বলীখেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(বলী খেলা)
লক্ষ্য Grappling
কঠোরতা Full Contact
উত্পত্তির দেশ Flag of Bangladesh.svg Bangladesh
বিখ্যাত অনুশীলনকারী Didarul Alam, Marmar Sing
মূল Historic
অলিম্পিক খেলা No

বলীখেলা এক বিশেষ ধরনের কুস্তি খেলা। বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে বিশেষ উৎসব, উপলক্ষে এই খেলার আয়োজন করা হয়।[১] এই খেলায় অংশগ্রহনকারীদেরকে বলা হয় বলী। প্রতিবছর চট্টগ্রামের লালদিঘী ময়দানে অনুষ্ঠিত জব্বারের বলীখেলা একটি জনপ্রিয় ও ঐতিহ্যমন্ডিত প্রতিযোগিতা হিসেবে বিবেচিত।

ভারতবর্ষের স্বাধীন নবাব টিপু সুলতানের পতনের পর এই দেশে বৃটিশ শাসন শুরু হয়।[২] বৃটিশ বিরোধী আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে দেশের যুবসমাজকে উদ্বুদ্ধ করার জন্যে চট্টগ্রাম শহরের বদরপতি এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আবদুল জব্বার সওদাগর বলী খেলা বা কুস্তি প্রতিযোগিতার প্রবর্তন করেন। তখনকার সময়ে এই প্রতিযোগিতা সমগ্র বৃহত্তর চট্টগ্রামে ছড়িয়ে পড়ে। প্রতিবছর বাংলা সনের ১২ বৈশাখ জব্বারের বলী খেলা অনুষ্ঠিত হয়।

জব্বারের বলী খেলার পাশাপাশি জেলার বিভিন্ন স্থানে যেমন কক্সবাজারে ডিসি সাহেবের বলী খেলা, সাতকানিয়ায় মক্কার বলী খেলা, আনোয়ারায় সরকারের বলী খেলা, রাউজানে দোস্ত মোহাম্মদের বলী খেলা, হাটহাজারীতে চুরখাঁর বলী খেলা, চান্দগাঁওতে মৌলভীর বলী খেলা এখনও কোনরকমে বিদ্যমান।

তথ্যসূত্র [সম্পাদনা]

  1. বাংলাদেশের খেলাধুলা, রশীদ হায়দার, বাংলা একাডেমী
  2. http://www.banglapedia.org/HT/B_0080.HTM