ফ্রিজীয় ভাষাসমূহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Frisian
Frysk / Fräisk / Frasch /
Fresk / Freesk / Friisk
[[File:Bilingual signs German-Frisian, police station Husum, Germany 0892.JPG|border|200px]]
যেসব রাষ্ট্রে প্রচলিত:  নেদারল্যান্ড
 জার্মানি
অঞ্চল টেমপ্লেট:Country data Friesland
টেমপ্লেট:Country data Groningen
টেমপ্লেট:Country data Lower Saxony
টেমপ্লেট:Country data Schleswig-Holstein
মাতৃভাষাভাষীর সংখ্যা 500,000  (date missing)
ভাষা পরিবার
লিখন পদ্ধতি Latin alphabet
প্রাতিষ্ঠানিক মর্যাদা
সরকারি ভাষা  Netherlands
 Germany
নিয়ন্ত্রক সংস্থা NL: Fryske Akademy
D: no official regulation
unofficial: the Seelter Buund (for Sater Frisian), the Nordfriisk Instituut (for North Frisian)
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-৩

Variously:
fry – West Frisian


stq – Saterland Frisian


frr – North Frisian
[[File:
Frisians.png

Original and 21st century distribution of Frisian (without the island of Rømø (Danish language)).|300px]]
টেমপ্লেট:Infobox language/nonotice

ফ্রিজীয় ভাষাসমূহ (Frisian languages) পশ্চিম জার্মানীয় ভাষাসমূহের অন্তর্গত ইঙ্গ-ফ্রিজীয় দলের একটি ভাষাদল, যাদের সাথে ইংরেজি ভাষার সবচেয়ে বেশি মিল দেখতে পাওয়া যায়। ভাষাগুলি একসময় উত্তর সাগরের উপকূল ধরে,

নেদারল্যান্ডসের উত্তর হল্যান্ড প্রদেশ থেকে শুরু করে জার্মানির শ্লেসভিগ অঞ্চল পর্যন্ত প্রচলিত ছিল। আধুনিককালে এসে এগুলি কেবল তিনটি ক্ষুদ্র অঞ্চলে প্রচলিত আছে। নেদারল্যান্ডসের ফ্রিসলান্ড প্রদেশে (যার মধ্যে Schiermonnikoog এবং Terschelling দ্বীপগুলিও পড়েছে) প্রচলিত ভাষাটি হল পশ্চিম ফ্রিজীয় ভাষা। জার্মানির ওলডেনবুর্গ শহরের পশ্চিমে অবস্থিত জাটারলান্ড অঞ্চলে প্রচলিত আছে পূর্ব ফ্রিজীয় ভাষা। আর জার্মানির শ্লেসভিগ অঞ্চলের পশ্চিম সমুদ্রতীরবর্তী এলাকায় এবং উত্তর সাগরে অবস্থিত জুল্ট, ফোর, আমরুম, হালিগেন দ্বীপপুঞ্জ ও হেলগোলান্ড দ্বীপগুলিতে প্রচলিত ভাষাগুলি হল উত্তর ফ্রিজীয় ভাষা।

ফ্রিজীয় ভাষার সবচেয়ে প্রাচীন লিখিত নিদর্শগুলি ১৩শ শতকের। এগুলি প্রাচীন ফ্রিজীয় ভাষায় লেখা এবং ফ্রিজীয় ভাষার এই প্রাচীন পর্যায়টি ১৬শ শতকের শেষ পর্যন্ত বিদ্যমান ছিল। প্রাচীন ফ্রিজীয় ভাষাতে সেই সব ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, যেগুলি ইংরেজি ও ফ্রিজীয় ভাষাকে অন্য সব পশ্চিম জার্মানীয় ভাষা থেকে পৃথক করেছে।

ফ্রিজীয় ভাষার প্রাচীন পর্বের অবসানের পর প্রায় ৩০০ বছর ধরে ফ্রিজীয় ভাষাতে উল্লেখযোগ্য কোন সাহিত্য রচিত হয়নি। আধুনিক যুগে এসে পশ্চিম ফ্রিজীয়ভাষী অঞ্চলটিতে এক ধরনের সাহিত্যিক নবজাগরণ ঘটে। বর্তমানে ভাষাটি নেদারল্যান্ডসের ফ্রিসলান্ড প্রদেশের স্কুলকলেজে ও অফিস আদালতে ব্যবহৃত হচ্ছে। একটি ফ্রিজীয় ভাষা অ্যাকাডেমিও প্রতিষ্ঠা করা হয়েছে। কিন্তু পূর্ব ফ্রিজীয় ও উত্তর ফ্রিজীয় ভাষাভাষী অঞ্চলগুলিতে জার্মান ভাষার দাপট ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

[সম্পাদনা] আরও দেখুন

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ