বসুন্ধরা সিটি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চিত্র:Bashundhara02.JPG
বসুন্ধরা সিটি; আলোকচিত্রগ্রাহক:mamun2a

বসুন্ধরা সিটি বসুন্ধরা গ্রুপের নির্মিত দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিং মল। [১][২] বাংলাদেশের রাজধানী ঢাকার পান্থপথে অবস্থিত এই বহুতল ভবনটি আধুনিক স্থাপত্য নকশা অনুযায়ী নির্মিত হয়েছে।

বসুন্ধরা সিটি ভবনটি একটি ২১ তলাবিশিষ্ট ভবন, যার নিচের ৮টি তলা বিপণী বিতানের জন্য ব্যবহার করা হয় এবং অবশিষ্ট তলাগুলি বসুন্ধরা গ্রুপের দপ্তর হিসেবে ব্যবহার করা হয়। ভবনের বিপণী বিতান অংশে প্রায় ২,৫০০টি দোকানের জায়গা রয়েছে। এছাড়াও আছে খাবারের দোকানের জন্য একটি নির্দিষ্ট তলা, মাটির নিচে বা বেসমেন্ট লেভেলে অবস্থিত একটি বড় শরীরচর্চা কেন্দ্র, একটি মাল্টিপ্লেক্স সিনেমা হল এবং এর উপরের তলাতে শিশুদের বিনোদন কেন্দ্রসহ একটি খাবারের রেস্তোরাঁ। ছাদে বাগানসহ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই বিপনী বিতানটি ঢাকার নগরীর আধুনিকায়নের অন্যতম প্রতীক হিসেবে বিবেচিত।

বসুন্ধরা সপিং কমলেক্স

প্রায় ২৫,০০০ লোক প্রতিদিন এই বিপণী বিতান পরিদর্শন করে। এটি বাংলাদেশে পশ্চিমা ঢঙে নির্মিত প্রথম বহুতল বাণিজ্যিক ভবন। ১৯৯৮ সালে ভবনটির নির্মাণকাজ শুরু হয় এবং ২০০৪ সালের ৬ই আগস্ট তারিখে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ।

বসুন্ধরা সিটি টাওয়ারে আগুনের ধোঁয়া; আলোকচিত্রগ্রাহক: এডোয়ার্ড অপূর্ব সিংহ

২০০৯ সালের ১৩ই মার্চ বসুন্ধরা সিটি ভবনে এক ভয়াবহ অগ্নিকান্ডে ২১ তলা ভবনের ১৩ থেকে ১৮ তলা সম্পূর্ণ ভস্মীভূত হয়। এ ঘটনায় ৭ জন নিহত এবং অর্ধশতাধিক লোক আহত হয়।[৩][৪]

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. BBC NEWS | South Asia | Shoppers flock to Dhaka mega-mall
  2. http://www.metalworld.com/trade/aa1057928.html
  3. http://prothom-alo.com/mcat.news.details.php?nid=MTQ1NzEy&mid=MQ==
  4. http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=79603
নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ