বিবিসি বাংলা
| দেশ | যুক্তরাজ্য |
|---|---|
| Official website | বিবিসি বাংলা'র ওয়েবসাইট |
বিবিসি বাংলা বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের অধীনে বিদেশী ভাষা হিসেবে বাংলা ভাষায় সম্প্রচারিত একটি বিভাগ।
পরিচ্ছেদসমূহ |
[সম্পাদনা] ইতিহাস
বিবিসি থেকে বাংলা সম্প্রচার শুরু হয় ১৯৪১ সালের ১১ই অক্টোবর। প্রথমে এর অনুষ্ঠান সম্প্রচারিত হতো ১৫ মিনিট। নিরপেক্ষ অনুষ্ঠান তথা সংবাদ পরিবেশনের কারণে বাংলাদেশ ও ভারতের ১ কোটি ৩০ লক্ষ বাংলাভাষী মানুষের কাছে এটি একটি জনপ্রিয় নাম। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে এর নিরপেক্ষ সংবাদ প্রচারে বিপুল জনপ্রিয়তা ও বিশ্বাসযোগ্যতা অর্জন করেছিল।
[সম্পাদনা] সম্প্রচার
বিবিসি বাংলা বিভাগের অনুষ্ঠান এফ.এম, মিডিয়াম ওয়েভ ও শর্টওয়েভে সমগ্র বিশ্বে সম্প্রচারিত হয় লন্ডনের বুশ হাউজের সদর দপ্তর হতে। তাছাড়া ঢাকা, কোলকাতা ও দিল্লির ব্যুরো অফিসে এ বিভাগের সম্প্রচার ত্বরান্বিত করতে কাজ করছেন অনেক সংবাদকর্মী ও প্রযোজক। রেডিও, ইন্টারনেট, ইন্টারনেট রেডিও এবং ভিডিও এ সকল মাধ্যমেই বিবিসি বাংলা সম্প্রচারিত হচ্ছে।
বাংলাদেশে যেসব শহর থেকে এফ এম প্রচার তরঙ্গে বিবিসি বাংলার অনুষ্ঠান শোনা যায় তার তালিকা নিম্নরূপঃ-
- ঢাকায় এফ এম ১০০
- চট্টগ্রাম ও রংপুরে এফ এম ১০৫.৪
- রাজশাহী ও সিলেটে এফ এম ১০৫
- কুমিল্লায় এফ এম ১০১.২
- খুলনায় এফ এম ১০২
[সম্পাদনা] সম্প্রচারিত অনুষ্ঠান
বর্তমানে এই বিভাগ থেকে প্রতিদিন সকাল, দুপুর, সন্ধ্যে এবং রাত - ৪ দফায় অনুষ্ঠান সম্প্রচার করা হয়।
- সমসাময়িক ঘটনাবলী নিয়ে অধিবেশন: সর্বশেষ বিশ্বসংবাদ, প্রতিবেদন, সাক্ষাৎকার ও বিশ্লেষণ ও খেলার খবর।
- প্রভাতী ও প্রত্যুষা: ঢাকা ও কলকাতার সংবাদপত্র পর্যালোচনা ।
- ম্যাগাজিন অনুষ্ঠান: শনিবার থেকে শুক্রবার, প্রতিদিন রাতের অধিবেশন পরিক্রমায় বিশ্ব সংবাদ এবং সাময়িক প্রসঙ্গের পর।
- সাপ্তাহিক আয়োজন: (পরিক্রমা ১৬৩০ জিএমটি):
- শুক্রবার: প্রামাণ্য ধারাবাহিক
- শনিবার: খেলাধূলার খবরের সাপ্তাহিক আয়োজন - মাঠে ময়দানে
- রবিবার: শ্রোতাদের চিঠিপত্রের অনুষ্ঠান - প্রীতিভাজনেষু
- সোমবার: ফোন ইন
- মঙ্গলবার: এই বিশ্ব
- বুধবার: এ সপ্তাহের সাক্ষাৎকার - উল্লেখযোগ্য ব্যক্তিদের সাথে সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান
- বৃহস্পতিবার: বিজ্ঞানের আসর৻
- এছাড়াও প্রতি শনিবার প্রবাহতে প্রচারিত হয় ফোন ইন৻
- সর্বশেষ বিশ্ব সংবাদ :(প্রতিদিন ০০৩০, ০১৩০, ১৩৩০ এবং ১৬৩০ জিএমটিতে আপডেট করা হয়।)
[সম্পাদনা] বাংলাদেশ সংলাপ
বিবিসি বাংলার আয়োজন 'বাংলাদেশ সংলাপ' বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেল “চ্যানেল আই”-এর সহযোগিতায় সম্প্রচারিত একটি অনুষ্ঠান, যেটি বিবিসি বাংলা রেডিওতে এবং বিবিসি বাংলার ওয়েবসাইটে নিয়মিত প্রচারিত হতো। সমসাময়িক ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে শ্রোতা, দর্শক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সরাসরি অংশগ্রহণে এ অনুষ্ঠান প্রচারিত হতো। 'বাংলাদেশ সংলাপের' প্রতিটি অনুষ্ঠানে শ্রোতারা আমন্ত্রিত প্যানেল সদস্যদের কাছে তাদের প্রশ্ন এবং কোন কোন ক্ষেত্রে প্রশ্নের উত্তর নিয়ে মতামত দিতেন। অনুষ্ঠানের ব্যাপ্তি ছিলো ৫০ মিনিট। বিবিসি বাংলা এশিয়া, মধ্যপ্রাচ্য, দূরপ্রাচ্য, আমেরিকা এবং ইউরোপ-সহ সমগ্র বিশ্বে বাংলাভাষী মানুয়ের কাছে অন্যতম একটি সংবাদ মাধ্যম।
[সম্পাদনা] আরও দেখুন
[সম্পাদনা] বহিঃসংযোগ
| বাংলায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম |
|---|
| ইউরোপ: বিবিসি বাংলা • ডয়চে ভেলে বাংলা • ভয়স অফ রাশিয়া |
| আমেরিকা: ভয়স অফ অ্যামেরিকা বাংলা |
| এশিয়া: চীন আন্তর্জাতিক বেতার |