প্রবীর ঘোষ
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। |
প্রবীর ঘোষ (জন্ম ১ মার্চ,১৯৪৫) কলকাতাভিত্তিক ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির প্রধান এবং হিউম্যানিস্ট এসোসিয়েশনের সভাপতি। তিনি যুক্তিবাদ প্রসার সহায়ক ও অলৌকিকতা বিরোধী একাধিক গ্রন্থের লেখক। তার উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে আছেঃ অলৌকিক নয় লৌকিক( ৫ খন্ডে সমাপ্ত), জ্যোতিষীর কফিনে শেষ পেরেক,সংস্কৃতিঃ সংঘর্ষ ও বিনির্মাণ, আমি কেন ঈশ্বরে বিশ্বাস করি না,পিংকি ও অলৌকিক বাবা, অলৌকিক রহস্য জালে পিংকি, ধর্ম-সেবা-সম্মোহন ইত্যাদি। বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির পক্ষ থেকে প্রবীর ঘোষ যে কোন ধরণের অলৌকিক শক্তির অধিকারের প্রমাণ প্রদানকারীকে ৫০০০০ ডলার প্রদানের ঘোষণা দিয়েছেন। তিনি বেশকিছু জ্যোতিষবিদ ও অলৌকিক শক্তি অধিকারী বলে দাবি কৃত ব্যক্তিদের প্রচারণার অসারতা প্রমাণ করেছেন।যার মধ্যকার কয়েকটি ঘটনা নিয়ে চ্যানেল ফোর 'Guru Busters' নামে একটি তথ্যচিত্র তৈরি করেছে।
তথ্যসূত্র [সম্পাদনা]
বহিঃসংযোগ [সম্পাদনা]
- http://www.srai.org/sra.htm#challenge
- http://www.eagletv.co.uk/home/guru.htm
- http://www.the-week.com/25apr17/currentevents_article1.htm#1
- http://news.bbc.co.uk/2/hi/south_asia/4724931.stm
আরও দেখুন [সম্পাদনা]
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |