ফেনী সকার ক্লাব
| ফেনী সকার ক্লাব | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| পূর্ণ নাম | ফেনী সকার ক্লাব | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| প্রতিষ্ঠা | ১৯৮৭ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| মাঠ | ফেনী শহীদ সালাম স্টেডিয়াম ফেনী, বাংলাদেশ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ধারণক্ষমতা | ৫০০০ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| চেয়ারম্যান | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ম্যানেজার | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| লীগ | বি লীগ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ২০১২ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ফেনী সকার ক্লাব বাংলাদেশের একটি ফুটবল ক্লাব। বতর্মান বি-লীগে অংশ গ্রহনকারী দল গুলোর মধ্যে ঢাকা জেলার বাহিরের একমাত্র দল।
পরিচ্ছেদসমূহ |
ইতিহাস [সম্পাদনা]
ফেনী ভিত্তিক এই ক্লাবটি গঠিত হয় ১৯৮৭ সালে। ফেনী সকারের উদ্যোক্তা ও বতর্মান সাধারণ সম্পাদক গোলাম রব্বানি। একসময় তিনি ভিক্টোরিয়ার হয়ে ঢাকায় ফুটবল খেলতেন। এই ক্লাবের প্রথম সভাপতি মরহুম আবু তাহের, সাবেক সাধারণ সম্পাদক মজিবুল হক, যিনি বর্তমানে ফেনী পৌরসভার কাউন্সিলর ও সকার ক্লাবের সভাপতি এবং জামাল ব্রেডের শাহ আলম, কালাম, তৌহিদ, সাজু, ইফতেখার, পিন্টুসহ অনেককে। এ ক্লাবের প্রতিষ্ঠার পেছনে তাঁদের অনেক শ্রম আছে। বতর্মান গভর্নিং বডির চেয়ারম্যান তাবিথ আউয়াল। তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। [২]
ফুটবল ক্লাব হিসেবে ইতিহাস [সম্পাদনা]
১৯৮৭ সালের ডিসেম্বর মাসে জন্ম হয় ফেনী সকার ক্লাবের। ১৯৮৮ সালে ১ম বারের মত অংশ নিয়ে ফেনী ২য় বিভাগ ফুটবল লীগে চ্যাম্পিয়ন হয়ে ১ম বিভাগ ফুটবল লীগে উত্তীর্ণ হয় কাবটি। এরপর থেকে ২০০৫ সাল পর্যন্ত অনুষ্ঠিত লীগে মোট ১১ বার চ্যাম্পিয়ন ও একবার রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে ফেনী সকার কাব। ফেনী ১ম বিভাগ ফুটবল লীগ এর বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে ২০০৯ এ বসুন্ধরা ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপ এ অংশগ্রহন করে রানার্সআপ হয় এই ক্লাব। এরপর পরই সিটিসেল ফেডারেশন কাপে প্রথমবারের মত অংশগ্রহণ করে ৩য় স্থান অধিকারী হয়। এতসব পারফরমেন্সের ভিত্তিতে দেশের সেরা আসর পেশাদার লীগ বলে পরিচিত চলতি বাংলাদেশ লীগে খেলার সুযোগ পায় সকার ক্লাব। এখানেও বেশ দাপটের সাথে খেলে দেশব্যাপী সুনাম অর্জন করেছে এ দলটি। ক্লাবটির আর্থিক অনটনসহ নানা সমস্যা থাকলেও দলীয় অধিনায়ক এর দায়িত্ব নিয়ে তাবিথ মোঃ আউয়াল দলকে এগিয়ে নিতে আপ্রাণ সহযোগীতা করেন। সকার ক্লাবের বর্তমান অবস্থানে আসার পেছনে তাবিথ’র অবদান ফেনীবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে। ফেনীতে বি লীগ’র ভেন্যু হওয়ার সুবাধে সারাদেশের সেরা দলগুলো ফেনীতে আসতে হয়। [৩]
অর্জন [সম্পাদনা]
-
- রানার্সআপ (২০০৯)
-
- ৩য় স্থান (২০০৯)
-
- ৯ম স্থান (২০১১-১২) [[৪]]
[[৫]]
-
- ৭ম স্থান (২০১২-১৩)
ফেনী সকার মহিলা দল [সম্পাদনা]
ওয়ালটন ঢাকা মহানগরী মহিলা ফুটবল লিগ-২০১৩ অংশ গ্রহন করে নাসরিন একাডেমিকে ৪-০ গোলে এবং বাংলাদেশ পুলিশকে ৪-০ গোলে পরাজিত করে গ্রুপ রানার্স আপ হিসেবে সেমিফাইনালে ওঠে। সেমিফাইনালে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড এর কাছে পরাজিত হয়। [১]