বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরী
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরী | |
|---|---|
| ধরণ | রাষ্ট্র নিয়ন্ত্রিত |
| শিল্প | বিশেষায়িত যন্ত্রাংশ |
| প্রতিষ্ঠাকাল | ১১ ফেব্রুয়ারি, ১৯৭৯ |
| সদর দপ্তর | গাজীপুর, বাংলাদেশ |
| প্রধান ব্যক্তি | বাংলাদেশ সেনাবাহিনী |
| পণ্য | সামরিক উদ্দেশ্যে বিশেষ যন্ত্রাংশ |
| বিক্রয় আয় | ১৬০.৮ মিলিয়ন টাকা |
| কর্মীসংখ্যা | ৫১৫ |
| সহযোগী প্রতিষ্ঠান | বাংলাদেশ সেনাবাহিনী |
| ওয়েবসাইট | www.bmtfbd.com |
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরী রাষ্ট্র নিয়ন্ত্রিত বাণিজ্যধর্মী প্রতিষ্ঠান যা বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক যন্ত্রাংশ তৈরী ও যুক্তকরণের উদ্দেশ্যে ১১ ফেব্রুয়ারি, ১৯৭৯ সালে প্রতিষ্ঠা করা হয়। প্রধানতঃ এটি প্রতিরক্ষা কার্যক্রমে যুক্ত থেকে বিভিন্ন যন্ত্রাংশ উৎপাদন ও মেরামতকরণের উদ্দেশ্যে নিয়োজিত। বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে এর পরিচিতি রয়েছে। ঢাকা থেকে ৪০ কিলোমিটার দূরবর্তী গাজীপুর এলাকায় প্রতিষ্ঠানটির অবস্থান।[১][২][৩]
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ Bangladesh Machine Tools Factory
- ↑ http://www.encyclopedia.com/doc/1G1-129110464.htm
- ↑ The Daily Star - Online Edition