বিবি রাসেল
|
|
এই জীবিত ব্যক্তির জীবনীমূলক নিবন্ধটির তথ্য যাচাইয়ের জন্য অতিরিক্ত সূত্র থেকে উদ্ধৃতিদান করা প্রয়োজন। অনুগ্রহপূর্বক নির্ভরযোগ্য উৎস সংযুক্ত করে সাহায্য করুন। জীবিত ব্যক্তির ক্ষেত্রে বিতর্কিত হতে পারে এমন উৎসবিহীন অথবা অপার্যপ্তভাবে উৎসবিহীন উপাদান, বিশেষভাবে যদি সম্ভাব্য কুৎসাপূর্ণ বা ক্ষতিকর হিসেবে গণ্য হয় তবে তা অচিরেই অপসারণ করা হবে। (উৎস খুঁজুন: বিবি রাসেল – সংবাদ, বই, গবেষণাপত্র) |
বিবি রাসেল একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশী ফ্যাশন মডেল এবং ডিজাইনার। তিনি একজন মডেল হিসেবে ইউরোপে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। অনেকের কাছে "বিবি আপা" নামে পরিচিত। বিবি রাসেলের জন্ম চট্টগ্রামে কিন্তু তিনি বেড়ে উঠেন ঢাকায়।
পরিচ্ছেদসমূহ |
[সম্পাদনা] পরিবার
তিনি তার পরিবারের ৫ সন্তানের মধ্যে তৃতীয়। পিতা পরলোকগত মুখলেসুর রহমান এবং মাতা শামসুন্নাহার রহমান। বিবি রাসেলের মাতা পিতা দুজনেই সংস্কৃতিপ্রিয় মানুষ ছিলেন।
[সম্পাদনা] শিক্ষাজীবন
স্কুল জীবন কেটেছে কামরুন্নেসা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হিসেবে। পরবর্তীতে তিনি ছিলেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রী। ৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতার বিবি রাসেলের ফ্যাশন চিন্তায় উজ্জ্বল এবং রঙিন বর্ণের সমাহার লক্ষণীয়। তিনি ফ্যাশন ডিজাইনের উপর গ্রাজুয়েশন ডিগ্রী অর্জন করেন লন্ডনের লন্ডন কলেজ অফ ফ্যাশন থেকে,১৯৭৫ সালে।
[সম্পাদনা] মডেলিং জীবন
প্রথমে যাত্রা শুরু করেন ফটো মডেল হিসেবে। এরপর বিভিন্ন প্রখ্যাত মডেলদের সাথে তিনি র্যাম্প মডেল হিসেবে কাজ করেছেন। ১৯৯৪ সালে তিনি বাংলাদেশে ফিরে আসেন।
[সম্পাদনা] পুরস্কার ও সম্মাননা
এজীবনে অনেক পুরস্কার আর সম্মাননায় ভূষিত হয়েছেন বিবি। সম্প্রতি ২০১০ খ্রিষ্টাব্দের ২৫ ফেব্রুয়ারি তিনি 'দ্যা ক্রস অফ অফিসার অফ দ্যা অর্ডার অফ কুইন ইসাবেলা' (The Cross of Officer of the Order of Queen Isabela) পুরস্কারে ভূষিত হোন তিনি।[১]
[সম্পাদনা] পাদটীকা
- ↑ "জেনারেল কুইজ" (বাংলা ভাষায়) (প্রিন্ট). দৈনিক কালের কণ্ঠ (ঢাকা): p. ১৪. ৮ মার্চ ২০১০ খ্রিস্টাব্দ.