বুল্লা সাহ
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (আগস্ট ২০১১) |
| বুল্লা শাহ | |
|---|---|
![]() An artistic depiction of বুল্লা শাহ |
|
| সুফি কবি | |
| জন্ম | ১৬৮০ Uch, পশ্চিম পাঞ্জাব |
| মৃত্যু | ১৭৫৭ C.E. কাসুর, [[[পাঞ্জাব, Pakistan|Punjab]] |
| Honored in | Islam |
| Influences | Prophets of Islam, Shah Hussain, Sultan Bahu, Shah Sharaf |
| Influenced | Countless Pakistani সুফি কবিতা |
| Tradition/Genre | কাফি |
বুল্লা শাহ (১৬৮০–১৭৫৭) (Punjabi: بلہے شاہ, ਬੁੱਲ੍ਹੇ ਸ਼ਾਹ, Hindi: बुल्ले शाह, পুরো নাম আব্দুল্লাহ শাহ) একজন পাঞ্জাবি কবি, সুফি, দার্শনিক এবং একজন মানবতাবাদী।
পরিচ্ছেদসমূহ |
পূর্ব জীবন [সম্পাদনা]
বুল্লা শাহ ১৬৮০ সালে ভাওয়ালপুর, পাঞ্জাবের একটি ছোট গ্রামে জন্ম গ্রহন করেন যা কিনা বর্তমানে পাকিস্থানে অবস্থিত। তার পিতা, শাহ মুহাম্মদ দরবেশ, যিনি একজন শিক্ষক ছিলেন ও ধর্ম প্রচারক হিসাবে একটি মসজিদে কাজ করতেন। বুল্লা শাহের পূর্বপুরুষ বুখারা থেকে এসেছিলেন। ধারনা করা হয় যে তার পুর্বপুরুষগন উজবেকিস্তান হতে এসেছিলেন। তার পুর্বপুরুষগন নবী মুহাম্মদের বংশধর। তিনি যখন ৬ মাসের বয়সের ছিলেন তখন তার পরিবার মালাকওয়াল এ বসবাস শুরু করেন। তিনি মাওলানা মইনুদ্দিন এর শিক্ষা লাভ করেন।
কবিতার ধরণ [সম্পাদনা]
কবিতার ধরনের দিক হতে বুল্লা শাহ এর ধরন ছিল কাফি, যা কিনা একটি পাঞ্জাবি ঘরানার রাগ, সিন্ধি এবং সিরাকি কবিতা শুধু সুফি এবং সিন্ধিদের এবং পাঞ্জাবিদের দ্বারাই ব্যবহারিত হত না বরং শিখ গুরুরাও তা ব্যবহার করতেন।
মানবতাবাদী [সম্পাদনা]
বুল্লা শাহ ছিলেন একজন মানবতাবাদী। বুল্লা শাহকে পাঞ্জাবের লালন হিসেবে চিহ্ণিত করা যায়। মরমী কবি সুফিসাধক ছাড়াও বাবা বুল্লে শাহ ছিলেন পরম মানবতাবাদী। বুল্লা শাহের সময়কালটা মুসলিম ও শিখ দাঙ্গায় দুঃখজনকভাবে ছিল লাঞ্ছিত । সে ভয়াবহ সময়টায় দু-পক্ষেরই বিপুল মানুষ নিহত হচ্ছিল। সে সময়ই একবার একদল শিখ দ্বারা কয়েকজন মুসলিম নিহত হয়। মুসলিমরা বদলা নেবে সিদ্ধান্ত নেয়। প্রতিশোধ হিসেবে মুসলিমরা একজন নিরীহ শিখকে হত্যা করে। মুসলিম হলেও বুল্লা শাহ নিরীহ শিখ হত্যার বিরোধীতা করেন। তিনি দুহাত তুলে বললেন - স্বন্ত্রাস কখনেই স্বন্ত্রাসের জবাব নয়। এভাবে নিহত শিখের পক্ষ নেওয়ায় মোল্লারা বুল্লা শাহের ওপর ক্ষেপে যায়। ক্ষেপে গেলেও বুল্লা শাহ সেই সময়ে পাঞ্জাবের জনগনের জন্য হয়ে উঠেছিলেন শান্তির প্রতীক।
বর্তমান শিক্ষা [সম্পাদনা]
১৯৯০ সালের শুরুএর দিকে জুনুন নামক একটি পশ্চিম পাঞ্জাবি ব্যান্ড তার গান গাওয়া শুরু করে, পরবর্তিতে রাব্বি সারগেইল নামক এক ভারতীয় শিখ 'বুল্লা কি জানা ম্যায় কউন্' (বুল্লা! আমি জানি না, আমি কে) নামক গান রচনা করে ব্যপক খ্যাতি লাভ করেন। এইছাড়া বিখ্যাত ছবি 'দিল সে' এর 'ছাইয়া ছাইয়া' গানটিও বুল্লা সাহের থেকে নেওয়া।
মৃত্যু [সম্পাদনা]
তিনি ১৭৫৭ সালে মারা যান, তার কবর 'কাসুর' এ, যা বর্তমানে পাকিস্তানে অবস্থিত।
