বাহামার রাজনীতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

১৯৬৪ সালে ব্রিটেনের কাছ থেকে স্বায়ত্তশাসন লাভ করার পর শ্বেতাঙ্গ ও কৃষাঙ্গ রাজনৈতিক দলের মধ্যে রেষারেষি ছিল। ১৯৬৭ সালে কৃষ্ণাঙ্গ প্রোগ্রেসিভ লিবারেল পার্টি সাধারণ নির্বাচনে জয়লাভ করে। এর নেতা ছিলেন লিন্ডেন পিন্ডলিং। ১৯৭৩ সালে দেশটি স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর পিন্ডলিং ১৯৭০ ও ১৯৮০-র দশক ধরে ক্ষমতা ধরে রাখেন। কিন্তু তাঁর জনপ্রিয়তা ধীরে ধীরে হ্রাস পায় এবং ১৯৯২ সালের নির্বাচনে ফ্রি ন্যাশনাল মুভমেন্ট জয়লাভ করলে হুবার্ট ইংগ্রাহাম প্রধানমন্ত্রী হন। ১৯৯৭ সালে ইঙ্গগ্রাহাম ও তার দল পুনর্নির্বাচিত হন। কিন্তু ২০০২ সালে প্রোগ্রেসিভ লিবারেল পার্টি আবার ক্ষমতায় আসে। এবার পেরি ক্রিস্টি নতুন প্রধানমন্ত্রী হন।