ফরাসি কানাডীয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফরাসি কানাডীয়
Canadien français,
Canadienne française
Emile Nelligan.pngLaBolducPublicity.jpgMaurice richard profile.jpg
Laurier in 1876.jpgGarou 20060613 Fnac 04.jpg
Maryse cropped.jpg
সর্বমোট জনসংখ্যা
১,০৪,২১,৩৬৫
উল্লেখযোগ্য জন অধ্যুষিত অঞ্চলসমূহ
কানাডা, বিশেষত কুইবেক এবং নিউ বার্নসউইক অঙ্গরাজ্যে, অল্পকিছু মানুষ বাস করেন ওন্টারিও, নোভা স্কশিয়া, দক্ষিণ ম্যানিটোবা, নিউ ইংল্যান্ড, নিউ ইয়র্ক এবং লুইজিয়ানায়
ভাষাসমূহ

ফরাসি (মাতৃভাষা), ইংরেজি (দ্বিতীয় ভাষা)

ধর্ম

প্রাথমিকভাবে রোমান ক্যাথলিক

সংশ্লিষ্ট নৃতাত্ত্বিক গোষ্ঠী

ফরাসি, কুয়েবেকোয়েস, একাডিয়ান, কাজুম, মেতিস, ফরাসিভাষী কুইবেকার, ফ্রাঙ্কো ওন্টারিয়াম, ফ্রাঙ্কো-ম্যানিটোবান, ফরাসি আমেরিকান, ব্রেয়ন

ফরাসি কানাডীয় (ইংরেজি: French Canadian), যা ফরাসি সাদৃশ্যতায় ও কানাডীয় ইংরেজিতে ক্যানাডিয়েন (Canadien) বা ফরাসি ভাষায় কানাদিয়ে ফ্রঁসে (Canadien français) নামেও পরিচিত। এটি একটি ফরাসি জাতিগোষ্ঠী, যারা মূলত কানাডার নিউ ফ্রান্স অঞ্চলের বংশদ্ভূত। ১৭ শতকের শুরুর দিকে আমেরিকায় ফরাসি উপনিবেশের শুরুতে এই জনগোষ্ঠীর উৎপত্তি। এই জনগোষ্ঠী কানাডার সবচেয়ে বড়ো ফরাসিভাষী জনগোষ্ঠী, এবং তাঁদেরকে সেই সকল কানাডীয় বলেও অভিহিত করা হয়, যাঁদের মাতৃভাষা ফরাসি

১৮ শতকের মধ্যভাগে, ফ্রেঞ্চ কানাডার উপনিবেশিত মানুষেরা উত্তর আমেরিকার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়তে শুরু করে। এর মধ্যে আছে আলাবামা, লুইজিয়ানা, মিসিসিপি, মিজুরি, ইলিনয়, উইন্ডসর-ডিট্রয়েট অঞ্চল, এবং কানাডীয় প্রেইরি অঞ্চলে (প্রাথমিকভাবে যা দক্ষিণ ম্যানিটোবা নামে পরিচিত)। ১৮৪০ ও ১৯৩০-এর দশকের মাঝামাঝি সময়ে প্রায় ৯ লক্ষ ফরাসি কানাডীয় নিউ ইংল্যান্ডের অভিবাসন লাভ করে। তাঁরা মূলত ম্যাসাচুসেটসের ফল রিভার, ও নিউ বেডফোর্ড শহরে বসবাস করা শুরু করে। একাডিয়ানসহ যারা যুক্তরাষ্ট্রে থেকে যায় তাঁরাই পরবর্তীতে ফরাসি কানাডীয়দের বৃহত্তম ভাগ ফ্রাঙ্কো-আমেরিকান হিসেবে আত্মপ্রকাশ করে। এই সময়গুলোতে অনেক ফরাসি কানাডীয় পূর্ব, উত্তর, ও দক্ষিণ ওন্টারিওতে তাদের অবস্থান পরিবর্তন করে। তারাও বর্তমান ফ্রাঙ্কো-কানাডীয় সম্প্রদায়ের অংশ।

বেশিরভাগ ফরাসি কানাডীয় জাতিগোষ্ঠীর বিস্তার ঘটেছে কানাডার কুইবেক প্রদেশে।, যদিও তাঁরা নিজেদের ফরাসি কানাডীয় হিসেবে পরিচয় দেবার বদলে কুইয়েবেকয়েস নামে পরিচিয় দেয়।

[সম্পাদনা] তথ্যসূত্র

Allan, Greer (1997). The People of New France. (Themes in Canadian History Series). প্রকাশক: University of Toronto Press. pp. 137 pages. আইএসবিএন 0-8020-7816-8. 

  • Marquis, G. E., Louis Allen (May 1923); “The French Canadians in the Province of Quebec”। Annals of the American Academy of Political and Social Science 107 (Social and Economic Conditions in The Dominion of Canada): পৃ. 7–12। ডিওআই:10.1177/000271622310700103

Brault, Gerard J. (March 15, 1986). The French-Canadian Heritage in New England. প্রকাশক: University Press of New England. pp. 312 pages. আইএসবিএন 0874513596. 

Doty, C. Stewart (1985). The First Franco-Americans: New England Life Histories from the Federal Writers' Project, 1938-1939. প্রকাশক: University of Maine at Orono Press. 

Parker, James Hill (1983). Ethnic Identity: The Case of the French Americans. প্রকাশক: University Press of America. 

Louder, Dean R.; Eric Waddell, translated by Franklin Philip (1993). French America: Mobility, Identity, and Minority Experience across the Continent. প্রকাশক: Louisiana State University Press. 

[সম্পাদনা] বহিঃসংযোগ

  • (ফরাসি)
Online edition of the Dictionnaire généalogique des familles canadiennes, 1871 genealogy dictionary concerning New France by abbot Cyprien Tanguay
  • (ফরাসি)
Online edition of the Dictionnaire des auteurs de langue française en Amérique du Nord, 1989 dictionary of North America's French language authors by Réginald Hamel, John Hare et Paul Wyczynski
নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ