বাংলাদেশে হিন্দুধর্ম
হিন্দুধর্ম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ধর্মবিশ্বাস। বাংলাদেশ ব্যুরো অফ এডুকেশনাল ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিস্টিকসের হিসাব অনুযায়ী বর্তমানে বাংলাদেশের জনসংখ্যার ৯.২ শতাংশ হিন্দু।[১] ভারত ও নেপালের পর বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম হিন্দু-অধ্যুষিত রাষ্ট্র।
বাংলাদেশী হিন্দুধর্ম প্রথা ও আচার-অনুষ্ঠানের দিক থেকে প্রকৃতিগতভাবে প্রতিবেশী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের হিন্দুধর্মের সমরূপ। উল্লেখ্য, ১৯৪৭ সালে ভারত বিভাগের পূর্বে বর্তমান বাংলাদেশ ভূখণ্ড (তৎকালীন নাম পূর্ববঙ্গ) ও পশ্চিমবঙ্গ সংযুক্ত অঞ্চল ছিল।
বাংলাদেশী হিন্দুসমাজে দেবী দুর্গা ও কালীর পূজা বহুল প্রচলিত। উচ্চবর্ণীয় হিন্দুসমাজে শিবপূজারও প্রচলন রয়েছে। হিন্দু বৈষ্ণবধর্ম ও ইসলামি সুফি মতবাদ বাংলাদেশে পরস্পরের সঙ্গে ভাবের আদানপ্রদান ঘটিয়েছে। ব্রাহ্মণ্যবাদ ও উলেমাতন্ত্রের বিরুদ্ধে এই দুই মতবাদ সমান সোচ্চার। বাংলা ভাষা এদেশের হিন্দু ধর্মীয় সাহিত্যের প্রধান বাহক।
পরিচ্ছেদসমূহ |
[সম্পাদনা] বিশিষ্ট বাংলাদেশী হিন্দু
[সম্পাদনা] রাজনীতিবিদ
- সুরঞ্জিত সেনগুপ্ত(সাংসদ,আওয়ামী লীগ)
- নারায়ণ চন্দ্র চন্দ (সাংসদ, আওয়ামী লীগ)
- সুধাংশু শেখর হালদার (প্রয়াত) (আওয়ামী লীগ)
- সতীশ চন্দ্র রায় (প্রাক্তন সাংসদ, আওয়ামী লীগ)
- পঞ্চানন বিশ্বাস (প্রাক্তন সাংসদ, আওয়ামী লীগ)
- গয়েশ্বর চন্দ্র রায় (বিএনপি)
- গৌতম চক্রবর্তী (বিএনপি)
- গৌতম কুমার মিত্র (বিএনপি)
- নিতাই রায় (বিএনপি, পূর্বে জাতীয় পার্টি)
- মনোরঞ্জন শীল গোপাল (জাতীয় পার্টি)
- বিমল বিশ্বাস (ওয়ার্কার্স পার্টি)
- পঙ্কজ নাথ (আওয়ামী লীগ)
- সুজিত রায়নন্দী (আওয়ামী লীগ)
- ননী গোপাল মণ্ডল (সাংসদ , আওয়ামী লীগ)
- বীরেন শিকদার (সাংসদ , আওয়ামী লীগ)
- মুকুল বসু (আওয়ামী লীগ, প্রাক্তন সচিব)
- অসীম কুমার উকিল (আওয়ামী লীগ)
- নেপাল কৃষ্ণ দাস (বিকল্প ধারা, পূর্বে হিন্দু লীগ)
- রঞ্জিত কুমার ঘোষ (সাংসদ , আওয়ামী লীগ)
- ধীরেন্দ্র নাথ সাহা (বিএনপি, পূর্বে আওয়ামী লীগ)
[সম্পাদনা] সামরিক বাহিনী
লেফটানেন্ট কর্নেল ও তদুর্ধ্ব
- চিত্তরঞ্জন দত্ত (বীর উত্তম), অবসরপ্রাপ্ত মেজর জেনারেল
- জীবন কানাই দাস, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল
- ড. অঞ্জন কুমার দেব, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল
- ড. বিজয় কুমার সরকার, মেজর জেনারেল। বর্তমানে ঢাকার আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজে অধ্যাপক রূপে কর্মরত।
- ড. দেবাশিষ সাহা, কর্নেল। বর্তমানে ঢাকার আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজে অধ্যাপক রূপে কর্মরত।
- ড. রঞ্জিত কুমার মিস্ত্রি, লেফটানেন্ট কর্নেল। বর্তমানে ঢাকার আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজে অধ্যাপক রূপে কর্মরত।
- ড. দীপক কুমার পালচৌধুরী, লেফটানেন্ট কর্নেল। বর্তমানে ঢাকার আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজে অধ্যাপক রূপে কর্মরত।
[সম্পাদনা] খেলাধূলা
- ব্রজেন দাস (সাঁতার)
- বিমল চন্দ্র তরফদার (অ্যাথলেটিকস)
- বিকাশ রঞ্জন দাস (ক্রিকেট)
- অলোক কাপালি (ক্রিকেট)
- তাপস বৈশ্য (ক্রিকেট)
- অমলেশ সেন (ফুটবল)
- ধীমান ঘোষ (ক্রিকেট)
- বিপ্লব ভট্টাচার্য (ফুটবল)
- রজনী কান্ত বর্মণ (ফুটবল)
- অরূপ কুমার বৈদ্য (ফুটবল)
[সম্পাদনা] কলা
- সুবীর নন্দী (গায়ক)
- তপন চৌধুরী (গায়ক)
- সুবল দাস (সংগীতস্রষ্টা)
- সুভাষ দত্ত (চিত্র পরিচালক)
- প্রবীর মিত্র (অভিনেতা)
- পীযূষ বন্দ্যোপাধ্যায় (অভিনেতা)
- জয়ন্ত চট্টোপাধ্যায় (অভিনেতা)
- অঞ্জু ঘোষ (অভিনেত্রী)
- শুভ্র দেব (গায়ক)
- রথীন্দ্রনাথ রায় (গায়ক)
- আরতি ধর (গায়িকা)
- শেফালি ঘোষ (গায়িকা)
- গোবিন্দ হালদার (সংগীতস্রষ্টা)
- অজিত রায় (গায়ক ও সংগীতস্রষ্টা)
- কুমার বিশ্বজিৎ (গায়ক)
- নকুল কুমার বিশ্বাস (গায়ক)
[সম্পাদনা] চারুকলা ও সাহিত্য
- নির্মলেন্দু গুণ (কবিতা)
- মহাদেব সাহা (কবিতা)
- রামেন্দু মজুমদার (গণমাধ্যম ও বিজ্ঞাপন ব্যক্তিত্ব)
- অলীক ঘোষ
- শিশির ভট্টাচার্য (আধুনিক শিল্প/কার্টুন)
- নিতুন কুন্ডু (চারুকলা)
- স্বরোচিষ সরকার (লেখক)
[সম্পাদনা] বিদ্বজ্জন
- রণদা প্রসাদ সাহা (মানবতাবাদী)
- বিনোদবিহারী চৌধুরী (বিপ্লবী)
- জ্ঞানতাপস যোগেশচন্দ্র সিংহ (শিক্ষাবিদ)
- জ্ঞানভাস্কর বিভূতিভূষণ ভট্টাচার্য (শিক্ষাবিদ)
- জাস্টিস দেবেশ চন্দ্র ভট্টাচার্য
- অধ্যাপক অরুণ কুমার বসাক (গবেষক, রাজশাহী বিশ্ববিদ্যালয়)
- অধ্যাপক সনত্ কুমার সাহা (গবেষক, রাজশাহী বিশ্ববিদ্যালয়)
- অধ্যাপক দুর্গাদাস ভট্টাচার্য (গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়)
- ডঃ দেবপ্রিয় ভট্টাচার্য(অর্থনীতিবিদ)
- অধ্যাপক (ডাঃ)প্রাণগোপাল দত্ত (গবেষক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য)
- অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক (গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়)
- অধ্যাপক অজয় রায় (গবেষক)
- অধ্যাপক বিশ্বজিত্ চন্দ (আইনবিদ, গবেষক, রাজশাহী বিশ্ববিদ্যালয়)
- অরোমা দত্ত (মানবাধিকার কর্মী)
- সুবিনয় নন্দী (অর্থনীতিবিদ, রাষ্ট্রসংঘ)
- স্বপন কুমার বালা (গবেষক)
- অশোক কে. কর্মকার (প্রাক্তন জজ ও ইউএস অ্যাটর্নি)
- ড. অরুণ কুমার গোস্বামী (গবেষক)
- অমৃতলাল দে
- মনোরঞ্জন শীল (শিক্ষাবিদ)
[সম্পাদনা] পাকিস্তান আমলে শহীদ বুদ্ধিজীবী
- ধীরেন্দ্রনাথ দত্ত (রাজনীতিবিদ)
- জ্যোতির্ময় গুহঠাকুরতা (গবেষক)
- পূর্ণেন্দু দস্তিদার (গবেষক)
- যোগেন্দ্র নাথ মণ্ডল (রাজনীতিবিদ)
- গোবিন্দ চন্দ্র দেব (গবেষক)
- করুণা কাপুর (শহীদ বুদ্ধিজীবি)
[সম্পাদনা] আরও দেখুন
- বাংলাদেশে ইসলাম
- বাংলাদেশে খ্রিষ্টধর্ম
- বাংলাদেশে বৌদ্ধধর্ম
- দেশ অনুযায়ী হিন্দুধর্ম
- হিন্দু মন্দিরের তালিকা
[সম্পাদনা] তথ্যসূত্র
[সম্পাদনা] বহিঃসংযোগ
- United States Commission on International religious freedom
- Bangladesh Hindus 'will not go back'
- ‘It is a war against the Hindus in Bangladesh’
- HAF Report Summary on Bangladeshi Hindus
- Amnesty International
- Human Rights Congress for Bangladeshi Minorities
- Genocide in East Pakistan
- Police hunt stolen Vishnu statues