বাংলাদেশের জাতীয় প্রতীক
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলাদেশ এর জাতীয় প্রতীক গ্রহণ করা হয় ১৯৭১ সালে, স্বাধীনতার অব্যবহিত পরে। বাঙলাদেশের জাতীয় প্রতীকের কেন্দ্র রয়েছ পানিতে ভাসমান একটি শাপলা ফুল যা বাংলাদেশের জাতীয় ফুল। শাপলা ফুলটিকে বেষ্টন করে আছে ধানের দুটি শীষ। চূড়ায় পাটগাছের পরস্পরযুক্ত তিনটি পাতা এবং পাতার উভয় পার্শ্বে দুটি করে মোট চারটি তারকা। চারটি তারকা চিহ্ন দ্বারা বাংলাদেশের সংবিধানের চারটি মূলনীতিকে নির্দেশ করা হয়েছে। পানি, ধান ও পাট প্রতীকে বৈশিষ্ট্যমণ্ডিত হয়েছে বাংলাদেশের নিসর্গ ও অর্থনীতি। এ তিনটি উপাদানের উপর স্থাপিত জলজ প্রস্ফুটিত শাপলা হলো অঙ্গীকার, সৌন্দর্য ও সুরুচির প্রতীক। তারকাগুলোতে ব্যক্ত হয়েছে জাতির লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষা। [১]
| পতাকা | লাল-সবুজ |
| প্রতীক | শাপলা |
| সংগীত | আমার সোনার বাংলা |
| পশু | বেঙ্গল টাইগার |
| পাখি | দোয়েল |
| ফুল | সাদা শাপলা |
| গাছ | আমগাছ |
| ফল | কাঁঠাল |
| খেলা | কাবাডি |
| পঞ্জিকা | বাংলা বর্ষপঞ্জী |
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ জাতীয় প্রতীক,সূত্র: বাংলাপিডিয়া, দৈনিক প্রথম আলো। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ১৬-০১-২০১৩ খ্রিস্টাব্দ।
- ↑ "National Icons/Symbols of Bangladesh"। ADeshAmar। http://adeshamar.com/national-icons.html। সংগৃহীত 2012-12-15।