবার ব্রাজিল ফাইনালে ওঠে।

১৯৯৪ সালের বিশ্বকাপের আরও একটি ঘটনা তাকে বিশ্বজোড়া খ্যাতি এনে দেয়। হল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের কয়েকদিন আগেই তাঁর তৃতীয় সন্তানের। হল্যান্ডের জালে বল জড়িয়ে দেয়ার সাথে সাথে তিনি দৌড়ে মাঠের পার্শ্বরেখায় ছুটে যান। দু'হাতে কোন অদৃশ্য শিশুকে দোলানোর ভঙ্গিমায় নাড়াতে থাকেন। সতীর্থ রোমারিও এবং মাজিনহো তার সাথে একই কায়দায় গোল-উদযাপনে যোগ দিন। তাদের তিনজনের এই অভূতপূর্ব কায়দায় গোল-উদযাপন বিপুল জনপ্রিয়তা পায়।

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ