বেউলফ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বেউলফ
Beowulf.firstpage.jpeg
Cotton Vitellius A. xv.-এ বেউলফ-এর প্রথম পৃষ্ঠা
Author(s) অজ্ঞাত
ভাষা প্রাচীন ইংরেজি (পশ্চিম স্যাক্সন ও কিছুটা অ্যাংলিকান মিশ্রিত)
তারিখ অজ্ঞাত, খ্রিষ্টীয় অষ্টম থেকে একাদশ শতাব্দীর মধ্যবর্তী কোনো সময়
State of existence manuscript suffered damage from fire in 1731 ১৭৩১ সালের অগ্নিকাণ্ডে পাণ্ডুলিপিটি ক্ষতিগ্রস্থ হয়।
Manuscript(s) Cotton Vitellius A. xv
First printed edition by Thorkelin (1815)
ধরণ narrative heroic poetry
Verse form alliterative verse
দৈর্ঘ্য c. 3182 lines
বিষয় the battles of Beowulf, the Geatish hero, in youth and old age
Setting Denmark and Sweden
Personages include Beowulf, Hygelac, Hrothgar, Wealhtheow, Hrothulf, Æschere, Unferth, Grendel, Grendel's mother, Wiglaf, Hildeburh.

বেউলফ (ইংরেজি: Beowulf; /ˈbeɪ.ɵwʊlf/; প্রাচীন ইংরেজিতে আ-ধ্ব-ব: [ˈbeːo̯wʊlf] or আ-ধ্ব-ব: [ˈbeːəwʊlf])[১] একটি প্রাচীন ইংরেজি বীররসাত্মক মহাকাব্যের প্রথাগত শিরোনাম। স্ক্যান্ডিনেভিয়ার পটভূমিতে লিখিত ৩১৮২টি অনুপ্রাসবহুল দীর্ঘ পঙক্তিবিশিষ্ট এই মহাকাব্যটিকে অ্যাংলো-স্যাক্সন সাহিত্যের অন্যতম প্রধান সাহিত্যকীর্তি বলে মনে করা হয়। নোওয়েল কোডেক্স নামে পরিচিত একমাত্র পাণ্ডুলিপিটিতে এই মহাকাব্যটি পাওয়া যায়। খ্রিষ্টীয় অষ্টম[২][৩] থেকে একাদশ শতাব্দীর প্রথম ভাগের[৪] মধ্যবর্তী সময়ে কোনো অজ্ঞাতনামা অ্যাংলো-স্যাক্সন কবি এই মহাকাব্য রচনা করেন।

এই মহাকাব্যে গিট জাতির যোদ্ধা বেউলফ ও তাঁর তিন প্রধান প্রতিপক্ষের যুদ্ধ বর্ণিত হয়েছে। এই তিন প্রতিপক্ষ হল ডেন জাতীয় রাজা হ্রথগারের মিড হল আক্রমণকারী গ্রেন্ডেল নামক দৈত্য, গ্রেন্ডেলের মা, এবং একটি অনামাঙ্কিত ড্রাগন। শেষ যুদ্ধটি সংঘটিত হয়েছিল বেউলফের শেষ জীবনে। তিনি তখন গিট জাতির রাজা ছিলেন। শেষ যুদ্ধে বেউলফ মারাত্মকভাবে আহত হন। এরপর তাঁর মৃত্যু হলে তাঁর ভৃত্যেরা তাঁকে গিটল্যান্ডের একটি সমাধিস্তুপের মধ্যে সমাহিত করে।

[সম্পাদনা] পাদটীকা

  1. In Old English the "ēo" in Bēowulf was probably a diphthong, although its phonetic value is disputed; see Smith, Jeremy (2005). Essentials of Early English: An Introduction to Old, Middle and Early Modern English. প্রকাশক: Routledge. p. 49. . আ-ধ্ব-ব: [ˈbeːo̯wʊlf] is cited by Mitchell, Bruce; Robinson, Fred C. (1986). Diphthongs. A Guide to Old English. প্রকাশক: Blackwell. pp. 14–15. ; আ-ধ্ব-ব: [ˈbeːəwʊlf] by Hogg, Richard M.; Blake, Norman Francis (1992). Phonology and Morphology. The Cambridge History of the English Language: The beginning to 1066. প্রকাশক: Cambridge University Press. pp. 86–88. 
  2. Tolkien, J. R. R. (1958). Beowulf: the Monsters and the Critics. প্রকাশক: Oxford University Press. (London). p. 127. 
  3. Hieatt, A. Kent (1983). Beowulf and Other Old English Poems. প্রকাশক: Bantam Books. (New York). p. xi-xiii. 
  4. Kiernan, Kevin (1996). Beowulf and the Beowulf Manuscript. প্রকাশক: University of Michigan. (Ann Arbor, MI). footnote 69 pg 162, 90, 258, 257, 171, xix-xx, xix, 3, 4, 277–278 , 23–34, 29, 29, 60, 62, footnote 69 162. আইএসবিএন 0-472-08412-7. http://books.google.com/?id=_s61FWPxcCoC&printsec=frontcover&q=. 

[সম্পাদনা] বহিঃসংযোগ

Wikisource-logo.svg
এই নিবন্ধ সম্পর্কে উইকিসোর্সে মৌলিক রচনা রয়েছে:
See hypertext editions above.

টেমপ্লেট:Beowulf টেমপ্লেট:Old English poetry টেমপ্লেট:Anglo-SaxonPaganism

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ