বৃহত্তর কলকাতা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কলকাতা মহানগরীয় অঞ্চল বা কলকাতা মেট্রোপলিটান অঞ্চল পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা মহানগরের একটি সংযুক্ত নগরাঞ্চল। কলকাতা মহানগরীয় অঞ্চল নিম্নোক্ত অঞ্চলগুলির সমষ্টি:
- তিনটি পৌরসংস্থা – কলকাতা পৌরসংস্থা, হাওড়া পৌরসংস্থা ও চন্দননগর পৌরসংস্থা;
- ৩৮টি পুরসভা
- ৭২টি নগরাঞ্চল
- ৫২৭টি ছোটো শহর ও গ্রাম[১]
জনপরিসংখ্যান [সম্পাদনা]
২০০১ সালে জনগণনার তথ্য অনুসারে কলকাতা মহানগরীয় অঞ্চলের মোট জনসংখ্যা ১৩,২১৬,৫৪৬ জন অর্থাৎ ১ কোটি ৩০ লক্ষের কিছু বেশি। অঞ্চলটির আয়তন ১,০২৬ বর্গ কিলোমিটার এবং জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ১২,৮৮৩ জন। ২০০৩ সালের একটি কেএমডিএ রিপোর্ট অনুসারে এই অঞ্চলের আনুমানিক জনসংখ্যা ১৪,০০০,০০০ জন। আয়তন ১৭৮৫ বর্গ কিলোমিটার এবং জনঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৭৮৪৩ জন।[১] আবার ২০০৫ সালের একটি কেএমডিএ রিপোর্ট জানাচ্ছে এই অঞ্চলের জনসংখ্যা দেড় কোটি অতিক্রম করেছে। আয়তনও বেড়ে দাঁড়িয়েছে ১৮৫৪ বর্গ কিলোমিটারে।[২]
পাদটীকা [সম্পাদনা]
- ↑ ১.০ ১.১ Kolkata. Metropolis.org.
- ↑ About KMDA Official website of KMDA. URL accessed on 7 April, 2006