বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
| বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর | |
|---|---|
| স্থাপিত | ২০০৮ |
| ধরন | সরকারি বিশ্ববিদ্যালয় |
| আচার্য | রাষ্ট্রপতি আব্দুল হামিদ |
| উপাচার্য | অধ্যাপক ড. মু. আবদুল জলিল মিয়া[১] |
| অবস্থান | রংপুর, বাংলাদেশ |
| ক্যাম্পাস | শহরে |
| অন্তর্ভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন |
| ওয়েবসাইট | www.brur.ac.bd |
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ৮ অক্টোবর ২০০৮ সালে রংপুরে প্রতিষ্ঠিত হয়। এটি রংপুর বিভাগের একমাত্র পুর্ণাঙ্গ সরকারি বিশ্ববিদ্যালয়। রংপুর বিশ্ববিদ্যালয় নামে যাত্রা শুরু করে ২০০৯ সালে নারী জাগরনের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মরণে নাম পরিবর্তিত হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। রংপুর বিভাগের ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষায় এই বিশ্ববিদ্যালয় অসামান্য অবদান রাখছে। বর্তমানে বিভিন্ন বিভাগে প্রায় ৩০০০ শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছে।
পরিচ্ছেদসমূহ |
ক্যাম্পাস [সম্পাদনা]
রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ ও রংপুর ক্যাডেট কলেজ সংলগ্ন পার্কের মোড়ে এই ক্যাম্পাসটি গড়ে উঠেছে যা রংপুর শহরের প্রাণকেন্দ্র থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে রংপুর কুড়িগ্রাম মহাসড়কে অবস্থিত।
অনুষদ ও বিভাগ [সম্পাদনা]
কলা অনুষদ [সম্পাদনা]
- বাংলা(৬০)
- ইংরেজি(৬০)
- ইতিহাস(৬০)
সমাজ বিজ্ঞান অনুষদ [সম্পাদনা]
- অর্থনীতি(৬০)
- রাষ্ট্রবিজ্ঞান(৬০)
- সমাজ বিজ্ঞান(৬০)
- ওম্যান এন্ড জেন্ডার স্ট্যাডিজ(৬০)
- গণযোগাযোগ ও সাংবাদিকতা(৬০)
- লোকপ্রশাসন (পাবলিক এ্যাডমিনিস্ট্রেশন) (৬০)
বিজ্ঞান অনুষদ [সম্পাদনা]
- পদার্থ(৬০)
- গণিত(৬০)
- রসায়ন(৬০)
- পরিসংখ্যান(৬০)
প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ [সম্পাদনা]
- কম্পিউটার সায়েন্স ও ইন্জিনিয়ারিং(৬০)
- ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন (৬০)
জীব ও ভূবিজ্ঞান অনুষদ [সম্পাদনা]
- ভূগোল ও পরিবেশ বিজ্ঞান(৬০)
- দূর্যোগ ব্যাবস্থাপনা(৬০)
ব্যবসায় প্রশাসন অনুষদ [সম্পাদনা]
- অ্যাকাউন্টিং(৬০)
- মার্কেটিং(৬০)
- ম্যানেজমেন্ট(৬০)
- ফিনান্স ও ব্যাংকিং(৬০)
ইনস্টিটিউট [সম্পাদনা]
এ বিশ্ববিদ্যালয়ের অধীনে ড. ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে।[২]
সংগঠনসমূহ [সম্পাদনা]
রাজনৈতিক [সম্পাদনা]
ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট , জাতীয়তাবাদী ছাত্রদল
সাংস্কৃতিক [সম্পাদনা]
রণন , গুনগুন , বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি
বিবিধ [সম্পাদনা]
আবাসিক হলসমূহ [সম্পাদনা]
ছাত্র হল [সম্পাদনা]
- বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হল (নির্মানাধীণ)
ছাত্রী হল [সম্পাদনা]
- শেখ ফজিতুন্নেছা মুজিব হল (নির্মানাধীণ)
স্থাপত্যসমূহ [সম্পাদনা]
সুযোগ-সুবিধাসমূহ [সম্পাদনা]
উপাচার্যের তালিকা [সম্পাদনা]
| নাম | হইতে | পর্যন্ত |
|---|---|---|
| ড. এম. লুত্ফর রাহমান | ২০ অক্টোবর, ২০০৮[৩] | ৭ মে, ২০০৯ |
| অধ্যাপক ড. মু. আবদুল জলিল মিয়া | ৮ মে, ২০০৯[১] | বর্তমান |
বহিঃসংযোগ [সম্পাদনা]
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ ১.০ ১.১ "আব্দুল জলিল রংপুর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য"। bdnews24.com। 2009-05-07। http://www.bdnews24.com/bangla/details.php?id=49293&cid=2&aoth=1। সংগৃহীত 2009-05-08।
- ↑ দৈনিক কালেরকণ্ঠ, ১৪ নভেম্বর, ২০১১, মুক্তধারা, পৃঃ ১৭, মুদ্রিত সংস্করণ
- ↑ "New Rangpur University gets VC"। bdnews24.com। ২০০৮-১০-২০। http://www.bdnews24.com/details.php?id=124530&cid=2।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |