বিশ্রাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শ্রমবিহীন সময় কাটানো হচ্ছে বিশ্রাম, যা শরীর ও মনকে সচল রাখতে অবশ্য-প্রয়োজনীয়। কায়িক শ্রম থামিয়ে চুপচাপ শুয়ে-বসে থাকা বা নিদ্রাযাপন যেমন দেহের বিশ্রাম দেয়; একইভাবে মানসিক উদ্বেগ বা চিন্তাভাবনা থেকে বিরত থাকলে মনের বিশ্রাম হয়। অতিরিক্ত বিশ্রাম অলসতার পর্যায়ে পড়ে। দৈনিক কাজকর্মের পাশাপাশি বিশ্রামের অভ্যাস করলে সুস্থ-সুন্দর জীবনযাপন করা যায়।