বন্দে আলী মিয়া
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। |
| বন্দে আলী মিয়া | |
|---|---|
| জন্ম | ১৭ জানুয়ারি |
| মৃত্যু | ২৭ জুন, ১৯৭৯ |
| জাতীয়তা | বাংলাদেশী |
| বংশোদ্ভূত | বাঙালি |
| নাগরিকত্ব | বাংলাদেশ |
| যে জন্য পরিচিত | কবি, ঔপন্যাসিক, শিশু-সাহিত্যিক, সাংবাদিক |
| পুরস্কার | বাংলা একাডেমী , একুশে পদক |
বন্দে আলী মিয়া (জন্ম: ১৭ জানুয়ারি, ১৯০৬ - মৃত্যু: ২৭ জুন, ১৯৭৯) একজন বাংলাদেশী কবি, ঔপন্যাসিক, শিশু-সাহিত্যিক, সাংবাদিক ও চিত্রকর। তিনি পাবনা জেলার রাধানগর গ্রামে এক নিম্নমধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
পরিচ্ছেদসমূহ |
শিক্ষা ও কর্মজীবন[সম্পাদনা]
তিনি পাবনার মজুমদার একাডেমী থেকে ১৯২৩ সালে ম্যাট্রিকুলেশন পাস করে কলকাতা আর্ট একাডেমীতে ভর্তি হন এবং ১ম বিভাগে উত্তীর্ন হন। ১৯২৫-এ ইসলাম দর্শন পত্রিকায় সাংবাদিক হিসেবে যোগদান করেন। ১৯৩০ থেকে ১৯৪৬ পর্যন্ত কলকাতা কর্পোরেশন স্কুলে শিক্ষকতা করেন। দেশ বিভাগের পর তিনি কলকাতা জীবনে রবীন্দ্র-নজরুলের সান্নিধ্য লাভ করেন। তখন তাঁর প্রায় ২০০ খানা গ্রন্থ প্রকাশিত হয়। সে সময় বিভিন্ন গ্রামোফোন কোম্পানীতে তাঁর রচিত পালাগান ও নাটিকা রের্কড আকারে কলকাতার বাজারে বিশেষ জনপ্রিয়তা অর্জন করে। ১৯৬৪-র পর প্রথমে ঢাকা বেতারে ও পরে রাজশাহী বেতারে চাকরি করেন। তিনি তাঁর কবিতায় পল্লী প্রকৃতির সৌন্দর্য বর্ণনায় নৈপুন্যের পরিচয় প্রদান করেছেন। প্রকৃতির রূপ বর্ণনায় তিনি ছিলেন সিদ্ধহস্ত। তাঁর রচিত শিশুতোষ গ্রন্থ আজও অমর হয়ে আছে।
গ্রন্থসমূহ[সম্পাদনা]
- ময়নামতির চর
- অরণ্য
- গোধূলী
- ঝড়ের সংকেত
- নীড়ভ্রষ্ট
- জীবনের দিনগুলো
- অনুরাগ
কাব্যগ্রন্থ[সম্পাদনা]
- ময়নামতির চর(১৯৩২)
- অনুরাগ(১৯৩২)।
শিশুতোষ গ্রন্থ[সম্পাদনা]
- চোর জামাই (১৯২৭)
- মেঘকুমারী(১৯৩২)
- মৃগপরী(১৯৩৭)
- বোকা জামাই(১৯৩৭)
- কামাল আতার্তুক(১৯৪০)
- ডাইনী বউ(১৯৫৯)
- রূপকথা(১৯৬০)
- কুঁচবরণ কন্যা(১৯৬০)
- ছোটদের নজরুল(১৯৬০)
- শিয়াল পন্ডিতের পাঠশালা(১৯৬৩)
- বাঘের ঘরে ঘোগের বাসা।
সম্মাননা[সম্পাদনা]
শিশু সাহিত্যে উল্লেখযোগ্য অবদানের জন্য তিনি ১৯৬২ সালে বাংলা একাডেমী পুরস্কার এবং ১৯৬৫ সালে প্রেসিডেন্ট পুরস্কার লাভ করেন। তিনি মরণোত্তর একুশে পদক এ ভূষিত হন।
তথ্যসূত্র[সম্পাদনা]
বহি:সংযোগ[সম্পাদনা]
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |