বাবুই
| বাবুই (Weaver) | ||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
আফ্রিকার হলুদ বাবুই পাখি
|
||||||||||
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | ||||||||||
|
||||||||||
|
|
||||||||||
|
অনেক, নীচে দেখুন |
বাবুই একরকম পাখী। খুব সুন্দর বাসা বানায় (বোনে) তাই নাম "তাঁতী পাখী" (Weaver Bird)।
[সম্পাদনা] বাসস্তান
বাবুই পাখির বাসা উল্টানো কলসীর মত দেখতে। বাসা বানাবার জন্য বাবুই খুব পরিশ্রম করে। ঠোঁট দিয় ঘাসের আস্তরণ সারায়। যত্ন করে পেট দিয়ে ঘষে(পালিশ করে) গোল অবয়ব মসৃণ করে। শুরুতে দুটি নিম্নমুখী গর্ত থাকে। পরে একদিক বন্ধ করে ডিম রাখার জায়গা হয়। অন্যদিকটি লম্বা করে প্রবেশ ও প্রস্থান পথ হয়। কথিত আছে: রাতে বাসায় আলো জ্বালার জন্য বাবুই জোনাকী ধরে এনে গোঁজে।
বাবুই এটি দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, ভারত, নেপাল ও পাকিস্তান ছাড়া পৃথিবীর আর কোথাও নেই।[তথ্যসূত্র প্রয়োজন] বাবুই সাধারণত ৩ প্রজাতির হয়ে থাকে,
- দেশি বাবুই [১] (Ploceus philippinus),
- দাগি বাবুই (Ploceus manyar)
- বাংলা বাবুই (Ploceus bengalensis)
এদের মধ্যে বাংলা ও দাগি বাবুই এর প্রজাতি বিলুপ্তির পথে, তবে দেশি বাবুই এখনো দেশের সব গ্রামের তাল, নারিকেল, খেজুর, রেইনট্রি গাছে দলবেঁধে বাসা বোনে। এরা সাধারণত মানুষের কাছাকাছি বসবাস করে, তাই দেখা যায় এদের বাসা মানুষের হাতের নাগালের মাত্র পাচ অথবা ছয় ফুট উপরে। ফলে অনেক অসচেতন মানুষ এদের বাসা ভেঙে ফেলে আর একারণেই এদের সংখ্যা রহস্যজনকভাবে কমে যাচ্ছে।
বাবুইয়ের বাসা করার জন্য প্রয়োজন হয় নলখাগড়া ও হোগলার বন। কিন্তু দেশে নল ও হোগলার বন কমে যাওয়ায় এই বাবুইয়ের সংখ্যা খুবই কম। তা ছাড়া এই পাখি যেখানে বাস করে—নল ও হোগলার বনে—সেখানে মানুষের চলাচল থাকে। এরা সাধারণত খুটে খুটে বিভিন্ন ধরনের বীজ, ধান, ভাত, পোকা, ঘাস, ছোট উদ্ভিদের পাতা, ফুলের মধু-রেণু ইত্যাদি খেয়ে জীবনধারন করে। গ্রিষ্মকাল এদের প্রজনন ঋতু। তারা সাধারণত কাটা জাতীয় বৃক্ষে বাসা তৈরি করে এবং আহার সংগ্রহে সুবিধা হয় এমন স্থান নির্বাচন করে।
দেশি বাবুই এর বৈজ্ঞানিক শ্রেণীবিভাগ
- Kingdom:Animalia
- Phylum:কর্ডাটা
- Class:Aves
- Order:Passeriformes
- Family:Ploceidae
- Genus:Ploceus
- Species:P. philippinus
দাগি বাবুই: দাগি বাবুই যার বৈজ্ঞানিক নাম Ploceus philippinusএবং ইংরেজি নাম Ploceus manyar। এরা সাধারণত উত্তাল নয় এমন জলাধারের উপরে গাছপালায় বাসা তৈরি করে বসবাস করে।
দাগি বাবুই এর বৈজ্ঞানিক শ্রেণীবিভাগ
- Kingdom:Animalia
- Phylum:কর্ডাটা
- Class:Aves
- Order:Passeriformes
- Family:Ploceidae
- Genus:Ploceus
- Species:P. manyar
বাংলা বাবুই: বাংলা বাবুই যার বৈজ্ঞানিক নাম Ploceus benghalensis ইংরেজি নাম Bengal Weaver অথবা Black-breasted Weaver. এরা
বাংলা বাবুই এর বৈজ্ঞানিক শ্রেণীবিভাগ
- Kingdom:Animalia
- Phylum:কর্ডাটা
- Class:Aves
- Order:Passeriformes
- Family:Ploceidae
- Genus:Ploceus
- Species:P. benghalensis
[সম্পাদনা] বহিঃসংযোগ
[সম্পাদনা] তথ্যসূত্র
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |