বিশাখা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বিশাখা ছিলেন কোশল মহাজনপদের সাকেত নগরের বনিক ধনঞ্জয় শ্রেষ্ঠীর কন্যা এবং শ্রাবস্তী নগরীর বনিক মিগার শ্রেষ্ঠীর পুত্রবধূ। তিনি ভগবান বুদ্ধের অন্যতম উপাসিকাদের মধ্যে একজন ছিলেন। সাবত্থিতে(শ্রাবস্তী) বিশাখা মিগারমাতা নামেই অধিক পরিচিত ছিলেন। পালি শাস্ত্রে বিশাখার মহত্ত্ব, দৃঢ়তা, সাহসিকতার কাহিনী বর্নিত হয়েছে।