ফ্রেড ব্রুক্স
| ফ্রেডরিক ফিলিপস ব্রুকস, Jr. | |
|---|---|
| জন্ম | এপ্রিল ১৯, ১৯৩১ ডারহাম, নর্থ ক্যারোলিনা |
| গবেষণাক্ষেত্র | কম্পিউটার বিজ্ঞান |
| কর্মস্থল | আইবিএম ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলিন অ্যাট চ্যাপেল হিল |
| পিএইচডি উপদেষ্টা | হাওয়ার্ড আইকেন |
| বিখ্যাত কর্ম | OS/360 The Mythical Man-Month |
| বিখ্যাত পুরস্কার | টুরিং পুরস্কার ১৯৯৯ |
ফ্রেডরিক ফিলিপস ব্রুকস, জুনিয়র(জন্ম এপ্রিল ১৯, ১৯৩১) হলেন একজন মার্কিন সফটওয়্যার প্রকৌশলী এবং কম্পিউটার বিজ্ঞানী। ওএস/৩৬০ এর নির্মাণকাজের ব্যবস্থাপনা এবং পরবর্তিতে এসময়কার অভিজ্ঞতা মিথিক্যাল ম্যান-মনথ নামক তাঁর সাড়া-জাগানো বইতে অকপটে তুলে ধরার জন্য বিখ্যাত হয়ে আছেন। ব্রুকস ১৯৯৯ সালে টুরিং পুরস্কার লাভ করেন।
পরিচ্ছেদসমূহ |
[সম্পাদনা] শিক্ষাজীবন
ব্রুক্স ১৯৫৬ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ফলিত গণিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
[সম্পাদনা] গ্রন্থতালিকা
ব্রুক্স, ফ্রেডেরিক পি.; কেনেথ ইভার্সন (১৯৬৩). Automatic Data Processing.
ব্রুক্স, ফ্রেডেরিক পি.; কেনেথ ইভার্সন (১৯৬৫). Automatic Data Processing, System/360 Edition. ISBN 0-471-10605-4.
ব্রুক্স, ফ্রেডেরিক পি. (১৯৭৫, ২য় সংস্করণ. ১৯৯৫). The Mythical Man-Month: Essays on Software Engineering. ISBN 0-201-83595-9.
ব্রুক্স, ফ্রেডেরিক পি. (১৯৮৭). No Silver Bullet: Essence and Accidents of Software Engineering. (reprinted in the second edition of The Mythical Man-Month)
ব্রুক্স, ফ্রেডেরিক পি.; G. A. Blaauw (১৯৯৭). Computer Architecture: Concepts and Evolution. ISBN 0-201-10557-8.
[সম্পাদনা] পুরস্কার ও সম্মাননা
- ফেলো, ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স
- ম্যাকডাওয়েল পুরস্কার, ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স কম্পিউটার গ্রুপ, ১৯৭০
- সদস্য, ন্যাশনাল অ্যাকাডেমি অব ইঞ্জিনিয়ারিং, ১৯৭৬
- ফেলো, আমেরিকান অ্যাকাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্স, ১৯৭৬
- কম্পিউটার পাইওনিয়ার অ্যাওয়ার্ড, ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স কম্পিউটার সোসাইটি, ১৯৮২
- ন্যাশনাল মেডেল অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন, ১৯৮৫
- টমাস জেফারসন অ্যাওয়ার্ড, ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলিন অ্যাট চ্যাপেল হিল, ১৯৮৬
- ডিস্টিংগুইশড সার্ভিস অ্যাওয়ার্ড, অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারি, ১৯৮৭
- সম্মানসূচক ডক্টর অব টেকনিক্যাল সায়েন্স, ইটিএইচ জুরিখ, ১৯৯১
- জন ভন নিউম্যান মেডেল, ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স, ১৯৯৩