ফাতিমা
ফাতিমা বিনতে মোহাম্মদ ( আরবি ভাষায়: فاطمة; fāṭimah; উচ্চারণ /ˈfɑːtˤɪma/; c. ৬০৫[১]বা ৬১৫[২] –৬৩২) ছিলেন ইসলামের নবী হযরত মোহাম্মদ (সাঃ) এবং তাঁর প্রথম স্ত্রী খাদিজা বিনতু খুওয়াইলিদ এর কন্যা।[১] তিনি মুসলিম নর-নারীর কাছে আনুকরনীয় ব্যক্তিত্ব হিসাবে সন্মানিত।[৩] মক্কায় কোরাইসদের দ্বারা তাঁর পিতার উপর নি্যার্তন ও দুঃদর্শার সময় ফাতিমা সবসময় তাঁর পাশে ছিলেন।মদিনায় হিজরতের পর তিনি হযরত মোহাম্মদ (সাঃ) এর চাচাত ভাই আলী ইবন আবী তালিব সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।তাঁদের চারটি সন্তান হয়। তাঁর পিতার মৃত্যুর কয়েক মাস পরেই তিনি মৃত্যুবরণ করেন এবং মদিনার জান্নাতুল বাকিতে তাঁকে সমাধিস্থ করা হয়। তাঁর কবরের প্রকৃত আবস্থান জানা যায়নি।আধিকাংশ শিয়ারা বিশ্বাস করে যে, প্রথম খিলাফতের বিপক্ষে হযরত আলীকে রক্ষা স্ময় তিনি আহত হন এবং যার পরিনতিতে তাঁর আকাল মৃত্যু ঘটে।.[১]
পরিচ্ছেদসমূহ |
[সম্পাদনা] জন্ম
ফাতিমা ৬০৫ সালে মক্কায় খাদিজার গর্ভে জন্মগ্রহণ করেন। তাঁর জন্মদিন সম্পর্কে নানা মতভেদ আছে, তবে সর্বাধিক গ্রহনযোগ্য মতে, তিনি প্রথম কোরান অবতীর্ণ হওয়ার পাঁচ বছর পর কাবাঘর সংস্কারের সময় ৬০৫ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।,[৪][৫][৬] শিয়া সূত্রমতে, তিনি প্রথম কোরান আবর্তীন হওয়ার দুই বা পাঁচ বছর পর জন্মগ্রহণ করেন।,[২] জয়নব বিনতে মোহাম্মদ, রোকাইয়া বিনতে মোহাম্মদ এবং উম্মে কুলসূম বিনতে মোহাম্মদ এর পর ফাতিমা হযরত মোহাম্মদ (সাঃ) এর চতুর্থ কন্যা।]].[১]
[সম্পাদনা] বিবাহ
তাঁর বিবাহ হয় হযরত আলীর সঙ্গে। প্রিয় কন্যার বিয়ে উপলক্ষে হযরত মুহাম্মদ (সাঃ) একটি চাদর, খেজুর পাতা ভর্তি চামড়ার একটি তোশক, আটা ভাঙানোর ২টা চাক্কি, পানির একটি মশক এবং ২টি মাটির কলসি উপহার দিয়েছিলেন। কন্যা ফাতিমা এর বিবাহ উপলক্ষে বিবাহের মজলিসে মুহাম্মদ যে সংক্ষিপ্ত ভাষণ দেন তা নারী-পুরুষের সম্পর্ক এবং বৈবাহিক সম্পর্কের মাহাত্ম্য বিশেষভাবে তুলে ধরা হয়। এই ভাষণে তিনি বলেন, "ইজ্জত ও জালালের অধিকারী আল্লাহ ফাতিমার সঙ্গে আলীকে বিয়ে দিতে আমাকে হুকুম করেছেন। তোমরা সাক্ষ্য থাক যে, চারশ মিসকাল রুপার মোহর ধার্য করে বিয়ে সম্পাদন করেছি। অবশ্য যদি তা পরিশোধ করতে আলী রাজি থাকে।" অতঃপর আলী তা কবুল করেন এবং দোয়ার মাধ্যমে তা সমাপ্ত হয়।[তথ্যসূত্র প্রয়োজন]
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ ১.০ ১.১ ১.২ ১.৩ "Fatimah", Encyclopaedia of Islam. Brill Online.
- ↑ ২.০ ২.১ Ordoni (1990) pp.42-45
- ↑ Fadlallah, chapter three
- ↑ Parsa, 2006, pp. 8-14
- ↑ MSN Encarta article on Fatimah
- ↑ Encyclopaedia Britannica
[সম্পাদনা] বহিঃসংযোগ
- Fatimah by Jean Calmard, article at Enyclopaedia Iranica
[সম্পাদনা] শিয়া সূত্র
- The Life of Fatimah
- Fatimah al-Ma`sumah (as): a role model for men and women by Mohammad Hussein Fadlallah
- The world’s most outstanding Lady: Fatima az-Zahra’ by Naser Makarem Shirazi
- Fatima is Fatima by Ali Shariati
- Fatima (S.A) The Gracious by Abu Muhammad Ordoni
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
